আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪৭৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৭৯। আইযার ইব্ন হুরাইস (র) হযরত আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন (শীতের রাতে) রাসূলুল্লাহ্ (ﷺ) (তাহাজ্জুদ) সালাত পড়তেন লেপের এক প্রান্ত তাঁর গায়ের ওপর থাকতো এবং আরেক প্রান্ত আয়েশা (রা)-এর গায়ের ওপর থাকতো ।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
479 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا أَبُو خيثْمَةَ، نَا ابْنُ فُضَيْلٍ، نَا يُونُسُ بْنُ عَمْرٍو، عَنِ الْعَيْزَارِ بْنِ حُرَيْثٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَعَلَيْهِ طَرَفُ اللِّحَافِ، وَعَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا طَرْفُهُ، ثُمَّ يُصَلِّي
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি মাত্র লেপ ছিলো। শীতের রাতে তাহাজ্জুদ সালাত পড়ার সময় তিনি নিজে ঐ লেপের একটি অংশ দিয়ে শরীর ঢাকতেন এবং আরেকটি অংশ হযরত আয়েশা (রা) শরীরের উপর থাকতো। তিনি যে সরল-সহজ জীবন যাপন করতেন এবং যতটুকু নিতান্ত প্রয়োজন ততটুকুকেই যথেষ্ট মনে করতেন এ ঘটনা তারই প্রমাণ। জাতি যদি এই অনুপম আদর্শ অনুসরণ করতো তাহলে ধ্বংসাত্মক অপব্যয়ের হাত থেকে রক্ষা পেতো।