আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৫৬৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৬৮। আতা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও উবাইদ ইব্ন উমাইর আয়েশা (রা)-এর খেদমতে উপস্থিত হলাম। উবাইদ ইব্ন উমাইর (রা) বললেন, আপনি আমাদের নিকট আপনার দেখা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সবচেয়ে বিস্ময়কর ঘটনা বর্ণনা করুন। একথায় তিনি কেঁদে ফেললেন। তারপর বললেন, কোন এক রাতে নবী (ﷺ) ঘুম থেকে জাগ্রত হয়ে বললেনঃ হে আয়েশা! আমাকে কিছুক্ষণ আমার প্রতিপালকের ইবাদত করতে দাও। আমি বললাম, আল্লাহ্র কসম! আমি আপনার নৈকট্য পছন্দ করি এবং যে বিষয় আপনাকে আনন্দিত করবে তাও পছন্দ করি। অতএব তিনি উঠে গিয়ে ওযূ করলেন। অতপর সালাতে রত হলেন। তিনি অঝোর ধারায় কাঁদতে থাকলেন, এমনকি অশ্রুতে তাঁর কোল ভিজে গেলো। তিনি আরও কাঁদলেন এবং অশ্রুতে মাটি ভিজে গেলো। এরপর বিলাল (রা) তাঁকে (ফজরের) সালাত সম্পর্কে অবহিত করতে এলেন। বিলাল (রা) তাঁকে কাঁদতে দেখে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কাঁদছেন, অথচ আল্লাহ্ আপনার পূর্বাপর সমস্ত ভুলত্রুটি মাফ করে দিয়েছেন। তিনি বললেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হবো না? আজ রাতে আমার উপর কয়েকটি আয়াত নাযিল হয়েছে। যে ব্যক্তি সেই আয়াতগুলো তিলাওয়াত করে চিন্তাভাবনা করলো না তার জন্য দুঃখ হয়। (তা হলো): ان في خلق السماوات والارض.... لا تخلف الميعاد
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
568 - حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، نَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، نَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ النَّخَعِيُّ، نَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، قَالَ: دَخَلْتُ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَ عُبَيْدُ بْنُ عُمَيْرٍ: حَدِّثِينَا بِأَعْجَبِ شَيْءٍ رَأَيْتِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَبَكَتْ، فَقَالَتْ: قَامَ لَيْلَةً مِنَ اللَّيَالِي، فَقَالَ: يَا عَائِشَةُ ذَرِينِي أَتَعَبَّدُ لِرَبِّي، قَالَتْ: قُلْتُ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ قُرْبَكَ وَأُحِبُّ مَا يَسُرُّكَ، قَالَتْ: فَقَامَ، فَتَطَهَّرَ، ثُمَّ قَامَ يُصَلِّي، فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ حِجْرَهُ، ثُمَّ بَكَى، فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ الْأَرْضَ، وَجَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَلَمَّا رَآهُ يَبْكِي، قَالَ: يَا رَسُولَ اللَّهِ تَبْكِي، وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا؟ لَقَدْ نَزَلَتْ عَلَيَّ اللَّيْلَةَ آيَاتٌ، وَيْلٌ لِمَنْ قَرَأَهَا وَلَمْ يَتَفَكَّرْ فِيهَا: {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ}
হাদীসের ব্যাখ্যা:
এসব হাদীস থেকে অনুমান করা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্র ইবাদতে দাঁড়ালে কতটা ভীত-বিহ্বল হয়ে পড়তেন, বিনয় ও নম্রতার ভাবধারা কতটা জাগরূক থাকতো। আল্লাহ্র ভয়ে তিনি এতটা কাঁদতেন যে, অশ্রুতে কোল ভিজে যেতো, এমনকি মাটি পর্যন্ত ভিজে যেতো।