আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪৯৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মাদুরের বর্ণনা
৪৯৬। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) উম্মে সুলায়ম (রা)-এর বাড়িতে যেতেন। তাঁর জন্য চাটাই বিছিয়ে দেওয়া হতো এবং তিনি তাতে সালাত পড়তেন।
أبواب الكتاب
ذِكْرُ حَصِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
496 - نَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ أُسَيْدٍ، نَا بَحْرُ بْنُ نَصْرٍ، نَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِيُّ، رَضِيَ اللَّهُ عَنْهُ، نَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ بَيْتَ أُمِّ سُلَيْمٍ فَتَبْسُطُ لَهُ الْخُمْرَةَ فَيُصَلِّي فِيهِ عَلَيْهَا
হাদীসের ব্যাখ্যা:
হযরত আনাস (রা) বর্ণিত এই তিনটি হাদীস একই ঘটনার সাথে সম্পৃক্ত। আনাস (রা)-এর মা উম্মে সুলায়ম (রা)-এর আবেদনক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাড়িতে যান। তাছাড়া তিনি মাঝে মাঝে তাঁর বাড়িতে যেতেন। তিনি তাঁর সঙ্গীদের নিয়ে সেখানে পানাহার করেছেন এবং বরকতের জন্য তাঁর ঘরে সালাত পড়েছেন। যে চাটাই বা মাদুরের উপর তিনি সালাত পড়েছেন তা পুরাতন হলে তাতে কালো দাগ পড়ে গিয়েছিলো এবং উত্তাপে শক্ত হয়ে গিয়েছিলো। তাই তাতে পানি ছিটিয়ে তা নরম ও পরিষ্কার করা হয়।