আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৫৮৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৮৯। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন আহার করতেন তখন নিজের সামনের দিক থেকে খাবার খেতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
589 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ، نَا أَبُو قُتَيْبَةَ، نَا رَجُلٌ، مِنْ بَنِي ثَوْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ الطَّعَامَ أَكَلَ مِمَّا يَلِيهِ
হাদীসের ব্যাখ্যা:
খাদ্যের পাত্র থেকে নিজের নিকটবর্তী খাবার গ্রহণ এবং অপরের নিকটবর্তী খাবার তার জন্য রাখা পানাহারের শিষ্টাচারের অন্তর্ভুক্ত। অপরের সামনের খাবার নেওয়া খুবই আপত্তিকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাস্তব কর্মের মাধ্যমে আমাদের এই শিক্ষা দিয়েছেন।