আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪৯৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মাদুরের বর্ণনা
৪৯৮। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রাতের বেলা একটি চাটাই ভাঁজ করে তাতে সালাত পড়তেন। দিনের বেলা আমরা তা খুলে ফেলতাম এবং (আগন্তুক) লোকেরা তাতে বসতো।
أبواب الكتاب
ذِكْرُ حَصِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
498 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ بَرِّيٍّ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، نَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَجِرُ حَصِيرًا بِاللَّيْلِ، فَيُصَلِّيَ إِلَيْهِ، نَبْسُطُهُ بِالنَّهَارِ، فَيَجْلِسَ عَلَيْهِ النَّاسُ
হাদীসের ব্যাখ্যা:
এসব হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি বড় মাদুর বা চাটাই ছিল। তা বিছিয়ে দিনের বেলা তিনি আরাম করতেন এবং আগত মেহমানগণ তাতে বসতেন এবং তিনি রাতের বেলা তাতে সালাত পড়তেন।