আখলাকুন্নবী (ﷺ)

أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني

কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৮৬৭ টি

হাদীস নং: ৫৬৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৬৫। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) রাতের বেলা সালাতে এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে, তাঁর পদদ্বয় ফেটে যেতো এবং রক্ত নির্গত হতো। আয়েশা (রা) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি এরূপ কষ্ট করছেন অথচ আল্লাহ্ আপনার পূর্বাপর সব ভুলত্রুটি মাফ করে দিয়েছেন। নবী (ﷺ) বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হবো না ?
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
565 - حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، نَا دُحَيْمٌ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَحْيَى الْمَعَافِرِيُّ، نَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنَ اللَّيْلِ، حَتَّى تَفَطَّرَتْ قَدَمَاهُ دَمًا، قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: قُلْتُ: تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا؟
হাদীস নং: ৫৬৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৬৬। মুগীরা ইব্‌ন শুবা (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এত দীর্ঘ সময় ধরে সালাত পড়তেন যে, তাঁর পদম্বয় ফুলে গিয়েছিলো। তাঁকে বলা হলো, আপনি এত (দীর্ঘ ইবাদত) করছেন, অথচ আপনার পূর্বাপর সমস্ত ভুলত্রুটি মাফ করে দেওয়া হয়েছে ? তিনি বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হবো না ?
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
566 - حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، نَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، نَا أَبُوعَوَانَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى حَتَّى انْتَفَخَتْ مِنْهُ قَدَمَاهُ، فَقِيلَ لَهُ: أَتَفْعَلُ هَذَا؟ وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، قَالَ: أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا؟
হাদীস নং: ৫৬৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৬৭। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এত অধিক ইবাদত করেছেন যে, তিনি একটি পুরাতন মশকের ন্যায় (দুর্বল) হয়ে যান। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনাকে এরূপ করতে কিসে বাধ্য করল ? আল্লাহ্ তাআলা কি আপনার পূর্বাপর সমস্ত ভুলত্রুটি মাফ করে দেননি ? তিনি বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হবো না ?
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
567 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الْخُزَاعِيُّ، نَا قُرَّةُ بْنُ حَبِيبٍ، نَا عَبْدُ الْحَكَمِ، عَنْ أَنَسٍ، قَالَ: تَعَبَّدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى صَارَ كَالشَّنِّ الْبَالِي، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا يَحْمِلُكُ عَلَى هَذَا؟ أَلَيْسَ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا؟
হাদীস নং: ৫৬৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৬৮। আতা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও উবাইদ ইব্‌ন উমাইর আয়েশা (রা)-এর খেদমতে উপস্থিত হলাম। উবাইদ ইব্‌ন উমাইর (রা) বললেন, আপনি আমাদের নিকট আপনার দেখা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সবচেয়ে বিস্ময়কর ঘটনা বর্ণনা করুন। একথায় তিনি কেঁদে ফেললেন। তারপর বললেন, কোন এক রাতে নবী (ﷺ) ঘুম থেকে জাগ্রত হয়ে বললেনঃ হে আয়েশা! আমাকে কিছুক্ষণ আমার প্রতিপালকের ইবাদত করতে দাও। আমি বললাম, আল্লাহ্‌র কসম! আমি আপনার নৈকট্য পছন্দ করি এবং যে বিষয় আপনাকে আনন্দিত করবে তাও পছন্দ করি। অতএব তিনি উঠে গিয়ে ওযূ করলেন। অতপর সালাতে রত হলেন। তিনি অঝোর ধারায় কাঁদতে থাকলেন, এমনকি অশ্রুতে তাঁর কোল ভিজে গেলো। তিনি আরও কাঁদলেন এবং অশ্রুতে মাটি ভিজে গেলো। এরপর বিলাল (রা) তাঁকে (ফজরের) সালাত সম্পর্কে অবহিত করতে এলেন। বিলাল (রা) তাঁকে কাঁদতে দেখে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কাঁদছেন, অথচ আল্লাহ্ আপনার পূর্বাপর সমস্ত ভুলত্রুটি মাফ করে দিয়েছেন। তিনি বললেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হবো না? আজ রাতে আমার উপর কয়েকটি আয়াত নাযিল হয়েছে। যে ব্যক্তি সেই আয়াতগুলো তিলাওয়াত করে চিন্তাভাবনা করলো না তার জন্য দুঃখ হয়। (তা হলো): ان في خلق السماوات والارض.... لا تخلف الميعاد
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
568 - حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، نَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، نَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ النَّخَعِيُّ، نَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، قَالَ: دَخَلْتُ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَ عُبَيْدُ بْنُ عُمَيْرٍ: حَدِّثِينَا بِأَعْجَبِ شَيْءٍ رَأَيْتِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَبَكَتْ، فَقَالَتْ: قَامَ لَيْلَةً مِنَ اللَّيَالِي، فَقَالَ: يَا عَائِشَةُ ذَرِينِي أَتَعَبَّدُ لِرَبِّي، قَالَتْ: قُلْتُ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ قُرْبَكَ وَأُحِبُّ مَا يَسُرُّكَ، قَالَتْ: فَقَامَ، فَتَطَهَّرَ، ثُمَّ قَامَ يُصَلِّي، فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ حِجْرَهُ، ثُمَّ بَكَى، فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ الْأَرْضَ، وَجَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَلَمَّا رَآهُ يَبْكِي، قَالَ: يَا رَسُولَ اللَّهِ تَبْكِي، وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا؟ لَقَدْ نَزَلَتْ عَلَيَّ اللَّيْلَةَ آيَاتٌ، وَيْلٌ لِمَنْ قَرَأَهَا وَلَمْ يَتَفَكَّرْ فِيهَا: {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ}
হাদীস নং: ৫৬৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৬৯। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আমার এখানে কাটানোর পালা ছিলো। অতএব আমি তাঁর নিকট উপস্থিত হওয়ার জন্য বের হয়ে দেখলাম, তিনি একটি কাপড়ের স্তূপের মতো সিজ্‌দায় লুটিয়ে আছেন। আমি তাঁকে বলতে শোনলাম: “আমার দেহ ও খেয়াল আপনাকে সিজদা করেছে, আমার অন্তর আপনার উপর ঈমান এনেছে। প্রভু! এই আমার হাত এবং সে আমার জানের উপর যা কিছু অন্যায় করেছে তা আপনার সামনে উপস্থিত। হে মহীয়ান গরীয়ান সত্তা! যাঁর কাছে বিরাট কিছু আশা করা যায়, আমার বিরাট গুনাহ মাফ করে দিন। তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, জিব্‌রীল (আ) আমার নিকট এসেছেন এবং আমাকে উক্ত কথাগুলো বলার নির্দেশ দিয়েছেন যা তুমি শোনলে। তুমিও তোমার সিজ্‌দার মধ্যে উক্ত কথাগুলো বলো। কারণ যে ব্যক্তি তা বলবে তার মাথা (সিজদা থেকে) উত্তোলনের পূর্বেই আল্লাহ্ তাকে ক্ষমা করে দিবেন।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
569 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، نَا مُعْتَمِرٌ، نَا مُحَمَّدُ بْنُ عُثَيْمٍ الْحَضْرَمِيُّ، حَدَّثَنِي عُثَيْمٌ، عَنْ عُثْمَانَ بْنِ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَتْ لَيْلَتِي مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجْتُ، فَإِذَا بِهِ سَاجِدٌ كَالثَّوْبِ الطَّرِيحِ، فَسَمِعْتُهُ يَقُولُ: سَجَدَ لَكَ سَوَادِي، وَخَيَالِي، وَآمَنَ بِكَ فُؤَادِي، رَبِّ هَذِهِ يَدَيَّ، وَمَا جَنَتْ عَلَيَّ نَفْسِي، يَا عَظِيمًا يُرْجَى لِكُلِّ عَظِيمٍ، اغْفِرْ الذَّنْبَ الْعَظِيمَ. ثُمَّ قَالَ: إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَتَانِي، فَأَمَرَنِي أَنْ أَقُولَ هَذِهِ الْكَلِمَاتِ الَّتِي سَمِعْتِ، فَقُولِيهِنَّ فِي سُجُودِكِ، فَإِنَّهُ مَنْ قَالَهَا لَمْ يَرْفَعْ رَأْسَهُ حَتَّى يُغْفَرَ لَهُ
হাদীস নং: ৫৭০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৭০। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন শিখ্‌খীর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) -কে সালাত রত অবস্থায় দেখেছি যে, তাঁর বুক থেকে (কুরআন তিলাওয়াতের) এমন আওয়াজ বের হচ্ছিল যেমন চুলার আগুনে তপ্ত হ্যাঁড়ি থেকে (বাষ্পের) আওয়াজ নির্গত হয়।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
570 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا هُدْبَةُ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَلِصَدْرِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ
হাদীস নং: ৫৭১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৭১। হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি (বদরের যুদ্ধকালে) দেখলাম যে, আমাদের মধ্যে রাসূলুল্লাহ্ (ﷺ) ব্যতীত আর কেউ (উক্ত রাতে) সালাত পড়ছেন না। তিনি একটি গাছের তলায় সালাত পড়ছেন এবং কাঁদছেন—এভাবে ভোর হয়ে যায়।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
571 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، نَا ابْنُ مَهْدِيٍّ، نَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ حَارِثَةَ بْنَ مُضَرِّبٍ، يُحَدِّثُ عَنْ عَلِيٍّ، قَالَ: لَقَدْ رَأَيْتُنَا وَمَا فِينَا قَائِمٌ إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ شَجَرَةٍ يُصَلِّي وَيَبْكِي، حَتَّى أَصْبَحَ
হাদীস নং: ৫৭২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৭২। হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বদর যুদ্ধের গোটা রাত (তাহাজ্জুদ) সালাতে কাটিয়ে দিলেন এবং এই অবস্থায় ভোর হয়ে যায়। অথচ সেই ভোরেই তাঁর সফর শুরু করার কথা।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
572 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْكَرِيمِ، نَا أَبُو زُرْعَةَ، نَا الْأَزْرَقُ بْنُ عَلِيٍّ، نَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، نَا يُوسُفُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ بْنِ مُضَرِّبٍ، أَنَّ عَلِيًّا، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: إِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أَصْبَحَ بِبَدْرٍ مِنَ الْغَدِ، قَامَ تِلْكَ اللَّيْلَةَ كُلَّهَا يُصَلِّي، حَتَّى أَصْبَحَ وَهُوَ مُسَافِرٌ.
হাদীস নং: ৫৭৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৭৩। আযরাক ইবনে আলী হুবহু তার অনুরূপ বর্ণনা করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
573 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا الْأَزْرَقُ بْنُ عَلِيٍّ، بِإِسْنَادِهِ وَمَتْنِهِ، مِثْلَهُ سَوَاءً
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৭৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৭৪। হযরত আব্দুল্লাহ্ ইবনু শিখ্‌খীর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর পেছনে সালাত পড়লাম এবং তাঁর বুক থেকে আগুনে তাপিত হ্যাঁড়ির আওয়াজের ন্যায় আওয়াজ বের হচ্ছিল।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
574 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَصَاحِفِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ بْنُ شَرِيكٍ، نَا زَكَرِيَّا بْنُ نَافِعٍ الْأُرْسُوفِيُّ، نَا السَّرِيُّ بْنُ يَحْيَى، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ رُشَيْدٍ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعْتُ لِصَدْرِهِ أَزِيزًا كَأَزِيزِ الْمِرْجَلِ
হাদীস নং: ৫৭৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৭৫। হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তিলাওয়াত করলেনঃ “আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে (তখন বলো) আমি তো নিকটই আছি। আবেদনকারী যখন আমার নিকট আবেদন করে আমি তার আবেদনে সাড়া দেই। অতএব তারাও যেন আমার আবেদনে সাড়া দেয়” (সূরা বাকারাঃ ১৮৬)। নবী (ﷺ) বললেন, “হে আল্লাহ্! আপনি আবেদন (দুআ) করার আদেশ দিয়েছেন এবং নিজেকে আবেদন কবুল করার যিম্মাদার বানিয়েছেন। আমি উপস্থিত আছি, হে আল্লাহ্! আমি হাযির হয়েছি, আমি উপস্থিত হয়েছি। আপনার কোন শরীক নেই, আমি উপস্থিত হয়েছি, যাবতীয় প্রশংসা ও নিয়ামত আপনার এবং রাজত্বও। আপনার কোন শরীক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি এক ও একক, স্বয়ংসম্পূর্ণ। আপনি কাউকে জন্ম দেননি এবং আপনাকেও জন্ম দেওয়া হয়নি এবং আপনার সমতুল্য কেউ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, আপনার প্রতিশ্রুতি সত্য, আপনার দরবারে উপস্থিত হতে হবে একথাও সত্য, জান্নাত সত্য, দোযখ সত্য, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এবং তাতে কোনই সন্দেহ নেই, আপনি পুনরুত্থান দিবসে প্রত্যেককে কবর থেকে উঠাবেন।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
575 - نَا إِسْحَاقُ بْنُ جَمِيلٍ، نَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ، نَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، نَا الْكَلْبِيُّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ {وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِيَ} [البقرة: 186] ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اللَّهُمَّ أَمَرْتَ بِالدُّعَاءِ وَتَكَفَّلْتَ بِالْإِجَابَةِ، لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ، أَشْهَدُ أَنَّكَ فَرْدٌ، أَحَدٌ، صَمَدٌ، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، وَأَشْهَدُ أَنَّ وَعَدَكَ حَقٌّ، وَلِقَاءَكَ حَقٌّ، وَالْجَنَّةَ حَقٌّ، وَالنَّارَ حَقٌّ وَالسَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا، وَأَنَّكَ تَبْعَثُ مَنْ فِي الْقُبُورِ
হাদীস নং: ৫৭৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৭৬। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে নবী (ﷺ)-এর সফর সঙ্গী ছিলাম। তিনি “বিসমিল্লাহির রহমানির রাহীম” (দয়াময় পরম দয়ালু আল্লাহ্‌র নামে) তিলাওয়াত করলেন এবং কাঁদতে কাঁদতে (ভূমিতে) লুটিয়ে পড়লেন। তিনি বিশবার তা তিলাওয়াত করলেন এবং প্রত্যেকবারই কাঁদতে কাঁদতে (ভূমিতে) লুটিয়ে পড়লেন । অতপর তিনি বললেন, রহমানুর রাহীম দয়াময় পরম দয়ালু (আল্লাহ্) যাকে দয়া করেননি সে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
576 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الطَّبَرِيُّ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، نَا حَفْصُ بْنُ عُمَرَ، نَا رَوْحُ بْنُ مُسَافِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُلَائِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبي هُرَيْرَةَ، قَالَ: صَحِبْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فِي لَيْلَةٍ، فَقَرَأَ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَبَكَى حَتَّى سَقَطَ، فَقَرَأَهَا عِشْرِينَ مَرَّةً، كُلَّ ذَلِكَ يَبْكِي، حَتَّى سَقَطَ، ثُمَّ قَالَ فِي أَخِرِ ذَلِكَ: لَقَدْ خَابَ مَنْ لَمْ يَرْحَمْهُ الرَّحْمَنُ الرَّحِيمُ
হাদীস নং: ৫৭৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৭৭। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) অত্যন্ত কষ্ট করে দাঁড়ানো অবস্থায় ইবাদত করতেন। তাঁর বয়স বেড়ে গেলে এবং দেহ ভারী হয়ে গেলে মৃত্যুর পূর্বে প্রায়ই বসে বসে (নফল) সালাত পড়তেন।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
577 - حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ أَبَانَ، نَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، نَا أَبُو عَاصِمٍ، نَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي أَبِي، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّهُ سَمِعَ أَهْلَ عَائِشَةَ يُحَدِّثُونَ عَنْهَا أَنَّهَا قَالَتْ: إنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ شَدِيدُ الْإِنْصَابِ لِنَفْسِهِ فِي الْعِبَادَةِ، حَتَّى دَخَلَ فِي السِّنِّ، وَثَقُلَ، فَلَمْ يَمُتْ حَتَّى كَانَ أَكْثَرُ صَلَاتِهِ وَهُوَ قَاعِدٌ
হাদীস নং: ৫৭৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৭৮। হযরত আবুল মুতাওয়াক্কিল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাজ্জুদের সালাতে একটি আয়াত বারংবার তিলাওয়াত করতে থাকেন।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
578 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، نَا إِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِآيَةٍ مِنَ الْقُرْآنِ يُكَرِّرُهَا عَلَى نَفْسِهِ
হাদীস নং: ৫৭৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৭৯। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কখনো কোন খাদ্যদ্রব্যের দোষত্রুটি বর্ণনা করতেন না। (কোন খাদ্যে) রুচি হলে তিনি খেতেন অন্যথায় তা বর্জন করতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
579 - فَأَمَّا صِفَةُ أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، نَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: مَا عَابَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ، إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ، وَإِلَّا تَرَكَهُ
হাদীস নং: ৫৮০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৮০। হযরত আবূ হুরায়রা (রা) থেকে এ বিষয়ে অন্য সনদে অনুরূপ একটি হাদীস বর্ণিত হয়েছে।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
580 [ص:188] حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ حَمَّادٍ، نَا أَبِي، نَا عَبْدُ الصَّمَدِ بْنُ حَسَّانَ، نَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ مِثْلَهُ.
হাদীস নং: ৫৮১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৮১। হযরত আবূ ইয়াহ্ইয়া (রা) থেকে এ বিষয়ে অনুরূপ একটি হাদীস বর্ণিত হয়েছে।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
581 - حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ، نَا أَبُو مَسْعُودٍ، أنا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، نَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي يَحْيَى، مِثْلَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৮২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৮২। হযরত হাসান ইব্‌ন আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হিন্দ ইব্‌ন আবু হালা (রা)-এর নিকট নবী (ﷺ)-এর গুণাবলি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নবী (ﷺ) কখনও কোন খাদ্যের বদনামও করতেন না এবং প্রশংসাও করতেন না।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
582 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ، نَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ الْهُبَّارِيُّ. ح. وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ جَمِيلٍ، نَا سُفْيَانُ، وَوَكِيعٌ، قَالَا: حَدَّثَنَا جُمَيْعُ بْنُ عُمَرَ الْعِجْلِيُّ، حَدَّثَنِي رَجُلٌ، مِنْ بَنِي تَمِيمٍ مِنْ وُلْدِ أَبِي هَالَةَ، عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ، قَالَ: سَأَلْتُ هِنْدَ بْنَ أِبِي هَالَةَ عَنْ صِفَةِ النَّبِيِّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: لَمْ يَكُنْ يَذُمُّ ذَوَاقًا وَلَا يَمْدَحُهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৮৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৮৩। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কখনও কোন খাদ্যদ্রব্যের বদনাম করতেন না। তাঁর রুচি হলে তিনি তা খেতেন এবং কখনও অরুচি হলে তা বর্জন করতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
583 - حَدَّثَنَا عُمَرُ بْنُ الْحَسَنِ الْحَلَبِيُّ، نَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ الْمِصِّيصِيُّ، نَا جَرِيرُ، عَنِ الْأَعْمَشِ. ح. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ مَعْدَانَ، نَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ، أنا عَمِّي، نَا فُضَيْلُ بْنُ عِيَاضٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: مَا عَابَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ، إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ، وَإِذَا كَرِهَهُ تَرَكَهُ
হাদীস নং: ৫৮৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৮৪। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর সামনে কোনো খাদ্যদ্রব্য পেশ করা হলে তাঁর মনে চাইলে তিনি তা আহার করতেন, অন্যথায় কোন মন্তব্য করতেন না।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
584 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زَكَرِيَّا، نَا سَهْلُ بْنُ عُثْمَانَ، نَا أَبُو خَالِدٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِيَ بِطَعَامٍ، إِنِ اشْتَهَى أَكَلَ، وَإِلَّا لَمْ يَقُلْ شَيْئًا