আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫৫৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর কিরাআতের বর্ণনা
৫৫৪। ইয়ালা ইব্‌ন মুমাল্লাক (র) থেকে বর্ণিত। তিনি উম্মে সালামা (রা)-কে নবী (ﷺ)-এর কিরাআত ও সালাত সম্পর্কে জিজ্ঞেস করলেন। উম্মে সালামা (রা) বললেন, তাঁর সালাতের সাথে তোমাদের কি তুলনা হয়? তিনি (রাতে নফল) সালাত পড়তেন আবার সালাত পড়ার সমপরিমাণ সময় ঘুমাতেন, আবার ঘুমানোর সমপরিমাণ সময় সালাত পড়তেন। আবার সালাত পড়ার সমপরিমাণ সময় ঘুমাতেন এবং এভাবে ভোরে উপনীত হতেন। তারপর উম্মে সালামা (রা) আমাকে নবী (ﷺ) কিভাবে কিরাআত পড়তেন তা পড়ে শোনালেন। অতএব তিনি তাঁর কিরাআত পাঠ এভাবে শোনালেন যে, প্রতিটি অক্ষর পরিষ্কারভাবে উচ্চারিত হতো।
أبواب الكتاب
نَعْتُ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
554 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْفِرْيَابِيُّ، نَا قُتَيْبَةُ، نَا اللَّيْثُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ، أَنَّهُ سَأَلَ أُمَّ سَلَمَةَ عَنْ قِرَاءَةِ النَّبِيِّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَلَاتِهِ؟ فَقَالَتْ: وَمَا لَكُمْ وَصَلَاتَهُ؟ كَانَ يُصَلِّي، ثُمَّ يَنَامُ قَدْرَ مَا صَلَّى، ثُمَّ يُصَلِّي قَدْرَ مَا نَامَ، ثُمَّ يَنَامُ قَدْرَ مَا صَلَّى، حَتَّى يُصْبِحُ، ثُمَّ تَنْعِتُ لَهُ قِرَاءَتَهُ، فَإِذَا هِيَ تَنْعِتُ قِرَاءَتَهُ مُفَسَّرَةً حَرْفًا حَرْفًا

হাদীসের ব্যাখ্যা:

“তাঁর নামাযের সাথে তোমাদের কি তুলনা হয়”, হযরত উম্মু সালামা (রা)-এর এ কথার তাৎপর্য হলো, সেরূপ সালাত আদায় তোমাদের কারো পক্ষে সম্ভব নয়। তিনি যে সজাগ অন্তর নিয়ে অত্যন্ত বিনয় ও নম্রতা সহকারে সালাত আদায় করতেন— তোমরা তা কল্পনাও করতে পারো না। সালাতের মধ্যে তিনি মধুময় আনন্দ লাভ করতেন, তার ফলে রাতের বেলা বারবার উঠতেন আর সালাত পড়তেন। ঘুম আসলে একটু ঘুমিয়ে নিতেন। আবার জাগ্রত হয়ে সালাতে দাঁড়িয়ে যেতেন। ভোর পর্যন্ত ইবাদত ও বিশ্রাম গ্রহণের এই ধারা অব্যাহত থাকতো। একবারে কিছুক্ষণ সালাত পড়ে নেয়া যতটা সহজ কিন্তু নিয়মিতভাবে প্রত্যহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উক্ত নিয়মে সালাত পড়া ততো সহজ নয় ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান