আখলাকুন্নবী (ﷺ)

أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني

কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৮৬৭ টি

হাদীস নং: ৪৫৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর খচ্চরের বর্ণনা
৪৫৫। আসবাগ ইব্‌ন নাবাতা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আলী (রা) যখন নাহরেওয়ানের অধিবাসীদের হত্যা করেন, তখন তিনি নবী (ﷺ)-এর শাহবা নামক খচ্চরটির ওপর সওয়ার ছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ بَغْلَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
455 - حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ الْوَسْقَنْدِيُّ، نَا أَحْمَدُ بْنُ زِيَادٍ الْحَذَّاءُ، بِالرَّافِقَةِ، نَا الْحُسَيْنُ بْنُ عِيسَى أَبُو عَلِيٍّ، مِنْ أَهْلِ الرَّافِقَةِ، نَا الْحَجَّاجُ بْنُ دِينَارٍ، نَا أَبُو هَاشِمٍ، صَاحِبُ الرُّمَّانِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنِ الْإِصْبَغِ بْنِ نُبَاتَةَ، قَالَ: لَمَّا قَتَلَ عَلِيُّ أَهْلَ النَّهْرَوَانِ رَكِبَ بَغْلَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الشَّهْبَاءَ
হাদীস নং: ৪৫৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর খচ্চরের বর্ণনা
৪৫৬। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (হাবশার বাদশাহ্) নাজাশী রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য একটি খচ্চর উপহার পাঠিয়েছিলেন, যার উপর তিনি সওয়ার হতেন এবং একটি পেয়ালা পাঠিয়েছিলেন যাতে তিনি পানি পান করতেন।
أبواب الكتاب
ذِكْرُ بَغْلَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
456 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَلِيٍّ، نَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ الزِّيَادِيُّ، نَا سُفْيَانُ، عَنِ الزُهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَهْدَى النَّجَاشِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَغْلَةً، وَكَانَ يَرْكَبُهَا، وَبَعَثَ إِلَيْهِ بِقَدَحٍ وَكَانَ يَشْرَبُ فِيهِ
হাদীস নং: ৪৫৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গাধার বর্ণনা
৪৫৭। হযরত মুআয ইব্‌ন জাবাল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর পেছনে তাঁর আফীর’ নামক গাধার পিঠে সওয়ার হয়েছিলাম।
أبواب الكتاب
ذِكْرُ حِمَارِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
457 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مَنْدَهْ، نَا هَنَّادٌ، نَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ مُعَاذٍ، قَالَ: كُنْتُ رِدْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حِمَارٍ يُقَالُ لَهُ عُفَيْرٌ
হাদীস নং: ৪৫৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গাধার বর্ণনা
৪৫৮। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) ইয়া’ফুর নামক একটি গাধার পিঠে চড়ে বের হয়েছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ حِمَارِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
458 - حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْقَافْلَانِيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ شَبِيبٍ، حَدَّثَنِي يَحْيَى الْحَارِثِيُّ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حِمَارٍ يُقَالُ لَهُ الْيَعْفُورُ
হাদীস নং: ৪৫৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গাধার বর্ণনা
৪৫৯। হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর গাধার নাম ছিলো আফীর’।
أبواب الكتاب
ذِكْرُ حِمَارِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
459 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ تَمِيمٍ، نَا ابْنُ حُمَيْدٍ، نَا سَلَمَةُ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ الْيَزَنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُرَيْرٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: كَانَ اسْمُ حِمَارِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُفَيْرًا
হাদীস নং: ৪৬০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গাধার বর্ণনা
৪৬০। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে খায়বারে একটি গাধার ওপর সওয়ার দেখেছি। ঐ গাধার পিঠের ওপর খেজুরের ছাল দ্বারা তৈরী পালান ছিলো। এবং তার লাগামও ছিলো খেজুর ছালের তৈরী।
أبواب الكتاب
ذِكْرُ حِمَارِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
460 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْخُزَاعِيُّ، نَا الْقَعْنَبِيُّ، نَا عَلِيُّ بْنُ الْعَبَّاسِ، عَنْ مُسْلِمٍ الْأَعْوَرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخَيْبَرَ عَلَى حِمَارٍ، عَلَيْهِ إِكَافُ لِيفٍ، وَخِطَامُ لِيفٍ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ
হাদীস নং: ৪৬১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর উটনীর বর্ণনা
৪৬১। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এর একটি উট ছিল আযবা নামীয়। কোনো উটই একে পেছনে ফেলে আগে যেতে পারতো না। একদিন এক বেদুঈন একটি জওয়ান উটের ওপর সওয়ার হয়ে আসলো এবং সেটিকে পেছনে ফেলে আগে চলে গেলো। ব্যাপারটি মুসলিমদের মনে পীড়া দিলো। নবী (ﷺ) তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? তারা বললেন, আপনার উট্‌নী আযবা পিছনে পড়ে রইলো। তিনি বললেনঃ আল্লাহ্‌র নিয়ম হলো, পৃথিবীর যে জিনিসকেই তিনি সমুন্নত করেন সেটিকে আবার অবনমিতও করেন।
أبواب الكتاب
ذِكْرُ نَاقَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
461 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا هَاشِمُ بْنُ الْوَلِيدِ، نَا سَهْلُ بْنُ يُوسُفَ، نَا حُمَيْدٌ. ح. وَحَدَّثَنَا ابْنُ رُسْتَةَ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، نَا أَبِي، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَتْ نَاقَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُسَمَّى الْعَضْبَاءُ وَكَانَتْ لَا تُسْبَقُ، فَجَاءَ أَعْرَابِيُّ عَلَى قَعُودٍ لَهُ فَسَبَقَ، فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ، فَقَالَ: مَا لَكُمْ؟ فَقَالُوا: سُبِقَتِ الْعَضْبَاءُ، فَقَالَ: إِنَّهُ حَقٌّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَلَا يَرْتَفِعَ شَيْءٌ مِنَ الدُّنْيَا إِلَّا وَضَعَهُ
হাদীস নং: ৪৬২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর উটনীর বর্ণনা
৪৬২। আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর ‘কাস্‌ওয়া’ নাম্নী উট্‌নীতে সওয়ার হয়ে মক্কায় প্রবেশ করেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ نَاقَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
462 - حَدَّثَنَا زَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْمَوْصِلِيُّ، نَا ابْنُ الْمُقْرِي، نَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ
হাদীস নং: ৪৬৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর উটনীর বর্ণনা
৪৬৩। হযরত মুআয ইব্‌ন জাবাল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি লাল উটের পিঠে নবী (ﷺ)-এর পেছনে সওয়ার হয়েছিলাম।
أبواب الكتاب
ذِكْرُ نَاقَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
463 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْبَغَوِيُّ، نَا عُبَيْدُ اللَّهِ الْعَيْشِيُّ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ رَوْحِ بْنِ عَائِذٍ، عَنْ أَبِي الْعَوَّامِ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: كُنْتُ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَمَلٍ أَحْمَرَ
হাদীস নং: ৪৬৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর উটনীর বর্ণনা
৪৬৪। ইকরিমা ইব্‌ন হিমার (র) হারমাস ইব্‌ন যিয়াদ বাহেলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি মিনায় রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তাঁর আযবা’ নাম্নী উট্‌নীর পিঠে সওয়ার হয়ে খুতবা দিতে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ نَاقَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
464 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، نَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، نَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، أَخْبَرَنِي الْهِرْمَاسُ بْنُ زِيَادٍ الْبَاهِلِيُّ، قَالَ: أَبْصَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ عَلَى نَاقَتِهِ الْعَضْبَاءِ بِمِنًى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর উটনীর বর্ণনা
৪৬৫। উরওয়া ইব্‌ন যুবায়র (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, বদর যুদ্ধে যাওয়ার সময় রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর অসুস্থ কন্যার দেখা-শোনার জন্য উসমান (রা)-কে রেখে গেলেন এবং উসামা ইব্‌ন যায়িদকে মদীনায় নিজের স্থলাভিষিক্ত করে গেলেন। এক সময় তাঁরা তাকবীর বলা শুনলেন এবং দেখলেন যায়িদ ইব্‌ন হারিসা (রা) নবী (ﷺ)-এর জাদআ নাম্নী উটনীর পিঠে সওয়ার হয়ে এসে সুসংবাদ দিলেন যে, অমুক (মুশরিক) নিহত হয়েছে, অমুক বন্দী হয়েছে ইত্যাদি। অতপর তিনি উসমান (রা)-এর কাছে আসলেন এবং তাঁকেও সুসংবাদ শোনালেন।
أبواب الكتاب
ذِكْرُ نَاقَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
465 - حَدَّثَنَا جُبَيْرُ بْنُ هَارُونَ، نَا عَلِيُّ الطَّنَافِسِيُّ، نَا أَبُو أُسَامَةَ، قَالَ: هِشَامُ بْنُ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَخْبَرَنَا، قَالَ: أَخْبَرَنِي أَبِي، قَالَ: لَمَّا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بَدْرٍ، وَخَلَّفَ عُثْمَانَ عَلَى ابْنَتِهِ، وَكَانَتْ مَرِيضَةً، وَخَلَّفَ أُسَامَةَ، فَبَيْنَمَا هُمُ، إذْ سَمِعُوا ضَجَّةَ التَّكْبِيرِ، فَجَاءَ زَيْدُ بْنُ حَارِثَةَ عَلَى نَاقَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَدْعَاءِ وَهُوَ يَقُولُ: قُتِلَ فُلَانٌ، وَأُسِرَ فُلَانٌ، فَجَاءَ فَأَخْبَرَ عُثْمَانَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ যুদ্ধে নবী (ﷺ)-এর ব্যবহৃত সাংকেতিক চিহ্নের বর্ণনা
৪৬৬। ইয়াস ইব্‌ন সালামা ইন আকওয়া (র) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, আমার পিতা সালামা ইব্‌ন আকওয়া (রা) আমাকে বলেন যে, যুদ্ধের সময় নবী (ﷺ)-এর পরিচিতি জ্ঞাপক সাংকেতিক শব্দ ছিলো আমিত’ আমিত’। ফায়দাঃ যুদ্ধের সময় সৈনিকরা সাধারণত গোপনে কথাবার্তার জন্য কোড ওয়ার্ড ও বিশেষ বাক্য ঠিক করে নেয় এবং তার সাহায্যেই নিজেদের কথাবার্তা সম্পন্ন করে যাতে শত্রুরা তা বুঝতে না পারে। নবী (ﷺ) ও অনুরূপ যুদ্ধের সময় বিভিন্ন নির্দিষ্ট বাক্য ঠিক করে নিয়েছিলেন। ঐগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হতো। উপরে বর্ণিত হাদীস থেকে জানা যায়, আমিত, আমিত’ শব্দটিও ছিল তাঁর সাংকেতিক পরিচয় বা কোড ওয়ার্ড। এর মর্মার্থ হচ্ছে, শত্রুকে নিশ্চিহ্ন করে দাও এবং ভীরুতা ও দুর্বলতা প্রদর্শন করো না।
أبواب الكتاب
ذِكْرُ شِعَارِهِ فِي حُرُوبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
466 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، نَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، نَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، حَدَّثَنِي أَبِي، قَالَ: كَانَ شِعَارُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمِتْ أَمِتْ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ যুদ্ধে নবী (ﷺ)-এর ব্যবহৃত সাংকেতিক চিহ্নের বর্ণনা
৪৬৭। যায়দ ইব্‌ন আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যুদ্ধে নবী (ﷺ)-এর সাংকেতিক পরিচয় জ্ঞাপক শব্দ ছিলো ‘ইয়া মানসুরু আমিত’।
أبواب الكتاب
ذِكْرُ شِعَارِهِ فِي حُرُوبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
467 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، نَا يَحْيَى الْحِمَّانِيُّ، نَا سَعِيدُ بْنُ خُثَيْمٍ، عَنْ زَيْدِ بْنِ عَلِيٍّ، قَالَ: كَانَ شِعَارُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَنْصُورُ أَمِتْ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ যুদ্ধে নবী (ﷺ)-এর ব্যবহৃত সাংকেতিক চিহ্নের বর্ণনা
৪৬৮। আবু ইসহাক (র) মুযায়না অথবা জুহায়না গোত্রের এক ব্যক্তির সূত্রে বর্ণনা করেন যে, যুদ্ধের সময় নবী (ﷺ) শুনতে পেলেন, কিছু লোক তাদের পরিচয় জ্ঞাপক সাংকেতিক শব্দ হিসেবে ‘ইয়া হারামু’ ব্যবহার করছে। তা শুনে নবী (ﷺ) বললেন, ‘ইয়া হালালু’।
أبواب الكتاب
ذِكْرُ شِعَارِهِ فِي حُرُوبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
468 - حَدَّثَنَا جُبَيْرُ بْنُ هَارُونَ، نَا الطَّنَافِسِيُّ، نَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبي إِسْحَاقَ، عَنْ رَجُلٍ، مِنْ مُزَيْنَةَ، أَوْ جُهَيْنَةَ، قَالَ: سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْمًا يَقُولُونَ فِي شِعَارٍ لَهُمْ: يَا حَرَامُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا حَلَالُ
হাদীস নং: ৪৬৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ যুদ্ধে নবী (ﷺ)-এর ব্যবহৃত সাংকেতিক চিহ্নের বর্ণনা
৪৬৯। আবূ ইসহাক (র) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) দশ ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি ছোট্ট সেনাদলকে যাদের মধ্যে তালহা (রা)ও ছিলেন— অভিযানে পাঠানোর সময় বললেনঃ তোমাদের পরিচয় জ্ঞাপক সাংকেতিক নাম হবে ‘ইয়া আশরাহ’।
أبواب الكتاب
ذِكْرُ شِعَارِهِ فِي حُرُوبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
469 - نَا جُبَيْرٌ، نَا الطَّنَافِسِيُّ، نَا وَكِيعٌ، نَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ سَرِيَّةً فِي عَشْرَةٍ فِيهِمْ طَلْحَةُ، فَقَالَ: شِعَارُكُمْ يَا عَشْرَةُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ যুদ্ধে নবী (ﷺ)-এর ব্যবহৃত সাংকেতিক চিহ্নের বর্ণনা
৪৭০। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আম্‌র ইব্‌ন আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যুদ্ধের সময় নবী (ﷺ)-এর পরিচয় জ্ঞাপক সাংকেতিক শব্দ হতো ‘ইয়া কুল্লা খায়র’।
أبواب الكتاب
ذِكْرُ شِعَارِهِ فِي حُرُوبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
470 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، نَا يَحْيَى الْحِمَّانِيُّ، نَا مَنْصُورٌ الْخَيَّاطُ، وَكَانَ جَلِيسًا لِشَرِيكٍ، نَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ عَلِيٍّ، قَالَ: كَانَ شِعَارُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا كُلَّ خَيْرٍ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ যুদ্ধে নবী (ﷺ)-এর ব্যবহৃত সাংকেতিক চিহ্নের বর্ণনা
৪৭১। মুহাল্লাব ইব্‌ন আবূ সাফরাহ (র) একজন সাহাবী থেকে বর্ণনা করেন, যিনি নিজে নবী (ﷺ)-কে বলতে শুনেছেন, শত্রু যদি তোমাদের কাছে এসে পড়ে তাহলে তোমাদের পরিচয় জ্ঞাপক সাংকেতিক শব্দ হবে ‘হামীম লা য়ুনসারূন।’
أبواب الكتاب
ذِكْرُ شِعَارِهِ فِي حُرُوبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
471 - حَدَّثَنَا جُبَيْرٌ، نَا الطَّنَافِسِيُّ، نَا وَكِيعٌ، نَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْمُهَلَّبِ بْنِ أَبِي صُفْرَةَ، عَمَّنْ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنْ بَلَغَكُمُ الْعَدُوُّ فَإِنَّ شِعَارَكُمْ (حم لَا يُنْصَرُونَ)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৭২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৭২। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) রাতে যে বিছানায় ঘুমাতেন তা ছিলো চামড়ার তৈরী এবং তার মধ্যে খেজুরের ছাল ভর্তি ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
472 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ، نَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ ضِجَاعُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي يَنَامُ عَلَيْهِ بِاللَّيْلِ مِنْ أَدَمٍ مَحْشُوًّا لِيفًا
হাদীস নং: ৪৭৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৭৩। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বিছানা ছিলো চামড়ার তৈরী। তার ভেতরে খেজুরের ছাল ভর্তি ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
473 - حَدَّثَنَا خَلِيلُ ابْنُ بِنْتِ تَمِيمِ بْنِ الْمُنْتَصِرِ، نَا هَارُونُ بْنُ إِسْحَاقَ، نَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ ضِجَاعُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَدَمٍ، حَشْوهُ مِنْ لِيفٍ
হাদীস নং: ৪৭৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৭৪। উরওয়া (রা) হযরত আয়েশা (রা) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ِمثْلَه