আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫৬৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৬৯। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আমার এখানে কাটানোর পালা ছিলো। অতএব আমি তাঁর নিকট উপস্থিত হওয়ার জন্য বের হয়ে দেখলাম, তিনি একটি কাপড়ের স্তূপের মতো সিজ্‌দায় লুটিয়ে আছেন। আমি তাঁকে বলতে শোনলাম: “আমার দেহ ও খেয়াল আপনাকে সিজদা করেছে, আমার অন্তর আপনার উপর ঈমান এনেছে। প্রভু! এই আমার হাত এবং সে আমার জানের উপর যা কিছু অন্যায় করেছে তা আপনার সামনে উপস্থিত। হে মহীয়ান গরীয়ান সত্তা! যাঁর কাছে বিরাট কিছু আশা করা যায়, আমার বিরাট গুনাহ মাফ করে দিন। তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, জিব্‌রীল (আ) আমার নিকট এসেছেন এবং আমাকে উক্ত কথাগুলো বলার নির্দেশ দিয়েছেন যা তুমি শোনলে। তুমিও তোমার সিজ্‌দার মধ্যে উক্ত কথাগুলো বলো। কারণ যে ব্যক্তি তা বলবে তার মাথা (সিজদা থেকে) উত্তোলনের পূর্বেই আল্লাহ্ তাকে ক্ষমা করে দিবেন।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
569 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، نَا مُعْتَمِرٌ، نَا مُحَمَّدُ بْنُ عُثَيْمٍ الْحَضْرَمِيُّ، حَدَّثَنِي عُثَيْمٌ، عَنْ عُثْمَانَ بْنِ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَتْ لَيْلَتِي مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجْتُ، فَإِذَا بِهِ سَاجِدٌ كَالثَّوْبِ الطَّرِيحِ، فَسَمِعْتُهُ يَقُولُ: سَجَدَ لَكَ سَوَادِي، وَخَيَالِي، وَآمَنَ بِكَ فُؤَادِي، رَبِّ هَذِهِ يَدَيَّ، وَمَا جَنَتْ عَلَيَّ نَفْسِي، يَا عَظِيمًا يُرْجَى لِكُلِّ عَظِيمٍ، اغْفِرْ الذَّنْبَ الْعَظِيمَ. ثُمَّ قَالَ: إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَتَانِي، فَأَمَرَنِي أَنْ أَقُولَ هَذِهِ الْكَلِمَاتِ الَّتِي سَمِعْتِ، فَقُولِيهِنَّ فِي سُجُودِكِ، فَإِنَّهُ مَنْ قَالَهَا لَمْ يَرْفَعْ رَأْسَهُ حَتَّى يُغْفَرَ لَهُ