আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৫৫৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৫৩।হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আব্বাস (রা) আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বাড়িতে একরাত অবস্থানের নির্দেশ দিলেন। (আমি গেলাম) রাসূলুল্লাহ্ (ﷺ) এশার সালাত পড়লেন, তারপর অনেকক্ষণ নফল সালাত- রত থাকলেন যে, মসজিদে তিনি ছাড়া আর কেউ ছিলো না। তারপর তিনি গৃহে ফিরে এলেন । তারপর তাঁর জন্য উলের মোটা কাপড়ের একটি বালিশ আনা হলো। রাসূলুল্লাহ্ (ﷺ) ঘুমিয়ে পড়লেন, এমনকি আমি তাঁর নাক ডাকার শব্দ শুনতে পেলাম। অতঃপর তিনি ঘুম থেকে জেগে বিছানার উপর বসলেন। তারপর মাথা আকাশের দিকে উঠিয়ে তিনবার বললেন, “সুবহানাল মালিকিল কু’দূস”। এরপর (নিম্নোক্ত আয়াত) পড়লেনঃ অর্থ “নিশ্চয় আসমান যমীনের সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনে .........” শেষ পর্যন্ত । তারপর উঠে গিয়ে পেশাব করলেন, অতঃপর ফিরে এসে তাঁর মিস্ওয়াক দ্বারা দাঁতন করলেন, তারপর ওযু করলেন, অতঃপর জায়নামাযে দাঁড়িয়ে দুই রাকআত নামায পড়লেন, যা অতি দীর্ঘও ছিল না এবং সংক্ষিপ্তও ছিল না। এরপর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লেন, এমনকি আমি তাঁর নাক ডাকার শব্দ শুনতে পেলাম। তিনি পুনরায় ঘুম থেকে উঠে বিছানার উপর বসলেন, অতঃপর পূর্বের দুই বারের অনুরূপ করলেন। তারপর তিনি কয়েক রাকআত সালাত পড়লেন, এরপর বেতেরের সালাত পড়লেন। সালাত শেষে আমি তাঁকে এই দুআ পড়তে শুনলাম اللهم اجعل....
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
553 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي حَاتِمٍ، نَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، نَا أَبُو أَحْمَدَ، نَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَمَرَنِي الْعَبَّاسُ أَنْ أَبِيتَ بِآلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ الْآخِرَةَ، ثُمَّ صَلَّى بَعْدَهَا، حَتَّى لَمْ يَبْقَ فِي الْمَسْجِدِ غَيْرُهُ، ثُمَّ انْصَرَفَ، فَأَتَيْتُ بِوِسَادَةٍ مِنْ مِسُوحٍ، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ، ثُمَّ اسْتَيْقَظَ، فَجَلَسَ عَلَى فِرَاشِهِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ، فَقَالَ: سُبْحَانَ الْمَلِكِ، الْقُدُّوسِ - ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ} إِلَى خَاتِمَتِهَا، ثُمَّ قَامَ فَبَالَ، ثُمَّ جَاءَ فَاسْتَنَّ بِمِسْوَاكِهِ، فَتَوَضَّأَ، ثُمَّ دَخَلَ مُصَلَّاهُ فَصَلَّى رَكْعَتَيْنِ لَيْسَتَا بِطَوِيلَتَيْنِ، وَلَا قَصِيرَتَيْنِ، ثُمَّ رَجَعَ إِلَى فِرَاشِهِ، فَنَامَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ، ثُمَّ جَلَسَ فَاسْتَوَى عَلَى فِرَاشِهِ، فَصَنَعَ كَمَا صَنَعَ فِي الْمَرَّتَيْنِ، حَتَّى صَلَّى رَكَعَاتٍ، ثُمَّ أَوْتَرَ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ سَمِعْتُهُ يَقُولُ: اللَّهُمَّ اجْعَلْ فِي بَصَرِي نُورًا - إِلَى قَوْلِهِ: وَاعْظِمْ لِي نُورًا
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে দু’আর সূচনা ও সমাপ্তি উল্লেখ আছে, পূর্ণ দু’আ উল্লেখ নাই । দু’আটি নিম্নরূপঃ اللهم اجعل لي نوراً في قَلْبِي وَنُوراً في قَبْرِي وَنُوراً مِن بَيْنِ يَدَى وَنُوراً مِنْ خَلَفِي ونورا عَنْ يَمِينِي وَنُورًا عَنْ شِمَالِي وَنُورًا مِنْ فَوقِي ونوراً مِنْ تَحْتِي وَنُورًا فِي سَمْعِي وَنُوراً في بَصَرِي ونورا في شعري ونوراً في بشرى ونوراً في لحمي ونورا في دمي ونورا في عظامي اللهم أعظم لي نوراً فاعطني نوراً واجعل لي نوراً وزيني نوراً و زِينِي نُوراً و زيني نورا .“ইয়া আল্লাহ্! আমার অন্তর নূরালোকিত কর, আমার কবর নূরালোকিত কর। আমার সামনে নূর দাও, আমার পেছনে নূর দাও, আমার ডানে নূর দাও, আমার বাঁয়ে নূর দাও। আমার উপরে নূর দাও, আমার নিম্নে নূর দাও। আমার শ্রবণশক্তিতে নূর দাও, আমার দর্শনশক্তিতে নূর দাও, আমার পশমে পশমে নূর দাও, আমার চামড়ায় নূর দাও, আমার দেহের গোশ্তে নূর দাও, আমার রক্তে নূর দাও, আমার হাড়ে নূর দাও। হে আল্লাহ্! আমার নূরকে আরও বর্ধিত করে দাও, আমাকে নূর দান কর, আমার জন্য নূরের ব্যবস্থা কর, আমার নূর বৃদ্ধি কর, আমার নূর বৃদ্ধি কর, আমার নূর বৃদ্ধি কর।”