আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫৬৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৬৪। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) কিছুটা ব্যথার কষ্ট অনুভব করলেন। তাঁকে বলা হলো, ইয়া রাসূলাল্লাহ্! আপনার কষ্ট বেড়ে গেছে, যার আলামত আমরা আপনাতে লক্ষ করছি। তিনি বললেন, হ্যাঁ, তোমরা যা লক্ষ করছো আমি সেই ব্যথাসহ গত রাতে সাতটি দীর্ঘ সূরা তিলাওয়াত করেছি।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
564 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ الْخَالِقِ، وَجَعْفَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الصَّبَّاحِ، قَالَا: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، نَا مُؤَمَّلٌ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَدَ شَيْئًا مِنْ وَجَعٍ، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ اشْتَدَّ عَلَيْكَ الْوَجَعُ، وَإِنَّا نَرَى أَثَرَ الْوَجَعِ عَلَيْكَ، قَالَ: أَمَّا مَعَ مَا تَرَوْنَ، فَقَدْ قَرَأْتُ الْبَارِحَةَ السَّبْعَ الطُّوَالَ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পর্যাপ্ত ইবাদতের কথা অনুভব করা যায়। ব্যথার কষ্ট বিদ্যমান থাকা সত্ত্বেও তিনি তাঁর রাতের নিয়মিত ইবাদত ত্যাগ করেননি। তিনি তাহাজ্জুদের সালাত পড়েছেন এবং দীর্ঘ সাতটি সূরাও তিলাওয়াত করেছেন। বাকারা থেকে আনফাল পর্যন্ত সূরাগুলোকে ‘সাবউত্ তিওয়াল’ বলা হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান