আখলাকুন্নবী (ﷺ)
أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮৬৭ টি
হাদীস নং: ৫৪৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৪৪। আতা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি, আব্দুল্লাহ্ ইব্ন উমর ও উবায়দুল্লাহ্ ইব্ন উমাইর (রা) একযোগে আয়েশা (রা)-এর নিকট উপস্থিত হলাম। ইব্ন উমর (রা) তাঁকে বললেন, আপনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সর্বাধিক বিস্ময়কর যে ঘটনা লক্ষ্য করেছেন তা আমাকে বলুন। রাবী বলেন, আয়েশা (রা)-এর কান্না পেল। অতপর বললেন, তাঁর প্রত্যেকটি কাজই ছিল বিস্ময়কর। এক রাতে, যখন আমার সাথে থাকার পালা ছিল, তিনি এলেন এবং আমার সাথে লেপের মধ্যে ঢুকে পড়লেন। তিনি এত নিকটবর্তী হলেন যে, তাঁর দেহ আমার দেহের সাথে লেগে গেল। তিনি বললেন, হে আয়েশা! আমাকে অনুমতি দাও, আমি আমার প্রভুর ইবাদত করি। আমি বললাম, আমি আপনার নৈকট্য ও অনুরাগ পছন্দ করি। অতপর তিনি উঠে ঘরে রক্ষিত একটি মশকের দিকে এগিয়ে গেলেন এবং ওযূ করলেন, অতপর দাঁড়িয়ে কুরআন পড়লেন। আয়েশা (রা) বলেন, অতপর তিনি কাঁদলেন, এমনকি তাঁর চোখের পানি তাঁর ক্রোড় পর্যন্ত গড়িয়ে আসতে দেখলাম। তারপর তিনি তাঁর ডান পার্শ্বদেশে ভর দিয়ে কাত হলেন এবং নিজের ডান হাত ডান ঘাড়ের নীচে স্থাপন করে কাঁদতে লাগলেন। এমনকি আমি তাঁর চোখের অশ্রু মাটিতে গড়িয়ে পড়তে দেখলাম। আয়েশা (রা) বলেন, অতপর বিলাল (রা) এসে তাঁকে ফজরের সালাত পড়ার কথা বললেন। তিনি তাঁকে কাঁদতে দেখে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কাঁদছেন, অথচ আপনার পূর্বাপর সমস্ত গুনাহ্ আল্লাহ্ মাফ করে দিয়েছেন। তিনি বললেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হবো না? তিনি আরও বললেন, আমি কাঁদব না ? অথচ আল্লাহ্ তাআলা আজ রাতে আমার উপর (নিম্নোক্ত আয়াত) নাযিল করেছেন : “আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে বোধশক্তি সম্পন্ন লোকের জন্য নিদর্শন রয়েছে, যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহ্কে স্মরণ করে এবং আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে এবং বলে, হে আমাদের প্রতিপালক! তুমি এটা নিরর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, তুমি আমাদেরকে দোযখের শাস্তি থেকে রক্ষা কর।” (সূরা আল ইমরান ১৯০, ১৯১)
ধ্বংস সেই ব্যক্তির জন্য যে এই আয়াত তিলাওয়াত করে অথচ তার সম্পর্কে চিন্তাভাবনা করে না।
ধ্বংস সেই ব্যক্তির জন্য যে এই আয়াত তিলাওয়াত করে অথচ তার সম্পর্কে চিন্তাভাবনা করে না।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
544 - حَدَّثَنَا أَبُو الْفَضْلِ الْعَبَّاسُ ابْنُ الشَّيْخِ أَبِي الْعَبَّاسِ السَّقَانِيُّ رَحِمَهُ اللَّهُ، نا الْإِمَامُ أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ التَّمِيمِيُّ الْفَقِيهُ الْحَافِظُ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ، قِرَاءَةً عَلَيْهِ أنا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ حَيَّانَ الْحَافِظُ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ الْفِرْيَابِيُّ، نَا الْحُسَيْنُ بْنُ عِيسَى الْقُومَسِيُّ، نَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، نَا أَبُو جَنَابٍ الْكَلْبِيُّ، نَا عَطَاءٌ، قَالَ: دَخَلْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ، عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَ ابْنُ عُمَرَ: حَدِّثِينِي بِأَعْجَبَ مَا رَأَيْتِ مِنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: فَبَكَتْ، ثُمَّ قَالَتْ: كُلُّ أَمِرِهِ كَانَ عَجَبًا أَتَانِي فِي لَيْلَتِي، حَتَّى إِذَا دَخَلَ مِعِي فِي لِحَافِي، وَأَلْزَقَ جِلْدَهُ بِجِلْدِي، قَالَ: يَا عَائِشَةُ ائْذَنِي لِي، أَتَعَبَّدُ لِرَبِّي، فَقُلْتُ: إِنِّي لَأُحِبُّ قُرْبَكَ وَهَوَاكَ قَالَتْ: فَقَامَ إِلَى قِرْبَةٍ فِي الْبَيْتِ، فَمَا أَكْثَرَ صَبَّ الْمَاءِ، ثُمَّ قَامَ فَقَرَأَ الْقُرْآنَ قَالَتْ: ثُمَّ بَكَى، حَتَّى رَأَيْتُ أَنَّ دُمُوعَهُ بَلَغَتْ حِجْرَهُ، ثُمَّ اتَّكَأَ عَلَى جَنْبِهِ الْأَيْمَنِ، ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى تَحْتَ خَدِّهِ، ثُمَّ بَكَى، حَتَّى رَأَيْتُ أَنَّ دُمُوعَهُ قَدْ بَلَغَتِ الْأَرْضَ قَالَتْ: فَجَاءَ بِلَالٌ فَآذَنَهُ بِصَلَاةِ الْفَجْرِ، فَلَمَّا رَأَهْ يَبْكِي، قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَتَبْكِي وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا؟ وَقَالَ: أَلَا أَبْكِي وَقَدْ أُنْزِلَ عَلَيَّ اللَّيْلَةَ: {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ} إِلَى قَوْلِهِ {سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ} [آل عمران: 191] وَيْلٌ لِمَنْ قَرَأَ هَذِهِ الْآيَةَ وَلَمْ يَتَفَكَّرْ فِيهَا
তাহকীক:
হাদীস নং: ৫৪৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৪৫। কুরায়ব (র) ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন যে, তিনি এক রাতে নবী (ﷺ)-এর স্ত্রী এবং তাঁর খালা হযরত মায়মূনা (রা)-এর কাছে অবস্থান করেছিলেন। ইব্ন আব্বাস (রা) বলেন, আমি বিছানায় আড়াআড়ি হয়ে শুয়েছিলাম। মহা নবী (ﷺ) ও তাঁর স্ত্রী লম্বালম্বি হয়ে শুয়েছিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) ঘুমিয়ে পড়লেন। রাতের অর্ধেক বা তার কিছু বেশী বা কম অতিবাহিত হলে রাসূলুল্লাহ্ (ﷺ) জাগ্রত হলেন। তিনি মুখমণ্ডলে হাত মলে ঘুমের রেশ দূর করলেন, তারপর সূরা আলে ইমরানের শেষ আয়াত তিলাওয়াত করলেন। তারপর উঠে দাঁড়িয়ে লটকানো মশক নামিয়ে তার পানি দিয়ে উত্তমরূপে ওযূ করলেন। তারপর সালাত পড়তে দাঁড়ালেন। ইব্ন আব্বাস (রা) বলেন, আমি ঘুম থেকে উঠে নবী (ﷺ)-এর অনুসরণ করলাম। তারপর তাঁর পাশে গিয়ে সালাতে দাঁড়ালাম। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর ডান হাত আমার মাথার উপর স্থাপন করলেন এবং ডান কান ধরে আমাকে তাঁর অপরপাশে দাঁড় করালেন। তারপর দুই রাকআত সালাত পড়লেন, তারপর দুই রাকআত, তারপর দুই রাকআত, তারপর দুই রাকআত পড়লেন। তারপর বেতের পড়লেন, এরপর শুয়ে পড়লেন। তারপর তাঁর নিকট মুয়াযযিন এলে তিনি উঠে সংক্ষেপে দুই রাকআত (ফজরের সুন্নত) সালাত পড়লেন। তারপর (হুজ্রা থেকে) বের হয়ে (মসজিদে গিয়ে) ফজরের (ফরয) সালাত পড়লেন।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
545 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْفِرْيَابِيُّ، نَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّهُ بَاتَ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهَيَ خَالَتُهُ قَالَ: فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ آيَاتٍ الْخَوَاتِيمَ مِنْ سُورَةِ آلَ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا، فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي، قَالَ ابْنُ عَبَّاسٍ: فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، فَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى، فَقَلَّبَهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ، حَتَّى إِذَا جَاءَهُ الْمُؤَذِّنُ، قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ
তাহকীক:
হাদীস নং: ৫৪৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৪৬। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রাতের প্রথম ভাগে ঘুমাতেন এবং শেষভাগে ইবাদত-বন্দেগী করতেন।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
546 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ النَّبِيلُ، نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، نَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنَامُ أَوَّلَ اللَّيْلِ، وَيُحْيِي آخِرَهُ
হাদীস নং: ৫৪৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৪৭। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, একবার নবী (ﷺ) লোকজন পরিবেষ্টিত অবস্থায় বসাছিলেন। তিনি বললেনঃ মহামহিম আল্লাহ্ প্রত্যেক নবীর জন্য কোন না কোন জিনিস আকর্ষণীয় করেছেন। আমার নিকট আকর্ষণীয় হলো রাতের বেলা দাঁড়িয়ে আল্লাহ্র ইবাদত করা।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
547 - حَدَّثَنَا دَلِيلُ بْنُ إِبْرَاهِيمَ، نَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُنِيبٍ، نَا إِسْحَاقُ بْنُ كَيْسَانَ، حَدَّثَنِي أَبِي، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ جَالِسًا وَالنَّاسُ حَوْلَهُ، فَقَالَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ جَعَلَ لِكُلِّ نَبِيٍّ شَهْوَةً، وَإِنَّ شَهْوَتِي فِي قِيَامِ هَذَا اللَّيْلِ
তাহকীক:
হাদীস নং: ৫৪৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৪৮। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, তাঁর নিকট উল্লেখ করা হলো যে, কিছু লোক এক রাতের মধ্যেই গোটা কুরআন মজীদ একবার অথবা দুইবার পাঠ করে থাকে। আয়েশা (রা) বলেন, তারা কুরআন পড়েছে আবার পড়েওনি। আমি কখনও রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে সমস্ত রাত দাঁড়িয়ে ইবাদত করতাম। তিনি সূরা বাকারা, সূরা আলে ইমরান ও সূরা নিসা পাঠ করতেন। তিনি কোন ভীতিপ্রদর্শনমূলক আয়াতে পৌঁছে সেখানে থেমে মহান আল্লাহ্র নিকট দুআ না করা পর্যন্ত সামনে অগ্রসর হতেন না। অনুরূপভাবে কোন সুসংবাদ সম্বলিত আয়াতে পৌঁছে আল্লাহ্র নিকট দুআ না করে সামনে অগ্রসর হতেন না।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
548 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْفِرْيَابِيُّ، نَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، نَا ابْنُ لَهِيعَةَ، عَنِ الْحَارِثِ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ نُعَيْمٍ، عَنْ مُسْلِمِ بْنِ مِخْرَاقٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: ذُكِرَ لَهَا أَنَّ نَاسًا يَقْرَءُونَ الْقُرْآنَ فِي لَيْلَةٍ مَرَّةً، أَوْ مَرَّتَيْنِ، قَالَتْ: أُولَئِكَ قَرَءُوا، وَلَمْ يَقْرَءُوا، كُنْتُ أَقُومُ مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ التَّمَامِ، وَكَانَ يَقْرَأُ سُورَةَ الْبَقَرَةِ، وَآلَ عِمْرَانَ، وَالنِّسَاءَ، فَلَا يَمُرُّ بِآيَةٍ فِيهَا تَخْوِيفٌ إِلَّا دَعَا اللَّهَ عَزَّ وَجَلَّ وَاسْتَعَاذَهُ، وَلَا يَمُرُّ بِآيَةِ اسْتِبْشَارٍ إِلَّا دَعَا اللَّهَ وَرَغِبَ إِلَيْهِ
হাদীস নং: ৫৪৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৪৯। সাদ ইব্ন হিশাম (র) থেকে বর্ণিত, তিনি আয়েশা (রা)-এর নিকট নবী (ﷺ)-এর রাতের সালাত সম্পর্কে জানতে চাইলেন। আয়েশা (রা) বলেন, তাঁর ওযূর পানি ও মিস্ওয়াক (তাঁর নিকটেই) রেখে দেওয়া হতো। তারপর আল্লাহ্ তাআলা যখন চাইতেন তাঁকে রাতের কোন অংশে জাগিয়ে দিতেন। তিনি উঠে দাঁত মাজতেন এবং ওযূ করতেন। তারপর দাঁড়িয়ে নয় রাকআত, তারপর দুই রাকআত সালাত পড়তেন। তারপর বয়স ভারী হয়ে গেলে তিনি বসে নয় রাকআত ও দুই রাকআত সালাত পড়তেন। রোগ্রাক্রান্ত হওয়ার ফলে যখন তিনি রাতের বেলা সালাত পড়তে অক্ষম হয়ে পড়েছিলেন, তখন দিনের বেলা বার রাকআত সালাত পড়ে নিতেন। তিনি কোন আমল শুরু করলে অব্যাহত রাখতেন। তিনি কখনও এক রাতে সম্পূর্ণ কুরআন মজীদ তিলাওয়াত করেন নি। তিনি কখনও সারা রাত সালাত পড়েন নি এবং রমযান মাস ব্যতীত সম্পূর্ণ মাস সাওম রাখেন নি।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
549 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا عُمَرُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ حَكِيمٍ الْحِمْصِيُّ، نَا مُحَمَّدُ بْنُ عُبَيْدَةَ، عَنِ الْجَرَّاحِ بْنِ مَلِيحٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الْحَمِيدِ بْنِ ذِي حِمَايَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ قِيَامِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: كَانَ يُوضَعُ لَهُ وَضُوءُهُ، وَسِوَاكُهُ، ثُمَّ يَبْعَثُهُ اللَّهُ لِمَا شَاءَ أَنْ يَبْعَثَهُ لَهُ مِنَ اللَّيْلِ، فَيَسْتَاكُ، وَيَتَوَضَّأُ ثُمَّ يَقُومُ فَيَرْكَعُ تِسْعَ رَكَعَاتٍ، وَرَكْعَتَيْنِ وَهُوَ قَائِمٌ فَلَمَّا أَسَنَّ كَانَ يَرْكَعُ تِسْعَ رَكَعَاتٍ وَرَكْعَتَيْنِ وَهُوَ قَاعِدٌ، وَكَانَ إِذَا مَرِضَ وَلَمْ يَقُمْ مِنَ اللَّيْلِ، صَلَّى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً مِنَ النَّهَارِ، وَكَانَ إِذَا عَمِلَ عَمَلًا دَاوَمَ عَلَيْهِ، وَلَمْ يَقْرَإِ الْقُرْآنَ فِي لَيْلَةٍ، وَلَمْ يَقُمْ حَتَّى الصَّبَّاحَ، وَلَمْ يَصُمْ شَهْرًا تَامًّا غَيْرَ رَمَضَانَ
তাহকীক:
হাদীস নং: ৫৫০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৫০। হয়রত আবূ সালামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা)-এর নিকট জানতে চাইলাম—রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে নফল সালাত পড়তে দাঁড়ালে প্রথমে কি পাঠ করতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) প্রথমে তাকবীরে (আল্লাহু আকবার) তাহ্রীমা বলতেন, তারপর নিম্নোক্ত দুআ দ্বারা সালাত শুরু করতেন—
“হে আল্লাহ্! জিবরাঈল, মীকাঈল ও ইসরাফীলের প্রভু, আসমানসমূহ ও পৃথিবীর স্রষ্টা, তোমার বান্দাগণ যে বিষয়ে মতভেদে লিপ্ত হয়েছে তুমি সেই বিষয়ে চূড়ান্ত ফয়সালা দান করবে। যে সত্যকে নিয়ে তারা মতভেদ করছে আমাকে তুমি সেই সত্যের দিকে পথ দেখাও । তুমি যাকে ইচ্ছা সঠিক পথের সন্ধান দান কর।”
“হে আল্লাহ্! জিবরাঈল, মীকাঈল ও ইসরাফীলের প্রভু, আসমানসমূহ ও পৃথিবীর স্রষ্টা, তোমার বান্দাগণ যে বিষয়ে মতভেদে লিপ্ত হয়েছে তুমি সেই বিষয়ে চূড়ান্ত ফয়সালা দান করবে। যে সত্যকে নিয়ে তারা মতভেদ করছে আমাকে তুমি সেই সত্যের দিকে পথ দেখাও । তুমি যাকে ইচ্ছা সঠিক পথের সন্ধান দান কর।”
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
550 - حَدَّثَنَا الْمَرْوَزِيُّ، نَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، نَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: بِأَيِّ شَيْءٍ كَانَ يَفْتَتِحُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ؟ قَالَتْ: كَانَ يُكَبِّرُ، وَيَفْتَتِحُ صَلَاتَهُ: اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ، وَمِيكَائِيلَ، وَإِسْرَافِيلَ، فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ، اهْدِنِي لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
তাহকীক:
হাদীস নং: ৫৫১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৫১। হুযায়ফা (রা) থেকে বর্ণিত, একদা তিনি নবী (ﷺ)-এর খেদমতে উপস্থিত হলেন, যখন তিনি তাঁর রাতের (তাহাজ্জুদ) সালাতে দাঁড়ালেন, তিনি শুরু করে বললেনঃ “আল্লাহু আকবার যুল মালাকূতি ওয়াল-জাবারূতি ওয়াল-কিবরিয়া ওয়াল-আযমাহ।” তারপর তিনি (সূরা ফাতিহাসহ) সূরা বাকারা তিলাওয়াত করলেন, এরপর রুকু করলেন। তিনি দাঁড়ানোর প্রায় সমপরিমাণ সময় রুকুতে থাকলেন। তিনি রুকুতে পড়তেন, “সুবহানা রাব্বিয়াল আযীম।” তিনি রুকু থেকে মাথা তুলে রুকূতে অবস্থানের সমপরিমাণ সময় দাঁড়িয়ে থাকতেন এবং বলতেনঃ “আমার প্রভুর জন্য সমস্ত প্রশংসা।” অতঃপর তিনি সিজ্দা করতেন এবং সিজ্দায়ও তাঁর দাঁড়ানোর প্রায় সমপরিমাণ সময় অবস্থান করতেন। তিনি সিজ্দারত অবস্থায় বলতেনঃ “সুবহানা রাব্বিয়াল আলা”। অতঃপর তিনি সিজ্দা থেকে মাথা তুলতেন। তিনি দুই সিজ্দার মাঝখানে সিজ্দার প্রায় সমপরিমাণ সময় অতিবাহিত করতেন এবং বলতেনঃ “রাব্বিগফিরলী”। এভাবে তিনি চার রাকআত সালাত পড়লেন এবং তাতে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা ও সূরা মায়িদা তিলাওয়াত করলেন।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
551 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ، نَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، نَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ أَبَا حَمْزَةَ، رَجُلًا مِنَ الْأَنْصَارِ، يُحَدِّثُ رَجُلًا مِنْ بَنِي عَبْسٍ عَنْ حُذَيْفَةَ أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَامَ فِي صَلَاتِهِ مِنَ اللَّيْلِ فَلَمَّا دَخَلَ فِي الصَّلَاةِ، قَالَ: اللَّهُ أَكْبَرُ ذُو الْمَلَكُوتِ وَالْجَبَرُوتِ، وَالْكِبْرِيَاءِ، وَالْعَظَمَةِ، ثُمَّ قَرَأَ الْبَقَرَةَ، ثُمَّ رَكَعَ، وَكَانَ رُكُوعُهُ نَحْوًا مِنْ قِيَامِهِ، وَكَانَ يَقُولُ فِي رُكُوعِهِ: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ، وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ قَامَ قَدْرَ مَا رَكَعَ، وَكَانَ يَقُولُ: لِرَبِّيَ الْحَمْدُ، ثُمَّ سَجَدَ، وَكَانَ سُجُودُهُ نَحْوًا مِنْ قِيَامِهِ، يَقُولُ فِي سُجُودِهِ: سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، وَكَانَ بَيْنَ السَّجْدَتَيْنِ نَحْوٌ مِنْ سُجُودِهِ، يَقُولُ: رَبِّ اغْفِرْ لِي، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ يَقْرَأُ فِيهِنَّ الْبَقَرَةَ وَآل عِمْرَانَ وَالنِّسَاءَ وَالْمَائِدَةَ
তাহকীক:
হাদীস নং: ৫৫২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৫২।হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রাতের বেলা (তাহাজ্জুদ পড়াকালে) তাঁর জায়নামায থেকে আকাশ পানে তিনবার তাকাতেন এবং কুরআনের আয়াত পাঠ করতেনঃ “আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনে জ্ঞানবানগণের জন্য রয়েছে নিদর্শন......নিশ্চয় তুমি অঙ্গীকারের বরখেলাপ কর না” পর্যন্ত।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
552 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي حَاتِمٍ الرَّازِيُّ، نَا أَحْمَدُ بْنُ الْقَاسِمِ بْنِ عَطِيَّةَ، نَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّشْتَكِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، نَا أَشْعَثُ بْنُ إِسْحَاقَ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي الْمُغِيرَةِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَطْلُعُ مِنْ مُصَلَّاهُ ثَلَاثَ مَرَّاتٍ فِي اللَّيْلَةِ إِلَى السَّمَاءِ يَقْتَرِيءُ {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ} إِلَى قَوْلِهِ: {إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ} [آل عمران: 194]
তাহকীক:
হাদীস নং: ৫৫৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৫৩।হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আব্বাস (রা) আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বাড়িতে একরাত অবস্থানের নির্দেশ দিলেন। (আমি গেলাম) রাসূলুল্লাহ্ (ﷺ) এশার সালাত পড়লেন, তারপর অনেকক্ষণ নফল সালাত- রত থাকলেন যে, মসজিদে তিনি ছাড়া আর কেউ ছিলো না। তারপর তিনি গৃহে ফিরে এলেন । তারপর তাঁর জন্য উলের মোটা কাপড়ের একটি বালিশ আনা হলো। রাসূলুল্লাহ্ (ﷺ) ঘুমিয়ে পড়লেন, এমনকি আমি তাঁর নাক ডাকার শব্দ শুনতে পেলাম। অতঃপর তিনি ঘুম থেকে জেগে বিছানার উপর বসলেন। তারপর মাথা আকাশের দিকে উঠিয়ে তিনবার বললেন, “সুবহানাল মালিকিল কু’দূস”। এরপর (নিম্নোক্ত আয়াত) পড়লেনঃ অর্থ “নিশ্চয় আসমান যমীনের সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনে .........” শেষ পর্যন্ত । তারপর উঠে গিয়ে পেশাব করলেন, অতঃপর ফিরে এসে তাঁর মিস্ওয়াক দ্বারা দাঁতন করলেন, তারপর ওযু করলেন, অতঃপর জায়নামাযে দাঁড়িয়ে দুই রাকআত নামায পড়লেন, যা অতি দীর্ঘও ছিল না এবং সংক্ষিপ্তও ছিল না। এরপর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লেন, এমনকি আমি তাঁর নাক ডাকার শব্দ শুনতে পেলাম। তিনি পুনরায় ঘুম থেকে উঠে বিছানার উপর বসলেন, অতঃপর পূর্বের দুই বারের অনুরূপ করলেন। তারপর তিনি কয়েক রাকআত সালাত পড়লেন, এরপর বেতেরের সালাত পড়লেন। সালাত শেষে আমি তাঁকে এই দুআ পড়তে শুনলাম اللهم اجعل....
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
553 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي حَاتِمٍ، نَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، نَا أَبُو أَحْمَدَ، نَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَمَرَنِي الْعَبَّاسُ أَنْ أَبِيتَ بِآلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ الْآخِرَةَ، ثُمَّ صَلَّى بَعْدَهَا، حَتَّى لَمْ يَبْقَ فِي الْمَسْجِدِ غَيْرُهُ، ثُمَّ انْصَرَفَ، فَأَتَيْتُ بِوِسَادَةٍ مِنْ مِسُوحٍ، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ، ثُمَّ اسْتَيْقَظَ، فَجَلَسَ عَلَى فِرَاشِهِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ، فَقَالَ: سُبْحَانَ الْمَلِكِ، الْقُدُّوسِ - ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ} إِلَى خَاتِمَتِهَا، ثُمَّ قَامَ فَبَالَ، ثُمَّ جَاءَ فَاسْتَنَّ بِمِسْوَاكِهِ، فَتَوَضَّأَ، ثُمَّ دَخَلَ مُصَلَّاهُ فَصَلَّى رَكْعَتَيْنِ لَيْسَتَا بِطَوِيلَتَيْنِ، وَلَا قَصِيرَتَيْنِ، ثُمَّ رَجَعَ إِلَى فِرَاشِهِ، فَنَامَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ، ثُمَّ جَلَسَ فَاسْتَوَى عَلَى فِرَاشِهِ، فَصَنَعَ كَمَا صَنَعَ فِي الْمَرَّتَيْنِ، حَتَّى صَلَّى رَكَعَاتٍ، ثُمَّ أَوْتَرَ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ سَمِعْتُهُ يَقُولُ: اللَّهُمَّ اجْعَلْ فِي بَصَرِي نُورًا - إِلَى قَوْلِهِ: وَاعْظِمْ لِي نُورًا
হাদীস নং: ৫৫৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কিরাআতের বর্ণনা
৫৫৪। ইয়ালা ইব্ন মুমাল্লাক (র) থেকে বর্ণিত। তিনি উম্মে সালামা (রা)-কে নবী (ﷺ)-এর কিরাআত ও সালাত সম্পর্কে জিজ্ঞেস করলেন। উম্মে সালামা (রা) বললেন, তাঁর সালাতের সাথে তোমাদের কি তুলনা হয়? তিনি (রাতে নফল) সালাত পড়তেন আবার সালাত পড়ার সমপরিমাণ সময় ঘুমাতেন, আবার ঘুমানোর সমপরিমাণ সময় সালাত পড়তেন। আবার সালাত পড়ার সমপরিমাণ সময় ঘুমাতেন এবং এভাবে ভোরে উপনীত হতেন। তারপর উম্মে সালামা (রা) আমাকে নবী (ﷺ) কিভাবে কিরাআত পড়তেন তা পড়ে শোনালেন। অতএব তিনি তাঁর কিরাআত পাঠ এভাবে শোনালেন যে, প্রতিটি অক্ষর পরিষ্কারভাবে উচ্চারিত হতো।
أبواب الكتاب
نَعْتُ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
554 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْفِرْيَابِيُّ، نَا قُتَيْبَةُ، نَا اللَّيْثُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ، أَنَّهُ سَأَلَ أُمَّ سَلَمَةَ عَنْ قِرَاءَةِ النَّبِيِّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَلَاتِهِ؟ فَقَالَتْ: وَمَا لَكُمْ وَصَلَاتَهُ؟ كَانَ يُصَلِّي، ثُمَّ يَنَامُ قَدْرَ مَا صَلَّى، ثُمَّ يُصَلِّي قَدْرَ مَا نَامَ، ثُمَّ يَنَامُ قَدْرَ مَا صَلَّى، حَتَّى يُصْبِحُ، ثُمَّ تَنْعِتُ لَهُ قِرَاءَتَهُ، فَإِذَا هِيَ تَنْعِتُ قِرَاءَتَهُ مُفَسَّرَةً حَرْفًا حَرْفًا
তাহকীক:
হাদীস নং: ৫৫৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কিরাআতের বর্ণনা
৫৫৫। মাকহূল (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস (রা)-কে নবী (ﷺ)-এর কুরআন পাঠের বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তাঁর কিরাআত পাঠ ছিলো কিছুটা গুণগুণ শব্দে।
অর্থাৎ নবী (ﷺ) তাহাজ্জুদ সালাতে কিছুটা গুনগুন শব্দে কুরআন পাঠ করতেন এবং অন্যরা তা শুনে বুঝতে পারতো যে, তিনি কোন্ সূরা বা আয়াত পাঠ করছেন।
অর্থাৎ নবী (ﷺ) তাহাজ্জুদ সালাতে কিছুটা গুনগুন শব্দে কুরআন পাঠ করতেন এবং অন্যরা তা শুনে বুঝতে পারতো যে, তিনি কোন্ সূরা বা আয়াত পাঠ করছেন।
أبواب الكتاب
نَعْتُ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
555 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْعَبَّاسِ الْمَقَانِعِيُّ، نَا عَبْدُ اللهِ بْنُ الْحَكَمِ، نَا الْوَلِيدُ بْنُ الْقَاسِمِ بْنِ الْوَلِيدِ، نَا عُمَرُ بْنُ مُوسَى، عَنْ مَكْحُولٍ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: كَانَتْ قِرَاءَتُهُ الزَّمْزَمَةُ
তাহকীক:
হাদীস নং: ৫৫৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কিরাআতের বর্ণনা
৫৫৬। ইকরামা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, ইব্ন আব্বাস (রা) বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এতটা উচ্চৈঃস্বরে কুরআন তিলাওয়াত করতেন যে, কোঠার মধ্যে এবং ঘরে অবস্থানকারীগণ তা শুনতে পেতো।
ইবনে আবু যযিনাদ তাঁর অনুরূপ বর্ণনা করেছেন।
ইবনে আবু যযিনাদ তাঁর অনুরূপ বর্ণনা করেছেন।
أبواب الكتاب
نَعْتُ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
557 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْفِرْيَابِيُّ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي رَجَاءٍ أَبُو سُلَيْمَانَ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ، عَنْ عِكْرِمَةَ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: كَانَتْ قِرَاءَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْرَ مَا يَسْمَعُهُ مَنْ فِي الْحُجْرَةِ، وَمَنْ فِي الْبَيْتِ. حَدَّثَنَا حَامِدُ بْنُ شُعَيْبٍ، نَا ابْنُ بَكَّارٍ، نَا ابْنُ أَبِي الزِّنَادِ، مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৫৫৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কিরাআতের বর্ণনা
৫৫৮। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রাতের বেলা কখনও উচ্চৈঃস্বরে আবার কখনও নিম্নস্বরে কুরআন পাঠ করতেন।
أبواب الكتاب
نَعْتُ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
558 - حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، نَا مُحَمَّدُ بْنُ بَكَّارٍ، وَإِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَا: أنا ابْنُ الْمُبَارَكِ، عَنْ عِمْرَانَ بْنِ زَائِدَةَ بْنِ نَشِيطٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي خَالِدٍ الْوَالِبِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَتْ قِرَاءَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ: يَرْفَعُ طَوْرًا، وَيَخْفِضُ طَوْرًا
তাহকীক:
হাদীস নং: ৫৫৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কিরাআতের বর্ণনা
৫৫৯। উম্মে হানী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার কোঠার ছাদের উপর থেকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কুরআন পাঠ শুনতে পেতাম।
أبواب الكتاب
نَعْتُ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
559 - حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، نَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، نَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، وَوَكِيعٌ، قَالَا: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ أَبِي الْعَلَاءِ الْعَبْدِيِّ، عَنْ يَحْيَى بْنِ جَعْدَةَ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ: كُنْتُ أَسْمَعُ قِرَاءَةَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ وَأَنَا عَلَى عَرِيشِي
তাহকীক:
হাদীস নং: ৫৬০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কিরাআতের বর্ণনা
৫৬০। আব্দুল্লাহ্ ইব্ন আবূ কায়স (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর রাতের কিরাআত পাঠের ধরন কিরূপ ছিলো। তিনি কি উচ্চৈঃস্বরে পড়তেন না নিচু আওয়াজে। আয়েশা (রা) বলেন, তিনি উভয়রূপেই কিরাআত পড়তেন, কখনোও সশব্দে আবার কখনোও নিঃশব্দে।
أبواب الكتاب
نَعْتُ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
560 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، وَالْجَمَّالُ، قَالَا: نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ، نَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ؟ أَيَجْهَرُ؟ أَمْ يُسِرُّ؟ قَالَتْ: كُلُّ ذَاكَ قَدْ كَانَ يَفْعَلُ، رُبَّمَا جَهَرَ، وَرُبَّمَا أَسَرَّ
তাহকীক:
হাদীস নং: ৫৬১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কিরাআতের বর্ণনা
৫৬১। কুরাইব (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইব্ন আব্বাস (রা)-এর নিকট রাসূলুল্লাহ্ (ﷺ)-এর রাতের কিরাআত পাঠের ধরন সম্পর্কে জানতে চাইলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর কোঠার মধ্যে এমনভাবে কুরআন পাঠ করতেন যে, কোন মুখস্থকারী তা শুনে মুখস্থ করতে চাইলে তা করতে পারতো।
أبواب الكتاب
نَعْتُ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
561 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ أَبِي عَاصِمٍ، نَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، نَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ الْأُمَوِيُّ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنْ قِرَاءَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ؟ فَقَالَ: كَانَ يَقْرَأُ فِي حُجْرَتِهِ قِرَاءَةً، لَوْ شَاءَ حَافَظٌ أَنْ يَحْفَظَهَا لَفَعَلَ
তাহকীক:
হাদীস নং: ৫৬২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কিরাআতের বর্ণনা
৫৬২। কাতাদা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস (রা)-এর নিকট জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কিরাআত পাঠ কিরূপ ছিলো? তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) শব্দ করে ও ধীরেসুস্থে কুরআন পাঠ করতেন।
أبواب الكتاب
نَعْتُ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
562 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي الشَّيْخِ الْوَاسِطِيُّ، نَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْواسِطِيُّ، نَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ يُحَدِّثُ، قَالَ: سَأَلْتُ أَنَسًا: كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: كَانَ يَمُدُّ صَوْتَهُ مَدًّا
তাহকীক:
হাদীস নং: ৫৬৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৬৩। মুসলিম ইব্ন মুখারিক (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে বললাম, হে উম্মুল মু’মিনীন! এমন কিছু লোক আছেন যারা এক রাতে দুই বা তিনবার পূর্ণ কুরআন খতম করেন। আয়েশা (রা) বলেন, তারা কুরআন তো খতম করে কিন্তু বাস্তবিকপক্ষে কিছুই পড়ে না। রাসূলুল্লাহ্ (ﷺ) কখনও গোটা রাত ধরে কুরআন পড়লে কেবল সূরা বাকারা, আলে ইমরান ও নিসা পর্যন্তই পড়তে পারতেন এবং সুসংবাদ সম্বলিত আয়াত আসলে সেখানে থেমে দুআ করতেন।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
563 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا كَامِلُ بْنُ طَلْحَةَ، نَا ابْنُ لَهِيعَةَ، نَا الْحَارِثُ بْنُ يَزِيدَ، عَنْ زِيَادِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ، عَنْ مُسْلِمِ بْنِ مُخَارِقٍ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِنَّ نَاسًا يَقْرَأُ أَحَدُهُمُ الْقُرْآنَ فِي لَيْلَةٍ مَرَّتَيْنٍ، أَوْ ثَلَاثًا، قَالَتْ: أُولَئِكَ قَرَأُوا وَلَمْ يَقْرَءُوا، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ اللَّيْلَةَ التَّامَّةَ يَقْرَأُ سُورَةَ الْبَقَرَةِ وَآل عِمْرَانَ وَالنِّسَاءَ، لَا يَمُرُّ بِآيَةٍ فِيهَا اسْتِبْشَارٌ إِلَّا دَعَا
তাহকীক:
হাদীস নং: ৫৬৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৬৪। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) কিছুটা ব্যথার কষ্ট অনুভব করলেন। তাঁকে বলা হলো, ইয়া রাসূলাল্লাহ্! আপনার কষ্ট বেড়ে গেছে, যার আলামত আমরা আপনাতে লক্ষ করছি। তিনি বললেন, হ্যাঁ, তোমরা যা লক্ষ করছো আমি সেই ব্যথাসহ গত রাতে সাতটি দীর্ঘ সূরা তিলাওয়াত করেছি।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
564 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ الْخَالِقِ، وَجَعْفَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الصَّبَّاحِ، قَالَا: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، نَا مُؤَمَّلٌ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَدَ شَيْئًا مِنْ وَجَعٍ، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ اشْتَدَّ عَلَيْكَ الْوَجَعُ، وَإِنَّا نَرَى أَثَرَ الْوَجَعِ عَلَيْكَ، قَالَ: أَمَّا مَعَ مَا تَرَوْنَ، فَقَدْ قَرَأْتُ الْبَارِحَةَ السَّبْعَ الطُّوَالَ