আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৫৬২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর কিরাআতের বর্ণনা
৫৬২। কাতাদা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস (রা)-এর নিকট জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কিরাআত পাঠ কিরূপ ছিলো? তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) শব্দ করে ও ধীরেসুস্থে কুরআন পাঠ করতেন।
أبواب الكتاب
نَعْتُ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
562 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي الشَّيْخِ الْوَاسِطِيُّ، نَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْواسِطِيُّ، نَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ يُحَدِّثُ، قَالَ: سَأَلْتُ أَنَسًا: كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: كَانَ يَمُدُّ صَوْتَهُ مَدًّا
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীসদ্বয় থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও দ্রুতগতিতে কুরআন পড়তেন না। তিনি প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর যথারীতি সুস্পষ্ট আওয়াযে আস্তে ধীরে পড়তেন। শ্রোতারা সহজেই তাঁর পাঠ অনুসরণ করতে পারতো।