আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪৮৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৮৪। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, শাবানের পনের তারিখের রাতে রাসূলুল্লাহ্ (ﷺ) অতি সন্তর্পণে আমার চাদরের ভেতর থেকে উঠে গিয়েছিলেন। এর পরে আয়েশা (রা) বললেন, আল্লাহ্ শপথ! আমাদের চাদর রেশম, তুলা বা কাতানের ছিলো না। বর্ণনাকারী বলেন, আমি বললাম, সুবহানাল্লাহ্! তাহলে তা কিসের তৈরী ছিলো ? তিনি বললেন, তার সুতা বকরীর পশমের এবং বুনন ছিলো উটের পশমের ।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَخْبَرَنَا ابْنُ أَخِي أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، نَا سَعِيدُ بْنُ أَسَدِ بْنِ مُوسَى، حَدَّثَنِي أَبِي، نَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، نَا نَصْرُ بْنُ كَثِيرٍ، مَوْلَى آلِ حَسَنٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: لَمَّا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ، انْسَلَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مِرْطِي، ثُمَّ قَالَتْ: وَاللَّهِ مَا كَانَ مِرْطُنَا مِنْ خَزٍّ، وَلَا قَزٍّ، وَلَا كُرْسُفٍ وَلَا كِتَّانٍ، قُلْنَا: يَا سُبْحَانَ اللَّهِ فَمِنْ أَيِّ شَيْءٍ كَانَ؟ قَالَتْ: كَانَ سَدَاهُ الشَّعْرُ وَكَانَتْ لُحْمَتُهُ مِنْ وَبَرِ الْإِبِلِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র স্ত্রীগণের পোশাক-পরিচ্ছদ ছিলো একেবারে সাদামাঠা। বক্‌রী ও উটের পশম বেশ শক্ত এবং মেষ ও দুম্বার পশম কিছুটা নরম হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাসগৃহে রেশম দূরের কথা মূল্যবান সুতী বস্ত্রও ব্যবহৃত হতো না।