আখলাকুন্নবী (ﷺ)

أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني

কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৮৬৭ টি

হাদীস নং: ৪৭৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৭৫। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক আনসারী মহিলা আমার কাছে এসে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ছেঁড়াফাটা কাপড়ের জড়ানো বিছানা দেখতে পেলো। সে ফিরে গেলো এবং পশমের তৈরী একটি তোষক পাঠিয়ে দিলো। রাসূলুল্লাহ্ (ﷺ) গৃহে প্রবেশ করে আমাকে জিজ্ঞেস করলেন, এটা কি? আমি বললাম, অমুক আনসারী মহিলা এসেছিলো। সে আপনার বিছানা দেখে এই বিছানা পাঠিয়ে দিয়েছে। নবী (ﷺ) বললেন, এটা ফেরত পাঠিয়ে দাও। আয়েশা (রা) বলেন, আমি তা ফেরত পাঠালাম না এবং তা আমার ঘরে রেখে দেয়াই ভাল মনে করলাম। এমনকি তিনি আমাকে তিনবার বললেন আয়েশা, তুমি এটা ফেরত পাঠিয়ে দাও। তিনি বললেন, আল্লাহ্‌র শপথ! আমি চাইলে আল্লাহ্ আমার জন্য স্বর্ণ ও রৌপ্যের পাহাড় তৈরী করে দেবেন। যা আমার সাথে সাথে চলবে। আয়েশা (রা) বললেন, এরপর আমি তা ফেরত পাঠিয়ে দিলাম।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
475 - حَدَّثَنَا مَحْمُودٌ الْوَاسِطِيُّ،. . . . . . . . . .، نَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، نَا مُجَالِدٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلَتْ عَلَيَّ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ، فَرَأَتْ فِرَاشَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبَاءَةً مَثْنِيَّةً، فَانْطَلَقَتْ، فَبَعَثَتْ إِلَيَّ بِفِرَاشٍ فِيهِ صُوفٌ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَا هَذَا؟ فَقُلْتُ: إِنَّ فُلَانَةَ الْأَنْصَارِيَّةَ دَخَلَتْ فَرَأَتْ فِرَاشَكَ، فَبَعَثَتْ إِلَيَّ بِهَذَا، فَقَالَ: رُدِّيهِ، قَالَتْ: فَلَمْ أَرُدَّهُ، وَأَعْجَبَنِي أَنْ يَكُونَ فِي بَيْتِي، حَتَّى قَالَ لِي ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ: رُدِّيهِ يَا عَائِشَةُ، فَوَاللَّهِ لَوْ شِئْتُ لَأَجْرَى اللَّهُ عَلَيَّ جِبَالَ الذَّهَبِ وَالْفِضَّةِ، قَالَتْ: فَرَدَدْتُهَا
হাদীস নং: ৪৭৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৭৬। আবূ কিলাবা (র) উম্মুল মু’মিনীন উম্মে সালামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, কবরে একজন মানুষের জন্য যতটুকু জায়গা রাখা হয় নবী (ﷺ)-এর বিছানা ততটুকু চওড়া ছিলো । এবং তাঁর মাথার কাছেই তাঁর সালাতের স্থান ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
476 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، نَا مُسَدَّدٌ، نَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ بَعْضِ آلِ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: كَانَ فِرَاشُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ مَا يُوضَعُ لِلْإِنْسَانِ فِي قَبْرِهِ. كَانَ الْمَسْجِدُ عِنْدَ رَأْسِهِ
হাদীস নং: ৪৭৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৭৭। রাবী ইব্‌ন যিয়াদ আল হারিসী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইরাকের একটি প্রতিনিধি দলের সাথে উমর ইব্‌ন খাত্তাব (রা)-এর দরবারে আসলাম। তিনি আমাদের প্রত্যেকের সম্মানার্থে একটি করে আবা (ঢিলা জামা বিশেষ) উপহার দিতে আদেশ করলেন। (তাঁর কন্যা উম্মুল মু’মিনীন) হযরত হাফসা (রা) তাঁকে বলে পাঠালেন, হে আমীরুল মু’মিনীন! ইরাকের জ্ঞানীগুণী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আপনার কাছে এসেছেন। আপনি তাদেরকে ভালভাবে সম্মান করুন। উমর (রা) বললেন, হাফসা আমি তাদেরকে একটি করে আবা-এর অধিক আর কিছু দিতে পারিনি। তুমি আমাকে বলো তোমার ঘরে নবী (ﷺ)-এর জীবনে সবচাইতে নরম ও আরামদায়ক বিছানা কি ছিলো এবং সবচাইতে উত্তম খাদ্যই বা তিনি কি খেয়েছিলেন? হাফসা (রা) বললেন, আমাদের কাছে শুধু পশমী মাদুর ছিলো। খায়বার যুদ্ধের গনীমতের অংশ হিসেবে আমরা তা লাভ করেছিলাম। আমি সেই পশমী মাদুরটি বিছানা বানিয়ে দিয়েছিলাম। আমি প্রতি রাতে সেটাই নবী (ﷺ)-এর জন্য বিছিয়ে দিতাম এবং তিনি সেটার ওপরেই আরাম করতেন (যাতে তা অধিক আরামদায়ক হয় সেজন্য)। এক রাতে আমি সেটাকে চার ভাঁজ করে বিছিয়ে দিয়েছিলাম। সকালে উঠে তিনি আমাকে বললেন, হাফসা গত রাতে তুমি আমাকে কী বিছানা দিয়েছিলে ? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! প্রতিদিন আপনাকে যে বিছানা পেতে দেই আজকেও সেটিই দিয়েছিলাম। তবে চার ভাঁজ করে দিয়েছিলাম। তিনি বললেন, হে হাফসা! তা পূর্বের মতই থাকতে দাও। কারণ, এর কোমলতা আজকে আমার (ইবাদতে) প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলো। হাফসা (রা) বলেন, খাদ্য হিসেবে আমাদের কাছে এক সা’ যব ছিলো। একদিন তা চালুনিতে চেলে নবী (ﷺ)-এর জন্য যাঁতায় পিষে আনলাম। আমাদের কাছে এক কৌটা ঘি ছিলো। সেই ঘির কিছুটা আটায় মিশালাম এবং রুটি প্রস্তুত করলাম। নবী (ﷺ) তা খেতে শুরু করেছেন। এমন সময় আবূ দারদা (রা) এসে হাযির হলেন। তিনি বললেন, আমার মনে হয় আপনাদের কাছে ঘি খুব কমই আছে। আমার কাছে একটা ঘি ভর্তি বড় কৌটা রয়েছে। এই বলে তিনি তৎক্ষণাৎ বাড়ি ফিরে গেলেন এবং উক্ত ঘি পাঠিয়ে দিলেন। তিনি ঐ আটার মধ্যে এই ঘিও মিশিয়ে নিলেন এবং দু’জনে একসাথে খানা খেলেন। হাফসা (রা) বলেন, আমার জীবনে আমি নবী (ﷺ)-এর জন্য এটাই সবচাইতে কোমল বিছানা পেতেছিলাম। আর এটা ছিলো তাঁর খাওয়ার সবচাইতে উত্তম খাদ্য। এ কথা শুনে হযরত উমর (রা) কাঁদতে থাকলেন এবং তাঁর দু’চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়তে থাকলো। তখন তিনি বললেন, নবী (ﷺ) এই খাদ্য খেয়েছেন এবং এই ছিলো তাঁর বিছানা, আল্লাহ্‌র শপথ! আমি তাদের প্রত্যেককে একটি আবা-এর বেশী আর কিছুই দেবো না।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
477 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ، نَا سَهْلُ بْنُ بَحْرٍ، نَا عَبْدُ اللَّهِ بْنُ رُشَيْدٍ، نَا أَبُو عُبَيْدَةَ، عَنْ أَبَانَ، وَعَنْ إِبْرَاهِيمَ الْجُعْفِيِّ، عَنِ الرَّبِيعِ بْنِ زِيَادٍ الْحَارِثِيِّ، قَالَ: قَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي الْعِرَاقِ، فَأَمَرَ لِكُلِّ رَجُلٍ مِنَّا بِعَبَاءٍ، عَبَاءٍ، فَأَرْسَلَتْ إِلَيْهِ حَفْصَةُ، فَقَالَتْ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَتَاكَ أَلْبَابُ الْعِرَاقِ، وَوجُوهُ النَّاسِ، فَأَحْسِنْ كَرَامَتَهُمْ، فَقَالَ: مَا أَزِيدُهُمْ عَلَى الْعَبَاءِ يَا حَفْصَةُ، أَخْبِرِينِي بِأَلْيَنِ فِرَاشٍ فُرِشَتْ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ وَأَطْيَبِ طَعَامٍ أَكَلَهُ عِنْدَكَ؟ فَقَالَتْ: كَانَ لَنَا كِسَاءٌ مِنْ هَذِهِ الْمُلَبَّدَةَ، أَصَبْنَاهُ يَوْمَ خَيْبَرٍ فَكُنْتُ أَفْرِشُهُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ لَيْلَةٍ، وَيَنَامُ عَلَيْهِ، وَإِنِّي رَبَّعْتُهُ ذَاتَ لَيْلَةٍ، فَلَمَّا أَصْبَحَ قَالَ: يَا حَفْصَةُ مَا كَانَ فِرَاشِي الْبَارِحَةَ؟ قُلْتُ: فِرَاشُكَ كُلَّ لَيْلَةٍ، إِلَّا أَنِّي رَبَّعْتُهُ اللَّيْلَةَ، قَالَ: يَا حَفْصَةُ أَعِيدِيهِ لِمَرَّتِهِ الْأُولَى، فِإِنَّهُ مَنَعْتَنِي وِطَاءَتُهُ الْبَارِحَةَ مِنَ الصَّلَاةِ. قَالَتْ: وَكَانَ لَنَا صَاعٌ مِنْ سُلْتٍ، وَإِنِّي نَخِلْتُهُ ذَاتَ يَوْمٍ، وَطَحَنْتُهُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ لَنَا قَعْبٌ مِنْ سَمْنٍ فَصَبَبْتُ عَلَيْهِ، فَبَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ، إِذْ دَخَلَ أَبُو الدَّرْدَاءِ، فَقَالَ: إِنَّى أَرَى سَمْنَكُمْ قَلِيلًا، وَعِنْدَنَا قَعْبٌ مِنْ سَمْنٍ، فَأَرْسَلَ أَبُو الدَّرْدَاءِ، فَصَبَّ عَلَيْهِ فَأَكَلَا، فَقَالَتْ حَفْصَةُ: فَهَذَا أَلْيَنُ فِرَاشٍ فَرَشْتُهُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهَذَا أَطْيَبُ طَعَامٍ أَكَلَهُ. فَأَرْسَلَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ عَيْنَيْهِ بِالْبُكَاءِ، فَقَالَ: وَاللَّهِ لَا أَزِيدُهُمْ عَلَى الْعَبَاءِ شَيْئًا، وَهَذَا طَعَامُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهَذَا فِرَاشُهُ
হাদীস নং: ৪৭৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৭৮। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং নবী (ﷺ) একই লেপের মধ্যে ঘুমাতাম।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
478 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ الْجَمَّالُ، نَا إِبْرَاهِيمُ بْنُ مَالِكٍ، نَا ابْنُ أَبِي الْحَوَاجِبِ، نَا إِدْرِيسُ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كُنْتُ أَنَا وَالنَّبِيُّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لِحَافٍ
হাদীস নং: ৪৭৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৭৯। আইযার ইব্‌ন হুরাইস (র) হযরত আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন (শীতের রাতে) রাসূলুল্লাহ্ (ﷺ) (তাহাজ্জুদ) সালাত পড়তেন লেপের এক প্রান্ত তাঁর গায়ের ওপর থাকতো এবং আরেক প্রান্ত আয়েশা (রা)-এর গায়ের ওপর থাকতো ।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
479 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا أَبُو خيثْمَةَ، نَا ابْنُ فُضَيْلٍ، نَا يُونُسُ بْنُ عَمْرٍو، عَنِ الْعَيْزَارِ بْنِ حُرَيْثٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَعَلَيْهِ طَرَفُ اللِّحَافِ، وَعَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا طَرْفُهُ، ثُمَّ يُصَلِّي
হাদীস নং: ৪৮০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৮০। যুবায়র (ইবনুল আওয়াম) (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, একবার শীতের দিনে রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে কোন কাজে পাঠালেন। আমি ফিরে এসে দেখলাম (শীতের কারণে) তিনি তাঁর পবিত্র স্ত্রীদের একজনের সাথে লেপ গায়ে জড়িয়ে বসে আছেন। তিনি আমাকেও তাঁর লেপের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
480 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مَنْدَهْ، نَا أَبُو مُوسَى، نَا إِسْحَاقُ بْنُ إِدْرِيسَ الْأَسْوَارِيُّ، نَا أَبُو مُعَاوِيَةَ، نَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنِ الزُّبَيْرِ، قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ، فِي يَوْمٍ بَارِدٍ، فَجِئْتُ وَمَعَهُ بَعْضُ نِسَائِهِ فِي لِحَافٍ، فَأَدْخَلَنِي فِي لِحَافٍ
হাদীস নং: ৪৮১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৮১। আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একটি হলুদ রংের লেপ ছিলো। তাঁর স্ত্রীগণ পালাক্রমে সেটি ব্যবহার করতেন।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
481 - حَدَّثَنَا حُبَابُ بْنُ مُحَمَّدٍ التَّسْتُرِيُّ، نَا عُثْمَانُ بْنُ حَفْصٍ، نَا سَلَّامُ بْنُ أَبِي خُبْزَةَ، نَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِلْحَفَةٌ مُوَرَّسَةٌ تَدُورُ بَيْنَ نِسَائِهِ
হাদীস নং: ৪৮২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৮২। ইসমাঈল ইব্‌ন আব্দুল্লাহ্ ইব্‌ন জাফর (রা) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী (ﷺ)-কে দুইখানা জাফরানী রংের কাপড় পরিহিত অবস্থায় দেখেছি । কাপড় দুইখানার একখানা ছিলো চাদর এবং অন্যখানা পাগড়ি।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
482 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا مُصْعَبُ بْنُ الزُّبَيْرِ، نَا أَبِي، نَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ مَصْبُوغَانِ بِالزَّعْفَرَانِ، رِدَاءٌ وَعِمَامَةٌ
হাদীস নং: ৪৮৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৮৩। আব্দুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি আমার খালা উম্মুল মু’মিনীন মায়মূনা (রা)-এর ঘরে মেহমান হলাম। সেই সময় তিনি (ঋতুমতী হওয়ার কারণে) সালাত পড়তেন না। রাতে তিনি একটি কম্বল এনে নবী (ﷺ)-এর বিছানা হিসেবে মাটিতে বিছিয়ে নিলেন। অতপর বালিশ এনে বিছানার মাথার দিকে রাখলেন এবং লাল রংের একখানা পশমী চাদর এনে সেটিও বিছানার মাথার দিকে রাখলেন। তারপর নিজে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। তিনি তাঁর পাশেই আমার জন্য একটা বিছানা পাতলেন। এরপর নবী (ﷺ) এশার সালাত শেষে ঘরে প্রবেশ করলেন এবং তাঁর বিছানার মাথার দিক থেকে একখানা কাপড় নিয়ে লুঙ্গির মত করে পরিধান করলেন, নিজের কামিজ ও ইযার খুলে খুঁটির মাথায় লটকিয়ে রাখলেন এবং মায়মূনা (রা)-এর লেপের মধ্যেই শুয়ে পড়লেন । তারপর শেষ রাতে উঠলেন এবং লটকিয়ে রাখা পানির মশক নিয়ে ঝাঁকুনি দিলেন আর পানি দিয়ে ওযূ করতে শুরু করলেন। আমার মন চাচ্ছিল আমি উঠে গিয়ে পানি ঢেলে তাঁকে ওযু করিয়ে দেই। কিন্তু আমি এতক্ষণ জেগে ছিলাম তা তিনি জেনে ফেলবেন সে কারণে আমার ওঠা পছন্দ হলো না। ওযূ শেষে তিনি বিছানায় ফিরে আসলেন, লুঙ্গি খুলে নিজের কাপড় পরিধান করলেন এবং জায়নামাযে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে শুরু করলেন। তখন আমিও উঠে ওযূ করে তাঁর বাঁ পাশে গিয়ে দাঁড়ালে তিনি তাঁর হাত দিয়ে আমাকে ধরে পেছন দিক দিয়ে ঘুরিয়ে এঁনে ডান পাশে দাঁড় করালেন এবং সালাত পড়তে থাকলেন। আমিও তাঁর সাথে তের রাকআত সালাত পড়লাম। এরপর তিনি বসে পড়লে আমিও তাঁর পাশে বসে পড়লাম। (ঘুমের প্রভাবে ) তিনি আমার মুখের দিকে মুখ করে এতটা ঝুঁকে পড়লেন যে, আমি ঘুমন্ত ব্যক্তির শব্দের মত শব্দ শুনতে পাচ্ছিলাম। ইতিমধ্যে হযরত বিলাল (রা) এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! সালাত প্রস্তুত। তখন তিনি উঠে মসজিদে গেলেন। মসজিদে প্রবেশ করেই তিনি দুই রাকআত (সুন্নত) পড়তে শুরু করলেন। হযরত বিলাল (রা) তখন ফজর সালাতের ইকামাত শুরু করলেন।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عَبْدُ اللَّهِ بْنُ بَكَّارٍ، نَا مُحَمَّدُ بْنُ ثَابِتٍ، نَا جَبَلَةُ بْنُ عَطِيَّةَ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: تَضَيَّفْتُ مَيْمُونَةَ، وَهَيَ خَالَتِي وَهِيَ حِينَئِذٍ لَا تُصَلِّي، فَجَاءَتْ بِكِسَاءٍ، ثُمَّ طَرَحَتْهُ، وَفَرَشَتْهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ جَاءَتْ بِنُمْرُقَةٍ، فَطَرَحَتْهَا عِنْدَ رَأْسِ الْفِرَاشِ، ثُمَّ جَاءَتْ بِكِسَاءٍ أَحْمَرَ، فَطَرَحْتُهُ عِنْدَ رَأْسِ الْفِرَاشِ، ثُمَّ اضْطَجَعَتْ وَمَدَّتِ الْكِسَاءَ عَلَيْهَا، وَبَسَطَتْ لِي بِسَاطًا إِلَى جَنْبِهَا، وَتَوَسَّدْتُ مَعَهَا عَلَى وِسَادَتِهَا، ثُمَّ جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ صَلَّى الْعِشَاءَ الْأَخِيرَةَ، فَانْتَهَى إِلَى الْفِرَاشِ فَأَخَذَ خِرْقَةً عِنْدَ رَأْسِ الْفِرَاشِ، فَأَتَّزِرُ بِهَا، وَخَلَعَ ثَوْبَيْهِ فَعَلَّقَهُمَا، ثُمَّ دَخَلَ مَعَهَا فِي لِحَافِهَا، حَتَّى إِذَا كَانَ فِي آخِرِ اللَّيْلِ، قَامَ إِلَى سِقَاءٍ مُعَلَّقٍ فَحَرَّكَهُ، ثُمَّ تَوَضَّأَ مِنْهُ، فَهَمَمْتُ أَنْ أَقُومَ، فَأَصُبَّ عَلَيْهِ، ثُمَّ كَرِهْتُ أَنْ يَرَى أَنَّنِي كُنْتُ مُسْتَيْقِظًا، فَجَاءَ إِلَى الْفِرَاشِ، فَأَخَذَ ثَوْبَيْهِ، وَخَلَعَ الْخِرْقَةَ، ثُمَّ قَامَ إِلَى الْمَسْجِدِ، فَقَامَ يُصَلِّي، فَقُمْتُ، وَتَوَضَّأَتُ، ثُمَّ جِئْتُ، فَقُمْتُ عَلَى يَسَارِهِ، فَتَنَاوَلَنِي بِيَدِهِ مِنْ وَرَائِهِ فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى، وَصَلَّيْتُ مَعَهُ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ جَلَسَ، فَجَلَسْتُ إِلَى جَنْبِهِ، فَأَصْغَى بِخَدِّهِ إِلَى خَدِّي، حَتَّى سَمِعْتُ نَفَسَ النَّائِمِ، ثُمَّ جَاءَ بِلَالٌ، فَقَالَ: الصَّلَاةَ يَا رَسُولَ اللَّهِ؛ فَقَامَ إِلَى الْمَسْجِدِ، فَدَخَلَ الْمَسْجِدَ فَأَخَذَ فِي الرَّكْعَتَيْنِ، وَأَخَذَ بِلَالٌ فِي الْإِقَامَةِ
হাদীস নং: ৪৮৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৮৪। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, শাবানের পনের তারিখের রাতে রাসূলুল্লাহ্ (ﷺ) অতি সন্তর্পণে আমার চাদরের ভেতর থেকে উঠে গিয়েছিলেন। এর পরে আয়েশা (রা) বললেন, আল্লাহ্ শপথ! আমাদের চাদর রেশম, তুলা বা কাতানের ছিলো না। বর্ণনাকারী বলেন, আমি বললাম, সুবহানাল্লাহ্! তাহলে তা কিসের তৈরী ছিলো ? তিনি বললেন, তার সুতা বকরীর পশমের এবং বুনন ছিলো উটের পশমের ।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَخْبَرَنَا ابْنُ أَخِي أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، نَا سَعِيدُ بْنُ أَسَدِ بْنِ مُوسَى، حَدَّثَنِي أَبِي، نَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، نَا نَصْرُ بْنُ كَثِيرٍ، مَوْلَى آلِ حَسَنٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: لَمَّا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ، انْسَلَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مِرْطِي، ثُمَّ قَالَتْ: وَاللَّهِ مَا كَانَ مِرْطُنَا مِنْ خَزٍّ، وَلَا قَزٍّ، وَلَا كُرْسُفٍ وَلَا كِتَّانٍ، قُلْنَا: يَا سُبْحَانَ اللَّهِ فَمِنْ أَيِّ شَيْءٍ كَانَ؟ قَالَتْ: كَانَ سَدَاهُ الشَّعْرُ وَكَانَتْ لُحْمَتُهُ مِنْ وَبَرِ الْإِبِلِ
হাদীস নং: ৪৮৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মখমলের চাদরের বর্ণনা
৪৮৫। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) -কে দাফনকালে তাঁর ও কবরের মাঝখানে বালাবাক্কা এলাকা তৈরী একটি সাদা মখমলের চাদর রাখা হয়।
أبواب الكتاب
ذِكْرُ قَطِيفَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
485 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ سِرَاجٍ الْمِصْرِيُّ، نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ كَثِيرٍ الْحَرَّانِيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ مُعْتَمِرٍ الْحَرَّانِيُّ، نَا النَّضْرُ بْنُ عَرَبِيٍّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمَّا دُفِنَ - يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - وُضِعَ بَيْنَهُ وَبَيْنَ اللَّحْدِ قَطِيفَةٌ بَيْضَاءُ بَعْلَبَكِّيَّةٌ
হাদীস নং: ৪৮৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মখমলের চাদরের বর্ণনা
৪৮৬। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এমন একটি পুরাতন ও জীর্ণশীর্ণ জিনের উপর হজ্জের সফর করেন যাতে বিছানো চাদরের মূল্য চার দিরহামও ছিলো না।
أبواب الكتاب
ذِكْرُ قَطِيفَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
486 - حَدَّثَنَا ابْنُ رُسْتَةَ، نَا أَحْمَدُ، نَا أَحْمَدُ بْنُ يَحْيَى الْكُوفِيُّ، نَا قَبِيصَةُ، نَا سُفْيَانُ، عَنِ الرَّبِيعِ بْنِ صُبَيْحٍ، عَنْ يَزِيدَ، عَنْ أَنَسٍ، قَالَ: حَجَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَحْلٍ رَثٍّ، وَقَطِيفَةٍ لَا تُسَاوِي أَرْبَعَةَ دَرَاهِمَ
হাদীস নং: ৪৮৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মখমলের চাদরের বর্ণনা
৪৮৭। হযরত যায়নাব (রা) তাঁর মা উম্মে সালামা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী (ﷺ)-এর সাথে একই চাদরে ঘুমাতাম।
أبواب الكتاب
ذِكْرُ قَطِيفَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
487 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ دَكَّةَ، نَا أَبُو مَسْعُودٍ، نَا أَبُو دَاوُدَ، عَنْ هِشَامٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ زَيْنَبٍ، عَنْ أُمِّهَا، قَالَتْ: كُنْتُ مُضْطَجِعَةً مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْخَمِيلَةَ
হাদীস নং: ৪৮৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বালিশের বর্ণনা
৪৮৮। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর নিকট প্রবেশ করলাম, তখন তাঁর মাথার নীচে ছিলো খেজুর গাছের ছাল ভর্তি একটি চামড়ার বালিশ।
أبواب الكتاب
ذِكْرُ وِسَادَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
488 - نَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ أَبِي عَاصِمٍ، نَا كَامِلُ بْنُ طَلْحَةَ، نَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسٍ، قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَحْتَ رَأْسِهِ وِسَادَةٌ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ
হাদীস নং: ৪৮৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বালিশের বর্ণনা
৪৮৯। হযরত ইব্‌ন আব্বাস (রা) হযরত উমর (রা) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) তাঁর গৃহের উপরিতলে তাশরিফ আনলেন। ঘরের দরজায় ছিলো তাঁর এক খাদেম। আমি বললাম, আমার জন্য (ঘরে প্রবেশের) অনুমতি প্রার্থনা কর। সে আমার জন্য অনুমতি প্রার্থনা করল। আমি প্রবেশ করে দেখলাম রাসূলুল্লাহ্ (ﷺ) একটি চাটাইয়ের উপর শুয়ে বিশ্রাম করছিলেন। এবং চাটাইয়ের দাগ তাঁর দেহের পার্শ্বদেশে বসে গিয়েছিলো। আর তাঁর মাথার নীচে ছিলো খেজুর গাছের ছাল ভর্তি একটি ক্ষুদ্র চামড়ার বালিশ।
أبواب الكتاب
ذِكْرُ وِسَادَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
489 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ، نَا إِسْمَاعِيلُ، نَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، نَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ مَشْرُبَةً لَهُ، وَعَلَى الْبَابِ وَصِيفٌ لَهُ، فَقُلْتُ: اسْتَأْذِنْ لِي، فَاسْتَأْذَنَ لِي، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَصِيرٍ قَدْ أَثَّرَ فِي جَنْبِهِ، وَإِذَا تَحْتَ رَأْسِهِ مِرْفَقَةٌ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ
হাদীস নং: ৪৯০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বালিশের বর্ণনা
৪৯০। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর হেলান দেওয়ার বস্তু বলতে ছিল খেজুর গাছের ছাল ভর্তি একটি ক্ষুদ্র চামড়ার বালিশ।
أبواب الكتاب
ذِكْرُ وِسَادَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
490 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ دَكَّةَ، نَا أَبُو مَسْعُودٍ، نَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ ضِجَاعُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وِسَادَةٌ مِنْ أَدَمٍ، حَشْوُهَا لِيفٌ
হাদীস নং: ৪৯১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর খাটের বর্ণনা
৪৯১। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম এবং উমর ইব্‌ন খাত্তাব (রা)ও তাঁর নিকট হাযির ছিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তখন রশির তৈরী খাটের উপর শায়িত ছিলেন এবং খাটের বুননও তাঁর দেহের মধ্যখানে কিছু (বিছানো) ছিলো না। তাঁর দেহ মোবারক ছিলো অত্যন্ত কোমল। তিনি পার্শ্ববদল করলে তাঁর চামড়ায় বা পার্শ্বদেশে রশির বুননের দাগ পরিলক্ষিত হলো। এই অবস্থা দেখে উমর (রা) কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন ? তিনি বললেন, আল্লাহ্‌র শপথ! আমি কেবল এ জন্য কাঁদছি যে, আমি জানি, আপনি মহান আল্লাহ্‌র নিকট (রোম সম্রাট) কায়সার ও (পারস্য সম্রাট) কিস্‌রার তুলনায় অনেক বেশী সম্মানিত । এই দুইজন বাদশাহ এই পার্থিব জগতে পর্যাপ্ত ভোগ-বিলাসের জীবন যাপন করছে। আর আপনি হলেন আল্লাহ্‌র রাসূল, অথচ আমি আপনাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি। নবী (ﷺ) বললেনঃ হে উমর! তুমি কি একথা শুনে সন্তুষ্ট হবে যে, আমাদের জন্য রয়েছে আখিরাতের জীবন এবং তাদের (দুনিয়াদারদের) জন্য রয়েছে পার্থিব জীবন! তিনি বলেন, হ্যাঁ। নবী (ﷺ) বলেন, ব্যাপারটি হলো এই।
أبواب الكتاب
ذِكْرُ سَرِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
491 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا أَبُو يُوسُفَ الْجِيزِيُّ، نَا مُؤَمَّلٌ، نَا مُبَارَكٌ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسٍ، قَالَ: كُنَّا عِنْدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى سَرِيرٍ شَرِيطٍ، لَيْسَ بَيْنَ جَنْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبَيْنَ الشَّرِيطِ شَيْءٌ، وَكَانَ أَرَقَّ النَّاسِ بَشْرَةً، فَانْحَرَفَ انْحِرَافَةً، وَقَدْ أَثَّرَ الشَّرِيطُ بِبَطْنِ جِلْدِهِ، أَوْ بِجَنْبِهِ، فَبَكَى عُمَرُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا يُبْكِيكَ؟ فَقَالَ: أَمَا وَاللَّهِ مَا أَبْكِي أَلَّا أَكُونَ أَعْلَمُ أَنَّكَ أَكْرَمُ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ قَيْصَرَ وَكِسْرَى، إِنَّهُمَا يَعِيشَانِ فِيمَا يَعِيشَانِ فِيهِ مِنَ الدُّنْيَا، وَأَنْتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَكَانِ الَّذِي أَرَى، فَقَالَ: يَا عُمَرُ أَمَا تَرْضَى أَنْ تَكُونَ لَنَا الْآخِرَةُ، وَلَهُمُ الدُّنْيَا؟ قَالَ: بَلَى، قَالَ: فَإِنَّهُ كَذَلِكَ
হাদীস নং: ৪৯২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর খাটের বর্ণনা
৪৯২। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর নিকট প্রবেশ করলাম। তখন তিনি খেজুর পাতার দ্বারা তৈরী রশি দ্বারা বানানো একটি খাটের উপর আরাম করছিলেন। তারপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করলেন।
أبواب الكتاب
ذِكْرُ سَرِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
492 [ص:20] أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا كَامِلُ بْنُ طَلْحَةَ، نَا الْمُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسٍ، قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى سَرِيرٍ مُرَمَّلٍ بِالشَّرِيطِ، فَذَكَرَ نَحْوَهُ
হাদীস নং: ৪৯৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর খাটের বর্ণনা
৪৯৩। মুহাম্মাদ ইব্‌ন মুহাজির (র) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কিছু পরিত্যক্ত মালপত্র উমর ইব্‌ন আব্দুল আযীয (র)-এর নিকট একটি ঘরে রক্ষিত ছিলো। তিনি প্রত্যহ তা দর্শন করতেন। রাবী বলেন, কুরাইশগণ কখনও তাঁর নিকট সমবেত হলে তিনি তাদেরকে সেই ঘরে প্রবেশ করাতেন এবং ঐ মালপত্র তাদের পরিদর্শন করাতেন এবং বলতেন, যে মহান ব্যক্তিত্বের বদৌলতে আল্লাহ্ পাক তোমাদের সম্মানিত ও গৌরবান্বিত করেছেন তাঁর সমস্ত পরিত্যক্ত সম্পত্তি হলো এই । রাবী বলেন, তাঁর বরকতময় জিনিসের মধ্যে ছিলো দড়ি দ্বারা বানানো একটি খাটিয়া, খেজুর গাছের ছাল ভর্তি একটি চামড়ার ক্ষুদ্র বালিশ, একটি বড় পেয়ালা, একটি ছোট পেয়ালা, সিরিয়ার জারমাকানীগণ কর্তৃক তৈরী উলের একটি চাদর, একটি চাকতি এবং কয়েকটি তীর ভর্তি একটি তূনীর। তাঁর উলের চাদরে তাঁর মাথার ময়লা সদৃশ কিছু লেগে ছিলো। এক ব্যক্তি রোগাক্রান্ত হয়ে পড়লে লোকেরা পরামর্শ দিলো যে, উক্ত চাদরের দাগযুক্ত অংশ ধৌত করে ঐ পানির ফোঁটা রোগীর নাকে প্রবেশ করানো হোক। বিষয়টি উমর ইব্‌ন আব্দুল আযীয (র)-এর সামনে উল্লেখ করা হলে তিনিও তা সমর্থন করেছেন। অতএব পরামর্শ মোতাবেক কাজ করা হলে রোগী আরোগ্য লাভ করলো।
أبواب الكتاب
ذِكْرُ سَرِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
493 - حَدَّثَنَا حَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي هُرَيْرَةَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، نَا عَلِيُّ بْنُ الْحَسَنِ الْعَسْقَلَانِيُّ، نَا يَحْيَى بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُهَاجِرٍ، قَالَ: كَانَ مَتَاعُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، فِي بَيْتٍ يُنْظَرُ إِلَيْهِ كُلَّ يَوْمٍ قَالَ: وَكَانَ رُبَّمَا اجْتَمَعَتْ إِلَيْهِ قُرَيْشٌ، فَأَدْخَلَهُمْ فِي ذَلِكَ الْبَيْتِ ثُمَّ، اسْتَقْبَلَ ذَلِكَ الْمَتَاعَ، فَيَقُولُ: هَذَا مِيرَاثُ مَنْ أَكْرَمَكُمُ اللَّهُ بِهِ، وَأَعَزَّكُمُ اللَّهُ بِهِ، قَالَ: وَكَانَ سَرِيرًا مَرْمُولًا بِشَرِيطٍ، وَمِرْفَقَةٌ مِنْ أَدَمٍ مَحْشُوَّةٌ بِلِيفٍ، وَجَفْنَةٌ، وَقَدَحٌ، وَقَطِيفَةُ صُوفٍ، كَأَنَّهَا جُرْمُقَانِيَّةٌ قَالَ: وَرَحًى وَكِنَانَةٌ فِيهَا أَسْهُمٌ، وَكَانَ فِي الْقَطِيفَةِ أَثَرُ وَسَخِ رَأْسِهِ، فَأُصِيبَ رَجُلٌ، فَطَلَبُوا أَنْ يَغْسِلُوا بَعْضَ ذَلِكَ الْوَسَخِ، فَيُسْعَطَ بِهِ، فَذُكِرَ ذَلِكَ لِعُمَرَ، فَسُعِطَ فَبَرَأَ
হাদীস নং: ৪৯৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মাদুরের বর্ণনা
৪৯৪। হযরত আনাস ইব্‌ন সীরীন (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইব্‌ন মালিক (রা)-কে বলতে শুনেছি যে, নবী (ﷺ)-এর জন্য একটি মাদুরের অংশবিশেষ পানি ছিটিয়ে পরিষ্কার করা হলে তিনি দুই রাকআত সালাত আদায় করেন।
أبواب الكتاب
ذِكْرُ حَصِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
494 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ، نَا عَاصِمٌ، نَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُضِحَ لَهُ طَرَفُ حَصِيرٍ، فَصَلَّى رَكْعَتَيْنِ