আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪৯৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মাদুরের বর্ণনা
৪৯৭। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট একটি চাটাই ছিলো। দিনের বেলা তা বসার জন্য বিছাতাম এবং রাতের বেলা তা দাঁড় করিয়ে নিজেদের জন্য কোঠার মত বানিয়ে নিতাম।
أبواب الكتاب
ذِكْرُ حَصِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
497 - نَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، نَا أَبِي، نَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ لَنَا حَصِيرٌ نَبْسُطُهَا بِالنَّهَارِ، وَنَحْتَجِرُهَا عَلَيْنَا بِاللَّيْلِ

হাদীসের ব্যাখ্যা:

নরম গদি ও আরাম কেদারায় উপবেশন করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণকারী ও তাঁর প্রতি ভালোবাসা দাবিদারগণের জন্য তাঁর এই অতি সাধারণ ও অকৃত্রিম জীবনযাত্রা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত।
আখলাকুন্নবী (ﷺ) - হাদীস নং ৪৯৭ | মুসলিম বাংলা