আখলাকুন্নবী (ﷺ)
أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮৬৭ টি
হাদীস নং: ৫১৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ ঘুমানোর পূর্বে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চোখে সুরমা লাগানোর বর্ণনা
৫১৫। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) প্রত্যেক চোখে দুইবার করে সুরমা লাগাতেন, তারপর পরবর্তী কাঠি উভয় চোখে একবার লাগাতেন।
أبواب الكتاب
ذِكْرُ اكْتِحَالِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
515 - حَدَّثَنَا أَبُو يَعْلَى، نَا عَمْرُو بْنُ الْحُصَيْنِ، نَا يَحْيَى بْنُ الْعَلَاءِ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اكْتَحَلَ، جَعَلَ فِي كُلِّ عَيْنٍ اثْنَتَيْنِ، وَوَاحِدَةً بَيْنَهُمَا
তাহকীক:
হাদীস নং: ৫১৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ ঘুমানোর পূর্বে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চোখে সুরমা লাগানোর বর্ণনা
৫১৬। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট কালো সুরমা ছিলো। তিনি ঘুমানোর জন্য বিছানায় গিয়ে এই চোখে তিনবার এবং ঐ চোখে তিনবার সুরমা লাগাতেন।
أبواب الكتاب
ذِكْرُ اكْتِحَالِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، نَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ الدَّشْتَكِيُّ، نَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ الْأَسَدِيُّ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ صَفْوَانَ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُحْلٌ أَسْوَدُ، إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ، كَحَّلَ فِي هَذَا الْعَيْنِ ثَلَاثًا، وَفَى هَذَا الْعَيْنِ ثَلَاثًا
তাহকীক:
হাদীস নং: ৫২৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ ঘুমানোর পূর্বে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চোখে সুরমা লাগানোর বর্ণনা
৫২৬। হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর ডান চোখে তিনবার এবং বাম চোখে তিনবার ‘ইস্মিদ’ নামক সুরমা লাগাতেন।
أبواب الكتاب
ذِكْرُ اكْتِحَالِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
526 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْوَلِيدِ الثَّقَفِيُّ، نَا إِبْرَاهِيمُ بْنُ يُونُسَ الْحَرَمِيُّ، نَا عُثْمَانُ بْنُ عُمَرَ، نَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَكْتَحِلُ فِي عَيْنِهِ الْيُمْنَى ثَلَاثًا، وَفَى الْيُسْرَى ثَلَاثًا بِالْإِثْمِدِ
তাহকীক:
হাদীস নং: ৫২৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫২৭। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আয়নায় (চেহারা মুবারক) দর্শনকালে বলতেনঃ হে আল্লাহ্! আমার দৈহিক গঠন যেমন সুন্দর করেছো তেমনি আমার চরিত্রকে সুন্দর করো।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
527 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ وَكِيعٌ، نَا الْحَسَنُ بْنُ السَّكَنِ الْقُرَشِيُّ، نَا أَبَانُ بْنُ سُفْيَانَ، نَا أَبُو هِلَالٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَظَرَ فِي الْمِرْآةِ قَالَ: اللَّهُمَّ كَمَا حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي
হাদীস নং: ৫২৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫২৮। হযরত কাতাদা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) রাতের বেলা ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে তাঁর ওযূর পানি, মিস্ওয়াক ও চিরুনি এক পাশে রেখে দিতেন। তারপর মহান আল্লাহ্ যখন তাঁকে রাতের বেলা ঘুম থেকে জাগাতেন তখন তিনি মিস্ওয়াক করতেন, ওযু করতেন এবং মাথায় চিরুনি করতেন।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
528 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْمَلِكِ، نَا أَيُّوبُ الْوَزَّانُ، نَا فِهْرُ بْنُ بِشْرٍ الرُّقَيُّ، نَا عُمَرُ بْنُ مُوسَى، عَنْ قَتَادَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ، وَضَعَ طَهُورَهُ وَسِوَاكَهُ وَمُشْطَهُ، فَإِذَا أَهَبَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنَ اللَّيْلِ، اسْتَاكَ وَتَوَضَّأَ وَامْتَشَطَ
তাহকীক:
হাদীস নং: ৫২৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫২৯। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রাতের বেলা ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গেলে তাঁর জন্য তাঁর মিস্ওয়াক, ওযূর পানি ও চিরুনি এক পাশে রেখে দেওয়া হতো। তারপর মহান আল্লাহ্ যখন রাতের বেলা তাঁকে ঘুম থেকে জাগাতেন তখন তিনি মিস্ওয়াক করতেন, ওযূ করতেন এবং চিরুনি দিয়ে মাথা আঁচড়াতেন। রাবী বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে হাতির দাঁতের চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
529 - حَدَّثَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا ابْنُ مُصَفَّى، نَا بَقِيَّةُ، عَنْ عَمْرِو بْنِ خَالِدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ، وُضِعَ لَهُ سِوَاكُهُ، وَطَهُورُهُ، وَمُشْطُهُ، فَإِذَا أَهَبَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنَ اللَّيْلِ، اسْتَاكَ، وَتَوَضَّأَ وَامْتَشَطَ. قَالَ: وَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْتَشِطُ بِمُشْطٍ مِنْ عَاجٍ
তাহকীক:
হাদীস নং: ৫৩০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫৩০। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কোন যুদ্ধে যেতেন আমি তাঁর সফরের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিতাম। আমি তাঁর সাথে যেসব জিনিস দিতাম তার অন্তর্ভুক্ত থাকত তেল, চিরুনি, আয়না, কাঁচি, সুরমাদানি ও মিস্ওয়াক।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
530 - حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ الرَّازِيُّ، نَا عَمْرُو بْنُ إِسْحَاقَ، نَا عُمَرُ بْنُ حَفْصٍ الْأَوْصَابِيُّ، نَا ابْنُ حِمْيَرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي عَبْلَةَ، قَالَ: سَمِعْتُ أُمَّ الدَّرْدَاءِ، قَالَتْ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَتْ: كُنْتُ أُزَوِّدُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَغْزَاةٍ لَهُ، أُزَوِّدُهُ دُهْنًا، وَمُشْطًا، وَمِرْآةً، وَمِقَصَّيْنِ، وَمُكْحُلَةً، وَسِوَاكًا
হাদীস নং: ৫৩১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫৩১। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আয়না দেখার সময় বলতেনঃ “সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য যিনি আমার দেহসৌষ্ঠব ও উত্তম চরিত্র দান করেছেন এবং আমাকে সেই সৌন্দর্য দান করেছেন যা ত্রুটিপূর্ণ দেহের লোকদের দান করা হয়নি।”
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
531 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عَمْرُو بْنُ حُصَيْنٍ، نَا يَحْيَى بْنُ الْعَلَاءِ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَظَرَ فِي الْمَرْآةِ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي حَسَّنَ خَلْقِي وَخُلُقِي، وَزَانَ مِنِّي مَا شَانَ مِنْ غَيْرِي
তাহকীক:
হাদীস নং: ৫৩২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫৩২। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন আয়নার উপর দৃষ্টিপাত করতেন তখন বলতেনঃ “সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য যিনি আমায় পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন, আমার মুখমণ্ডলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং আমাদের মুসলিম বানিয়েছেন।”
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
532 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ دَاوُدَ الْفَارِسِيُّ، نَا عُثْمَانُ بْنُ خُرَّزَاذَ، نَا سَلْمُ بْنُ قَادِمٍ، نَا أَبُو مُعَاوِيَةُ هَاشِمُ بْنُ عِيسَى الْيَزَنِيُّ الْحِمْصِيُّ، نَا الْحَارِثُ بْنُ مُسْلِمٍ، عَنِ الزُهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَظَرَ فِي الْمَرْآةِ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَوَّى خَلْقِي فَعَدَّلَهُ وَكَرَّمَ صُوَرَةَ وَجْهِي، وَحَسَّنَهَا، وَجَعَلَنِي مِنَ الْمُسْلِمِينَ
তাহকীক:
হাদীস নং: ৫৩৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫৩৩। হযরত ইব্ন উমর (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ইহ্রাম অবস্থায় আয়নায় (চেহারা মুবারক) দর্শন করতেন।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
533 - أَخْبَرَنَا ابْنُ مَنِيعٍ، نَا سُلَيْمَانُ بْنُ عُمَرَ الرَّقِيُّ، نَا بَقِيَّةُ، نَا إِسْمَاعِيلُ، مَوْلَى كِنْدَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ كَانَ يَنْظُرُ فِي الْمَرْآةِ وَهُوَ مُحْرِمٌ
তাহকীক:
হাদীস নং: ৫৩৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫৩৪। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর মাথায় পর্যাপ্ত পরিমাণ তেল মাখতেন।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
534 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ رَاشِدٍ، نَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ خِلَاسٍ، نَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِي، قَالَ: سَمِعْتُ أَبَا النَّضْرِ، يُحَدِّثُ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ دَهْنَ رَأْسِهِ
তাহকীক:
হাদীস নং: ৫৩৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫৩৫। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মাথার চুল ও দাড়ি পানি দ্বারা বারবার পরিপাটি করতেন। অতপর তিনি মাথার (তেল শোষণের জন্য) এক টুক্রা কাপড় জড়াতেন। তা একেবারে তেল চিটচিটে হয়ে যেত।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
535 - حَدَّثَنَا مُسْلِمُ بْنُ سَعِيدٍ، نَا مُجَاشِعٌ، نَا وَكِيعٌ، عَنِ الرَّبِيعِ بْنِ صُبَيْحٍ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ تَسْرِيحَ رَأْسِهِ وَلِحْيَتِهِ بِالْمَاءِ، ثُمَّ يَتَقَنَّعُ كَأَنَّ ثَوْبَهُ ثَوْبُ زَيَّاتٍ
তাহকীক:
হাদীস নং: ৫৩৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫৩৬। হযরত জাবির ইব্ন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মাথার সামনের এবং দাড়ির সামনের দিকের কয়েকটি চুল সাদা হয়ে গিয়েছিলো। তিনি মাথার সামনের দিকের চুলে চিরুনি করলে এবং তেল লাগালে উক্ত চুল আর দৃষ্টিগোচর হতো না।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
536 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، نَا عَبْيدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ شَمِطَ مُقَدِّمُ رَأْسِهِ وَلِحْيَتِهِ، فَكَانَ إِذَا مَشَطَ رَأْسَهُ وَادَّهَنَ لَمْ يُرَيْنَ
তাহকীক:
হাদীস নং: ৫৩৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫৩৭। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মাথায় তেল ব্যবহার ও চিরুনি করার পর মদীনায় রওয়ানা হয়ে যান।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
537 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا الْمُقَدَّمِيُّ، نَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: انْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ، بَعْدَمَا تَرَجَّلَ وَادَّهَنَ
তাহকীক:
হাদীস নং: ৫৩৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫৩৮। হযরত ইব্ন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে ঘ্রাণহীন তেল মাখতে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
538 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الْخُزَاعِيُّ، نَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ فَرْقَدٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ادَّهَنَ بِزَيْتٍ غَيْرِ مُقَتَّتٍ
তাহকীক:
হাদীস নং: ৫৩৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আয়না দেখা,চুলে চিরুনি করা এবং মাথায় তৈল মাখার বর্ণনা
৫৩৯। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বরই পাতা মিশ্রিত পানি দ্বারা মাথা ধৌত করতেন এবং তাতে ঘ্রাণ যুক্ত তেল মাখতেন।
أبواب الكتاب
ذِكْرُ مِرْآتِهِ وَمُشْطِهِ وَتَدْهِينِ رَأْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
539 - حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ الْبَغَوِيِّ، نَا أَبُو نَصْرٍ التَّمَّارُ، نَا أَبُو جُزَيٍّ نَصْرُ بْنُ طَرِيفٍ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي رَهْمٍ، عَنْ يُوسُفَ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ رَأْسَهُ بِالسِّدْرِ وَيَدَّهِنُ بِالْكَاذِي
হাদীস নং: ৫৪০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৪০। নবী (ﷺ)-এর একজন সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফরে নবী (ﷺ)-এর সাথে সাক্ষাত করলাম। আমি (মনে মনে) বললাম, রাসূলুল্লাহ্ (ﷺ) কিভাবে সালাত পড়েন, তা আজ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করবো। এরপর নবী (ﷺ) সালাত পড়ে শুয়ে পড়লেন। রাতের কিছু অংশ নিদ্রা যাওয়ার পর তিনি ঘুম থেকে জাগলেন এবং আসমানের দিকে দৃষ্টিপাত করে (এই আয়াত) পড়লেনঃ “হে আমাদের প্রতিপালক। তুমি এটা নিরর্থক সৃষ্টি করোনি, তুমি পবিত্র, তুমি আমাদেরকে দোযখের শাস্তি থেকে রেহাই দাও। হে আমাদের প্রতিপালক! কাউকে তুমি দোযখে নিক্ষেপ করলে তাকে তুমি নিশ্চয়ই লাঞ্ছিত করলে এবং যালিমদের কোন সাহায্যকারী নাই। হে আমাদের প্রতিপালক! আমরা এক আহবানকারীকে ঈমানের দিকে আহবান করতে শুনেছি ‘তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনো’ । অতএব আমরা ঈমান এনেছি। হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের মন্দ কাজগুলো দূরীভূত করো এবং আমাদেরকে সৎকর্মশীল লোকদের অন্তর্ভুক্ত করে মৃত্যু দিও। হে আমাদের প্রতিপালক! তোমার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যা দিতে প্রতিশ্রুতি দিয়েছ তা আমাদের দান করো এবং কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করো না। তুমি প্রতিশ্রুতির খিলাফ করো না” (সূরা আল ইমরানঃ ১৯২-১৯৪)। সাহাবী বলেন, অতপর রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর হাত মুবারক তাঁর থলের দিকে বাড়ালেন এবং তা থেকে মিস্ওয়াক বের করলেন, অতপর মশ্ক থেকে ওযূর পাত্রে পানি ঢাললেন, অতপর হাতে পানি ঢাললেন, অতপর ওযূ করলেন, তারপর দাঁড়ালেন এবং সালাত পড়লেন। সাহাবী বলেন, এমনকি আমি (মনে মনে) বললাম, তিনি যতক্ষণ ঘুমিয়েছিলেন ঠিক ততক্ষণ নামায পড়লেন। অতপর সালাম ফিরালেন তারপর শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন । এমনকি আমি বলছিলাম, নবী (ﷺ) যতক্ষণ সালাত পড়েছেন ততক্ষণ ঘুমিয়েছেন। তিনি পুনরায় ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমবারের মত আমল করলেন। তারপর আসমানের দিকে তাকালেন। এবারও তাঁর কুরআন তিলাওয়াত, মিস্ওয়াক এবং সালাত আদায় প্রথমবারের অনুরূপ ছিলো। ঘুমানোর ক্ষেত্রেও তিনি পূর্বের অনুরূপ করলেন, সালাত আদায় করলেন। তারপর তিনি জাগলেন এবং প্রথমবাবের অনুরূপ আমল করলেন। তিনি তিনবার এইরূপ আমল করছেন।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
540 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْفِرْيَابِيُّ، نَا أَبُو أَيُّوبَ سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، نَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَمِرٍ، قَالَ: سَأَلْتُ الزُهْرِيَّ عَنِ الْقَوْلِ إِذَا اسْتَيْقَظَ الرَّجُلُ مِنْ مَنَامِهِ؟ فَقَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، حَدَّثَنِي رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرِهِ، فَقُلْتُ: لَأَرْمُقَنَّ اللَّيْلَةَ كَيْفَ صَلَاةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَلَمَّا صَلَّى الْعِشَاءَ، وَهَيَ الَّتِي تُدْعَى الْعَتَمَةُ اضْطَجَعَ فَنَامَ هَوِيًّا مِنَ اللَّيْلِ، ثَمَّ اسْتَيْقَظَ فَنَظَرَ فِي السَّمَاءِ، فَقَالَ: {رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ} [آل عمران: 191] إِلَى قَوْلِهِ: {إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ} [آل عمران: 194] . قَالَ الرَّجُلُ: ثُمَّ أَهْوَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ إِلَى قُرَابِهِ، فَاسْتَخْرَجَ مِنْهُ سِوَاكًا، ثُمَّ اصْطَبَّ مِنْ إِدَاوَتِهِ مَاءً فِي قَدَحٍ لَهُ فَاسْتَنَّ ثُمَّ صَبَّ فِي يَدِهِ مَاءً، فَتَوَضَّأَ، ثُمَّ قَامَ، فَصَلَّى. قَالَ الرَّجُلُ: حَتَّى قُلْتُ: قَدْ صَلَّى قَدْرَ مَا نَامَ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ اضْطَجَعَ، فَنَامَ، حَتَّى قُلْتُ: قَدْ نَامَ قَدْرَ مَا صَلَّى، ثُمَّ اسْتَيْقَظَ فَفَعَلَ مِثْلَ مَا فَعَلَ فِي الْمَرَّةِ الْأُولَى، ثُمَّ نَظَرْتُ فِي السَّمَاءِ، وَتِلَاوَتُهُ مَا تَلَا مِنَ الْقُرْآنِ، وَاسْتِنَانُهُ، وَوُضُوئُهُ، وَصَلَاتُهُ، ثُمَّ فَعَلَ مِثْلَ ذَلِكَ فِي النَّوْمِ، حَتَّى قَضَى صَلَاتَهُ، ثُمَّ اسْتَيْقَظَ وَفَعَلَ كَمَا فَعَلَ أَوَّلَ مَرَّةٍ، فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ
তাহকীক:
হাদীস নং: ৫৪১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৪১। হুমায়দ ইব্ন আব্দুর রহমান ইব্ন আওফ (র) থেকে বর্ণিত যে, একজন সাহাবী বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সফরে থাকা অবস্থায় আমি তাঁর নামায পড়া পর্যবেক্ষণ করবো। তিনি বলেন, তিনি রাতের প্রথমভাগে ঘুমিয়ে গেলেন, অতপর ঘুম থেকে জাগ্রত হলেন। তিনি মাথা উত্তোলন করে আকাশ পানে তাকালেন এবং আয়াত পড়লেনঃ “হে আমাদের প্রতিপালক! তুমি এটা নিরর্থক সৃষ্টি করোনি, তুমি পবিত্র, অতএব আমাদেরকে দোযখের শাস্তি থেকে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক! তুমি কোন ব্যক্তিকে দোযখে নিক্ষেপ করলে তাকে তো তুমি অবশ্যই অপদস্থ করলে এবং জালিমদের কোন সাহায্যকারী নাই। হে আমাদের প্রতিপালক! আমরা এক আহবানকারীকে ঈমানের দিকে আহবান করতে শুনেছি ‘তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আন।’ অতএব আমরা ঈমান এনেছি। হে আমাদের প্রভু! তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের মন্দ কাজগুলো দূরীভূত করো এবং আমাদেরকে সৎকর্মশীল লোকদের অন্তর্ভুক্ত করে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক! তোমার রাসূলগণের মাধ্যমে তুমি আমাদেরকে যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছো তা আমাদের দান করো এবং কিয়ামতের দিন আমাদেরকে অপমানিত করো না। নিশ্চয় তুমি প্রতিশ্রুতির বরখেলাফ করো না” (সূরা আল ইমরানঃ ১৯২-১৯৪)।
তারপর তিনি সফরের পাথেয়র দিকে হাত বাড়িয়ে মিস্ওয়াক নিলেন এবং দাঁত মাজলেন, আর ওযূ করলেন, এরপর দাঁড়ালেন এবং সালাত পড়লেন। তিনি পুনরায় দাঁড়ালেন এবং সালাত পড়লেন, তারপর শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন। আবার তিনি পূর্বের ন্যায় আমল করলেন।
তারপর তিনি সফরের পাথেয়র দিকে হাত বাড়িয়ে মিস্ওয়াক নিলেন এবং দাঁত মাজলেন, আর ওযূ করলেন, এরপর দাঁড়ালেন এবং সালাত পড়লেন। তিনি পুনরায় দাঁড়ালেন এবং সালাত পড়লেন, তারপর শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন। আবার তিনি পূর্বের ন্যায় আমল করলেন।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
541 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْفِرْيَابِيُّ، نَا قُتَيْبَةُ، نَا ابْنُ لَهِيعَةَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ رَجُلًا، قَالَ: لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي السَّفَرِ، قَالَ: فَهَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَ اللَّيْلِ، ثُمَّ اسْتَيْقَظَ، فَرَفَعَ رَأْسَهُ، وَنَظَرَ إِلَى أُفُقِ السَّمَاءِ، فَقَالَ: {رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ} [آل عمران: 191] حَتَّى بَلَغَ {إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ} [آل عمران: 194] ثُمَّ أَهْوَى بِيَدِهِ إِلَى الرَّحْلِ، وَأَخَذَ السِّوَاكَ، وَاسْتَنَّ بِهِ، ثُمَّ تَوَضَّأَ ثُمَّ قَامَ فَصَلَّى ثُمَّ اضْطَجَعَ، ثُمَّ نَامَ، فَفَعَلَ كَفِعْلِهِ
তাহকীক:
হাদীস নং: ৫৪২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৪২। জাসারা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ যার (রা)-কে বলতে শুনেছি যে, একবার নবী (ﷺ) রাতের সালাতে কুরআনের একটি আয়াত পড়তে পড়তে ভোরে উপনীত হলেন। আয়াতটি হলোঃ “(হে আল্লাহ্!) আপনি যদি তাদের শাস্তি দেন তবে তারা আপনারই বান্দা; আর যদি ক্ষমা করেন তবে আপনি তো সর্বজয়ী ও সর্বজ্ঞ” (সূরা মাইদাঃ ১১৮)।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
542 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ بَحْرٍ، نَا عَمْرُو بْنُ عَلِيٍّ، نَا يَحْيَى الْقَطَّانُ، نَا قُدَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَتْنِي جَسْرَةُ، قَالَتْ: سَمِعْتُ أَبَا ذَرٍّ، يَقُولُ: قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِآيَةٍ حَتَّى أَصْبَحَ. وَالْآيَةُ: {إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ} [المائدة: 118]
তাহকীক:
হাদীস নং: ৫৪৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৪৩। হযরত আবূ যার গিফারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একরাতে নবী (ﷺ)-এর সাথে সালাত পড়েছি। তিনি সালাতে দাঁড়ালে আমিও তাঁর সাথে দাঁড়িয়ে গেলাম। তাঁর দীর্ঘ সালাতের কারণে (ঘুম বা ক্লান্তির প্রাবল্যের কারণে) আমি আমার মাথা দেওয়ালের সাথে ঠুকতে লাগলাম।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
543 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي حَاتِمٍ، نَا يُونُسُ، نَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي سَالِمُ بْنُ غَيْلَانَ التُّجِيبِيُّ، أَنَّ سُلَيْمَانَ بْنَ أَبِي عُثْمَانَ التُّجِيبِيَّ حَدَّثَهُ، عَنْ حَاتِمِ بْنِ عَدِيٍّ الْحِمْصِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ اللَّيْلِ، فَقَامَ يُصَلِّي، فَقُمْتُ مَعَهُ، حَتَّى جَعَلْتُ أَضْرِبُ بِرَأْسِي الْجُدُرَاتَ مِنْ طُولِ صَلَاتِهِ