আখলাকুন্নবী (ﷺ)
أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮৬৭ টি
হাদীস নং: ৪৯৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মাদুরের বর্ণনা
৪৯৫। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মাদুরের উপর সালাত আদায় করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ حَصِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
495 - حَدَّثَنَا الْخُزَاعِيُّ، نَا الْقَعْنَبِيُّ، نَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى حَصِيرٍ
হাদীস নং: ৪৯৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মাদুরের বর্ণনা
৪৯৬। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) উম্মে সুলায়ম (রা)-এর বাড়িতে যেতেন। তাঁর জন্য চাটাই বিছিয়ে দেওয়া হতো এবং তিনি তাতে সালাত পড়তেন।
أبواب الكتاب
ذِكْرُ حَصِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
496 - نَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ أُسَيْدٍ، نَا بَحْرُ بْنُ نَصْرٍ، نَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِيُّ، رَضِيَ اللَّهُ عَنْهُ، نَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ بَيْتَ أُمِّ سُلَيْمٍ فَتَبْسُطُ لَهُ الْخُمْرَةَ فَيُصَلِّي فِيهِ عَلَيْهَا
হাদীস নং: ৪৯৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মাদুরের বর্ণনা
৪৯৭। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট একটি চাটাই ছিলো। দিনের বেলা তা বসার জন্য বিছাতাম এবং রাতের বেলা তা দাঁড় করিয়ে নিজেদের জন্য কোঠার মত বানিয়ে নিতাম।
أبواب الكتاب
ذِكْرُ حَصِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
497 - نَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، نَا أَبِي، نَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ لَنَا حَصِيرٌ نَبْسُطُهَا بِالنَّهَارِ، وَنَحْتَجِرُهَا عَلَيْنَا بِاللَّيْلِ
হাদীস নং: ৪৯৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মাদুরের বর্ণনা
৪৯৮। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রাতের বেলা একটি চাটাই ভাঁজ করে তাতে সালাত পড়তেন। দিনের বেলা আমরা তা খুলে ফেলতাম এবং (আগন্তুক) লোকেরা তাতে বসতো।
أبواب الكتاب
ذِكْرُ حَصِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
498 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ بَرِّيٍّ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، نَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَجِرُ حَصِيرًا بِاللَّيْلِ، فَيُصَلِّيَ إِلَيْهِ، نَبْسُطُهُ بِالنَّهَارِ، فَيَجْلِسَ عَلَيْهِ النَّاسُ
হাদীস নং: ৪৯৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মাদুরের বর্ণনা
৪৯৯। হযরত মুগীরা ইব্ন শু’বা (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) চাটাই এবং পশমযুক্ত পাকা চামড়ার উপর (বাড়িতে) সালাত পড়তেন।
أبواب الكتاب
ذِكْرُ حَصِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
499 - حَدَّثَنَا سَلْمُ بْنُ عِصَامٍ، نَا بِشْرُ بْنُ آدَمَ، نَا أَبُو أَحْمَرَ، نَا يُونُسُ بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي عَوْنٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي عَلَى الْحَصِيرِ وَالْفَرْوَةِ الْمَدْبُوغَةِ
তাহকীক:
হাদীস নং: ৫০০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মাদুরের বর্ণনা
৫০০। হযরত আব্দুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একটি মাদুরের উপর ঘুমালেন। মাদুরের দাগ তাঁর দেহে বসে গেলো। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কি আমাদের অনুমতি দিবেন না যে, আমরা আপনার জন্য নরম বিছানা পেতে দেই? তিনি বলেন, আমার ও এই পৃথিবীর (বিলাস ব্যসনের) সাথে কি সম্পর্ক আছে? আমার ও পৃথিবীর দৃষ্টান্ত তো একজন পথিকের মতো, যে গ্রীষ্মের মৌসুমে সফর করছে এবং দুপুরের সময় একটি ছায়াদার গাছের নীচে কিছুক্ষণ আরাম করছে তারপর সেই ছায়াদার বৃক্ষ ত্যাগ করে পুনরায় গন্তব্যের পানে এগিয়ে যাচ্ছে।
أبواب الكتاب
ذِكْرُ حَصِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
500 - نَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَكَمِ، نَا أَحْمَدُ الدَّوْرَقِيُّ، نَا يَزِيدُ بْنُ هَارُونَ، أنا الْمَسْعُودِيُّ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: نَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَصِيرٍ، فَأَثَّرَ فِي جَنْبِهِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ أَلَا آذَنْتَنَا فَنَبْسُطُ تَحْتَكَ أَلْيَنَ مِنْهُ؟ فَقَالَ: مَالِي وَلِلدُّنْيَا؟ إِنَّمَا مَثَلِي وَمَثَلُ الدُّنْيَا، كَمَثَلِ رَاكِبٍ سَارَ فِي يَوْمٍ صَائِفٍ، فَقَالَ تَحْتَ شَجَرَةٍ ثُمَّ رَاحَ وَتَرَكَهَا
হাদীস নং: ৫০১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫০১। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন ঘুমানোর প্রস্তুতি নিতেন তখন সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের দুই হাতের তালুতে দম ফেলতেন, তারপর দুই হাত গোটা দেহে মুছতেন এবং উক্ত সূরা দু’টি পড়তে থাকতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
501 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ بْنِ زَيْرَكٍ، نَا أَبُو كُرَيْبٍ، نَا رِشْدِينُ، عَنْ قُرَّةَ، وَعُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ نَفَثَ فِي كَفَّيْهِ وَعَوَّذَ فِيهِمَا، ثُمَّ مَسَحَ بِهِمَا عَلَى جَسَدِهِ، يَقْرَأُ بِالْمُعَوِّذَاتِ
হাদীস নং: ৫০২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫০২। হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) আলী (রা)-এর সাথে সাক্ষাত করে জিজ্ঞেস করলেন, হে আলী! শোয়ার সময় তুমি কী পড়ো? আলী (রা) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যা পড়েন আমিও তাই পড়ি। তিনি পুনরায় বলেন, সেই দুআটি কী? আলী (রা) বলেন, আমি বলি : “হে আল্লাহ্! তুমি স্রষ্টা, তুমি চিরস্থায়ী, তুমি অমনোযোগী নও, তুমি প্রতিটি জিনিস সৃষ্টি করেছো। তোমার কোন শরীক নেই, কোনরূপ শিক্ষা গ্রহণ ব্যতীতই তুমি প্রতিটি জিনিস সম্পর্কে জ্ঞাত; আমাকে ক্ষমা করো, তুমি ব্যতীত গুনাহ্ মাফকারী আর কেউ নেই।” রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ হে হাশিম গোত্রের লোকেরা! তোমরা আলী ইব্ন আবূ তালিবের দুআ শিখে নাও।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
502 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْكَرِيمِ الْمَرْوَزِيُّ، نَا بُكَيْرُ بْنُ يُونُسَ بْنِ بُكَيْرٍ، نَا مُوسَى بْنُ عَلِيٍّ، عَنِ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَ عَلِيًّا، فَقَالَ: مَا تَقُولُ يَا عَلِيُّ عِنْدَ مَنَامِكَ؟ قَالَ: أَقُولُ كَمَا يَقُولُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَمَا هُوَ؟ قَالَ: أَقُولُ: اللَّهُمَّ أَنْتَ الْبَدِيعُ، الدَّائِمُ، الْقَائِمُ، غَيْرُ الْغَافِلِ، خَلَقْتَ كُلَّ شَيْءٍ لَا شَرِيكَ لَكَ، وَعَلِمْتَ كُلَّ شَيْءٍ مِنْ غَيْرِ تَعْلِيمٍ، اغْفِرْ لِي، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا بَنِي هَاشِمٍ تَعَلَّمُوا دُعَاءَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ
তাহকীক:
হাদীস নং: ৫০৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫০৩। হযরত বারা’আ ইব্ন আযিব (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন বলতেনঃ “হে আল্লাহ্! তোমার নাম নিয়েই জীবন লাভ করি এবং মৃত্যুবরণ করি।” ভোরে ঘুম থেকে জেগে অথবা বিছানা ত্যাগকালে তিনি বলতেনঃ “সেই আল্লাহ্ তাআলার জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবন দান করেছেন এবং তাঁর নিকটই আমাদের ফিরে যেতে হবে।”
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
503 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْجَعْدِ الرُّشَا، نَا إِسْحَاقُ بْنُ بُهْلُولٍ، نَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، قَالَ: سَمِعْتُ أَبَا بَكْرِ بْنِ أَبِي مُوسَى يُحَدِّثُ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ، قَالَ: بِاسْمِكَ أَحْيَا، وَبِاسْمِكَ أَمُوتُ. وَإِذَا أَصْبَحَ، أَوْ قَامَ مِنْ فِرَاشِهِ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
হাদীস নং: ৫০৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫০৪। হযরত বারাআ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ঘুমানোর সময় তাঁর হাত তাঁর গালের নীচে রেখে বালিশ হিসাবে ব্যবহার করতেন এবং বলতেনঃ “হে আল্লাহ্! যে দিন তুমি তোমার বান্দাদের পুনরুত্থান করবে সে দিন তোমার আযাব থেকে আমাকে রক্ষা করো”।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
504 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ هَارُونَ، نَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ عَطَاءٍ الْجَلَّابُ، نَا إِسْحَاقُ الْأَزْرَقُ، نَا سُفْيَانُ، وَزَكَرِيَّا، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَسَّدُ يَدَهُ عِنْدَ مَنَامِهِ تَحْتَ خَدِّهِ، وَيَقُولُ: اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
তাহকীক:
হাদীস নং: ৫০৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫০৫। হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন বিছানাগত হতেন তখন বলতেনঃ “হে আল্লাহ! আমি তোমার নামে জীবন লাভ করি এবং মৃত্যুবরণ করি।” তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেনঃ “সেই আল্লাহ্ তাআলার জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবন দান করেছেন এবং তাঁর নিকটেই আমাদের ফিরে যেতে হবে।”
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
505 - حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ بْنِ مِهْرَانَ، نَا الْقَوَارِيرِيُّ، نَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ. ح. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ بْنِ أَيُّوبَ، نَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، نَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ، قَالَ: اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوتُ. فَإِذَا اسْتَيْقَظَ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
হাদীস নং: ৫০৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫০৬। হযরত বারাআ ইব্ন আযিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ঘুমানোর উদ্দেশ্যে যখন বিছানায় তাশরীফ আনতেন তখন তাঁর হাত তাঁর গালের নীচে রাখতেন এবং বলতেনঃ ‘হে প্রভু! যেদিন তুমি তোমার বান্দাদের পুনরুত্থান করবে সেদিনের আযাব থেকে আমাকে রক্ষা করো।”
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
506 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى الْمَوْصِلِيُّ، نَا الْأَزْرَقُ بْنُ عَلِيٍّ، نَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، نَا يُوسُفُ بْنُ إِسْحَاقَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ قَبْلَ أَنْ يَنَامَ، وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِّهِ، وَقَالَ: رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
তাহকীক:
হাদীস নং: ৫০৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫০৭। হযরত আব্দুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ঘুমানোর উদ্দেশ্যে যখন বিছানায় যেতেন তখন তাঁর ডান হাত ডান গালের নীচে রাখতেন এবং বলতেনঃ “হে আল্লাহ্! যেদিন তুমি তোমার বান্দাদের একত্র করবে সেদিনের আযাব থেকে আমাকে রক্ষা করো।”
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
507 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، نَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، أنا يُونُسُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اضْطَجَعَ لِيَنَامَ وَضَعَ يَدَهُ الْيُمْنَى تَحْتَ خَدِّهِ الْأَيْمَنِ، وَقَالَ: اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَجْمَعُ عِبَادَكَ
তাহকীক:
হাদীস নং: ৫০৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫০৮। হযরত বারাআ ইব্ন আযিব (রা) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন, তবে يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ শব্দটি উল্লেখ করেনি।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
508 [ص:53] أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عُقْبَةُ، نَا يُونُسُ، حَدَّثَنِي يُونُسُ بْنُ عَمْرٍو، قَالَ: قَالَ أَبِي: وَحَدَّثَنِي الْبَرَاءُ بْنُ عَازِبٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ، غَيْرَ أَنَّهُ قَالَ: يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
তাহকীক:
হাদীস নং: ৫০৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫০৯। আবূ যুহায়র আল-আনমারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ঘুমানোর উদ্দেশ্যে বিছানাগত হয়ে বলতেনঃ “হে আল্লাহ্! আমার গুনাহ্ মাফ করে দাও, আমার শয়তানকে অপমানিত করো, আমার বন্ধক (গুনাহ্) ছাড়িয়ে দাও, আমার আমলের পাল্লা ভারী করে দাও (সৎকাজ দ্বারা) এবং আমাকে উচ্চতর জগতের সম্মানিতদের দলভুক্ত করো।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
509 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ، نَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْبَلْخِيُّ، نَا أَبُو هَمَّامٍ يَعْنِي الْأَهْوَازِيَّ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي زُهَيْرٍ الْأَنْمَارِيِّ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ، قَالَ: اللَّهُمَّ أَغْفِرْ لِي ذَنْبِي وَأَخْسِئْ شَيْطَانِي، وَفُكَّ رِهَانِي، وَثَقِّلْ مِيزَانِي، وَاجْعَلْنِي فِي النَّدِيِّ الْأَعْلَى
তাহকীক:
হাদীস নং: ৫১০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫১০। হযরত আলী (রা) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বিছানাগত হওয়াকালে এই দুআ পড়তেনঃ “হে আল্লাহ্! আমি তোমার সম্মানিত সত্তার এবং তোমার পূর্ণাঙ্গ বাক্যের আশ্রয় গ্রহণ করছি প্রতিটি জিনিসের ক্ষতি থেকে যা তোমার আয়ত্তাধীন রয়েছে। হে আল্লাহ্! ঋণের দায় থেকে উদ্ধারকারী তুমিই, গুনাহ্ থেকে রক্ষাকারীও তুমি। হে আল্লাহ্! তোমার সৈন্যবাহিনীকে কখনও পরাস্ত করা সম্ভব নয়, তোমার প্রতিশ্রুতির কখনও বিপরীত হতে পারে না এবং কোন ধনবান ব্যক্তিকে তার ধন-সম্পদ তোমার শাস্তি থেকে রেহাই দিতে পারে না। তুমি অতি পবিত্র এবং তোমার যাবতীয় প্রশংসা সহকারে তুমি বিরাজমান।”
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
510 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ هَارُونَ الْبَرْدَعِيُّ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ، نَا أَبُو الْجَوَّابِ، نَا عَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، وَأَبِي مَيْسَرَةَ، عَنْ عَلِيٍّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ عِنْدَ مَضْجَعِهِ: اللَّهُمَّ إِنَّى أَعُوذُ بِوَجْهِكَ الْكَرِيمِ، وَبِكَلِمَاتِكَ التَّامَّةِ مِنْ شَرِّ مَا أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اللَّهُمَّ أَنْتَ تَكْشِفُ الْمَغْرَمَ وَالْمَأْثَمَ، اللَّهُمَّ لَا يُهْزَمُ جُنْدُكَ، وَلَا تَخْلِفُ وَعْدَكَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ، سُبْحَانَكَ وَبِحَمْدِكَ
তাহকীক:
হাদীস নং: ৫১১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫১১। খারিজা ইব্ন যায়িদ (র) থেকে বর্ণিত যে, যায়িদ ইব্ন সাবিত (রা) বলেন, ঘুমানোর উদ্দেশ্যে শোয়ার সময় রাসূলুল্লাহ্ (ﷺ) এ দুআ পড়তেনঃ “হে আল্লাহ্! আমি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি তার অভিশাপ থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি এবং তোমার নিকট আমার ও আমার আত্মীয়-স্বজনের ঐশ্বর্যের জন্য আবেদন করছি। অতপর তিনি বলতেনঃ আমি আমার পার্শ্বদেশ আল্লাহ্র জন্য রেখে দিলাম এবং আল্লাহ্র নিকট আমার গুনাহর জন্য ক্ষমা চাই। হে প্রভু! তুমি যদি আমার প্রাণ হরণ করো তবে আমাকে ক্ষমা করে দিও, তার প্রতি অনুগ্রহ করো। আর যদি তুমি তাকে ছেড়ে দাও তবে তার নিরাপত্তার ব্যবস্থা করিও এবং তার (অপরাধ) গোপন রাখিও। মহাপবিত্র সেই সত্তা যাঁর আরশ আকাশে অবস্থিত। পবিত্র সেই মহান সত্তা যাঁর সিদ্ধান্ত কবরসমূহেও বাস্তবায়িত হয়। পবিত্র সেই মহান সত্তা যাঁর রাজত্ব জাহান্নামেও পরিব্যাপ্ত। পবিত্র সেই মহান সত্তা যাঁর রহমত জান্নাতে পরিব্যাপ্ত। তুমিই পবিত্র, তুমি ছাড়া তোমার থেকে বেঁচে থাকার কোন আশ্রয়স্থল নাই। তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার নিকট তাওবা করছি।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
511 - حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، نَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى، نَا خَالِدُ بْنُ الْقَاسِمِ، أَخْبَرَنِي اللَّيْثُ، حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، كَانَ يَقُولُ حِينَ يَضْطَجِعُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اللَّهُمَّ إِنَّى أَعُوذُ بِكَ أَنْ تَدْعُوَ عَلَيَّ رَحِمٌ قَطَعْتُهَا، وَأَسْأَلُكَ غِنَى النَّفْسِ، وَالْمَوَالِي، ثُمَّ يَقُولُ: وَضَعْتُ جَنْبِي لِلَّهِ، وَاسْتَغْفَرْتُ اللَّهَ لِذَنْبِي، رَبِّ إِنْ قَبَضْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا وَارْحَمْهَا، وَإِنْ كَفَتَّهَا فَاحْفَظْهَا وَاسْتُرْهَا، سُبْحَانَ اللَّهِ الَّذِي فِي السَّمَاءِ عَرْشُهُ، سُبْحَانَ الَّذِي فِي الْقُبُورِ قَضَاؤُهُ، سُبْحَانَ الَّذِي فِي جَهَنَّمَ سُلْطَانُهُ، سُبْحَانَ الَّذِي فِي الْجَنَّةِ رَحْمَتُهُ، سُبْحَانَكَ لَا مَلْجَأَ مِنْكَ إِلَّا إِلَيْكَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
তাহকীক:
হাদীস নং: ৫১২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ ঘুমানোর পূর্বে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চোখে সুরমা লাগানোর বর্ণনা
৫১২। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট ‘ইসমিদ’ নামক সুরমা ছিলো। তিনি ঘুমানোর পূর্বে তা প্রত্যেক চোখে তিনবার করে লাগাতেন।
أبواب الكتاب
ذِكْرُ اكْتِحَالِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
512 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ بْنِ شَبِيبٍ، نَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْبَلْخِيُّ، نَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَتْنِي أُمُّ كُلْثُومٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِثْمِدٌ يَكْتَحِلُ بِهِ عِنْدَ مَنَامِهِ، فِي كُلِّ عَيْنٍ ثَلَاثًا
হাদীস নং: ৫১৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ ঘুমানোর পূর্বে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চোখে সুরমা লাগানোর বর্ণনা
৫১৩। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর একটি সুরমাদানি ছিলো। তিনি ঘুমানোর পূর্বে তা থেকে প্রত্যেক চোখে তিনবার করে সুরমা লাগাতেন।
أبواب الكتاب
ذِكْرُ اكْتِحَالِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا مُوسَى بْنُ مُحَمَّدِ بْنِ حَسَّانَ، نَا يَزِيدُ بْنُ هَارُونَ، نَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُكْحُلَةٌ يَكْتَحِلُ مِنْهَا عِنْدَ النَّوْمِ، ثَلَاثًا فِي كُلِّ عَيْنٍ
তাহকীক:
হাদীস নং: ৫১৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ ঘুমানোর পূর্বে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চোখে সুরমা লাগানোর বর্ণনা
৫১৪। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একটি সুরমাদানি ছিলো। তিনি ঘুমানোর সময় তা থেকে তিনবার করে প্রত্যেক চোখে সুরমা লাগাতেন।
أبواب الكتاب
ذِكْرُ اكْتِحَالِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
513 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، نَا سَعِيدُ بْنُ عَنْبَسَةَ، نَا أَبُو عُبَيْدَةَ الْحَدَّادُ، نَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُكْحُلَةٌ يَكْتَحِلُ مِنْهَا عِنْدَ النَّوْمِ، فِي كُلِّ عَيْنٍ ثَلَاثًا
তাহকীক: