আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫৬৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৬৩। মুসলিম ইব্‌ন মুখারিক (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে বললাম, হে উম্মুল মু’মিনীন! এমন কিছু লোক আছেন যারা এক রাতে দুই বা তিনবার পূর্ণ কুরআন খতম করেন। আয়েশা (রা) বলেন, তারা কুরআন তো খতম করে কিন্তু বাস্তবিকপক্ষে কিছুই পড়ে না। রাসূলুল্লাহ্ (ﷺ) কখনও গোটা রাত ধরে কুরআন পড়লে কেবল সূরা বাকারা, আলে ইমরান ও নিসা পর্যন্তই পড়তে পারতেন এবং সুসংবাদ সম্বলিত আয়াত আসলে সেখানে থেমে দুআ করতেন।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
563 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا كَامِلُ بْنُ طَلْحَةَ، نَا ابْنُ لَهِيعَةَ، نَا الْحَارِثُ بْنُ يَزِيدَ، عَنْ زِيَادِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ، عَنْ مُسْلِمِ بْنِ مُخَارِقٍ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِنَّ نَاسًا يَقْرَأُ أَحَدُهُمُ الْقُرْآنَ فِي لَيْلَةٍ مَرَّتَيْنٍ، أَوْ ثَلَاثًا، قَالَتْ: أُولَئِكَ قَرَأُوا وَلَمْ يَقْرَءُوا، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ اللَّيْلَةَ التَّامَّةَ يَقْرَأُ سُورَةَ الْبَقَرَةِ وَآل عِمْرَانَ وَالنِّسَاءَ، لَا يَمُرُّ بِآيَةٍ فِيهَا اسْتِبْشَارٌ إِلَّا دَعَا

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীস থেকে জানা গেল যে, কুরআন মজীদ অত্যন্ত ধীরেসুস্থে, গভীর মনোযোগ সহকারে, অর্থ ও তাৎপর্য হৃদয়ংগম করে পাঠ করা উচিত। তাতে প্রচুর কল্যাণ, বরকত ও সাওয়াব লাভ করা যাবে এবং তিলাওয়াতের স্বাদও পাওয়া যাবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান