আখলাকুন্নবী (ﷺ)

أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني

কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৮৬৭ টি

হাদীস নং: ৪৩৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বড় পতাকার বর্ণনা
৪৩৫। হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (ﷺ) বাকউল গারকাদ (জান্নাতুল বাকী) নামক স্থানে ছিলেন। তাঁর হাতে একখানা ছড়ি ছিলো । তিনি বসে পড়লেন এবং ঝুঁকে পড়ে তা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাটি খুঁড়তে থাকলেন ।
أبواب الكتاب
ذِكْرُ قَضِيبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
435 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زَكَرِيَّا، نَا مُحَمَّدُ بْنُ بُكَيْرٍ، نَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ مَنْصُورَ بْنَ مُعْتَمِرٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَبِيبٍ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَقِيعِ الْغَرْقَدِ، فَقَعَدَ وَمَعَهُ مِخْصَرَةٌ لَهُ، فَنَكَّسَ، وَجَعَلَ يَنْكتُ بِهَا
হাদীস নং: ৪৩৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কুরসীর বর্ণনা
৪৩৬। হুমায়দ ইব্‌ন হিলাল (র) আবূ রিফাআ আল-আদবী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খিদমতে হাযির হলাম। তিনি তখন খুত্‌বা দান করছিলেন। পরে তিনি নীচে নামলেন। তখন তাঁর জন্য একটি আসন (কুরসী) আনা হলো। আমার ধারণা, তার পাগুলো লৌহ নির্মিত ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ كُرْسِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
436 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ، نَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، نَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، قَالَ: قَالَ أَبُو رِفَاعَةَ الْعَدَوِيُّ: انْتَهَيْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ، ثُمَّ نَزَلَ، ثُمَّ أُتِيَ بِكُرْسِيٍّ، خَلَتْ قَوَائِمَهُ مِنْ حَدِيدٍ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৩৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কুরসীর বর্ণনা
৪৩৭। আবূ রিফাআ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে হাযির হলাম। সে সময় তিনি একটি কুরসীতে বসে খুত্‌বা দান করছিলেন। আমার ধারণা, ঐ কুরসীর পাগুলো ছিলো লৌহ নির্মিত।
أبواب الكتاب
ذِكْرُ كُرْسِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ الرَّاسِبِيُّ، نَا أَبُو صَالِحٍ سَعِيدُ بْنُ عَبْدِ اللَّهِ السَّوَّاقُ، نَا دَاودُ بْنُ إِبْرَاهِيمَ الْعُقَيْلِيُّ، نَا أَبُو جُزَيٍّ نَصْرُ بْنُ طَرِيفٍ، نَا أَيُّوبُ السِّخْتِيَانِيُّ، وَيُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ أَبِي رِفَاعَةَ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ عَلَى كُرْسِيٍّ خُيِّلَ إِلَيَّ أَنَّ قَوَائِمَهُ مِنْ حَدِيدٍ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৩৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কুরসীর বর্ণনা
৪৩৮। ইসহাক ইব্‌ন সুওয়ায়দ আদাবী (র) আবূ রিফাআা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর খিদমতে হাযির হয়ে তাঁকে একটি আসনে (কুরসী) উপবিষ্ট দেখলাম। আমার ধারণা, ঐ আসনের পাগুলো ছিল লৌহ নির্মিত।
أبواب الكتاب
ذِكْرُ كُرْسِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
438 - حَدَّثَنَا أَبُو حَفْصٍ السُّلَمِيُّ، نَا حَوْثَرَةُ بْنُ أَشْرَسَ، نَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ، عَنْ إِسْحَاقَ بْنِ سُوَيْدٍ الْعَدَوِيِّ، أَنَّ أَبَا رِفَاعَةَ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى كُرْسِيٍّ خَلَتْ قَوَائِمَهُ مِنْ حَدِيدٍ
হাদীস নং: ৪৩৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তাঁবুর বর্ণনা
৪৩৯। আব্দুর রহমান ইব্‌ন আব্দুল্লাহ্ (র) তাঁর পিতা আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর দরবারে হাযির হলাম। তিনি একটি চর্ম নির্মিত তাঁবুর মধ্যে অবস্থান করছিলেন এবং তাঁর সাথে প্রায় চল্লিশজন লোক ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ قُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
439 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا أَبُو خَيْثَمَةَ، نَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، نَا سُفْيَانُ، عَنْ سِمَاكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فِي نَحْو مِنْ أَرْبَعِينَ رَجُلًا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তাঁবুর বর্ণনা
৪৪০। সাফওয়ান ইব্‌ন ইয়া’লা (র) তার পিতা ইয়া’লা ইব্‌ন উমাইয়া (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী (ﷺ)-এর খিদমতে হাযির হলাম। তিনি তাঁবুতে অবস্থান করছিলেন। আমি তাঁবুর মধ্যে মাথা ঢুকিয়ে দেখলাম নবী (ﷺ)-এর ওপর ওহী নাযিল হচ্ছে এবং তাঁর নিশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
أبواب الكتاب
ذِكْرُ قُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
440 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا نُوحُ بْنُ حَبِيبٍ الْقُومَسِيُّ، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ، نَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي عَطَاءٌ، حَدَّثَنِي صَفْوَانُ بْنُ يَعْلَى بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا هُوَ فِي قُبَّةٍ فَأَدْخَلْتُ رَأْسِي الْقُبَّةَ، فَإِذَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ نَزَلَ عَلَيْهِ الْوَحْي وَهُو يَغِطُّ
হাদীস নং: ৪৪১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তাঁবুর বর্ণনা
৪৪১। আমর ইব্‌ন মায়মূন (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ্ (রা)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন আমাদের উদ্দেশ্যে খুত্‌বা দান করলেন। সেই সময় তিনি চামড়ার তৈরী তাঁবুর সাথে পিঠ মুবারক লাগিয়ে বসেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ قُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
441 - حَدَّثَنَا بَنَانُ بْنُ أَحْمَدَ الْقَطَّانُ، نَا عُبَيْدُ بْنُ جَنَّادٍ الْحَلَبِيُّ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، نَا عَمْرُو بْنُ مَيْمُونٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ، يَقُولُ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَأَسْنَدَ ظَهْرَهُ إِلَى قُبَّةٍ مِنْ أَدَمٍ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তাঁবুর বর্ণনা
৪৪২। আউন ইব্‌ন আবূ জুহায়ফা তাঁর পিতা আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী (ﷺ)-কে একটি চামড়ার তৈরী তাঁবুর মধ্যে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ قُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
442 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ الدَّسْتُوَائِيُّ، نَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْمَلِكِ الْبَنَّا الْكُوفِيُّ، نَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الْمُرِّيُّ، نَا بَسَّامٌ الصَّيْرَفِيُّ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: رأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তাঁবুর বর্ণনা
৪৪৩। আউন ইব্‌ন আবূ জুহায়ফা (রা) থেকে ওপরে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত আছে।
أبواب الكتاب
ذِكْرُ قُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
443 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ بَحْرِ بْنِ بَرِّيٍّ، نَا أَبُو مُوسَى، نَا أَبُو عَامِرٍ، نَا عَمْرِو بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ عَوْنٍ، مِثْلَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তাঁবুর বর্ণনা
৪৪৪। হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, একদিন নবী (ﷺ) পশমী তাঁবু খাটাতে আদেশ দিলে নামিরা পাহাড়ের ওপর তা খাটিয়ে দেয়া হলো।
أبواب الكتاب
ذِكْرُ قُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
444 - حَدَّثَنَا أَبُو يَحْيَى، نَا هَنَّادٌ، نَا حَاتِمٌ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بَقُبَّةٍ مِنْ شَعَرٍ فَضُرِبَتْ لَهُ بِنَمِرَةَ
হাদীস নং: ৪৪৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘোড়ার বর্ণনা
৪৪৫। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর কাছে নারীদের পরেই ঘোড়ার চেয়ে অধিক পছন্দনীয় কিছুই ছিলো না।
أبواب الكتاب
ذِكْرُ خَيْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
445 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحُسَيْنِ بْنِ زُهَيْرٍ النَّيْسَابُورِيُّ، نَا أَحْمَدُ بْنُ حَفْصٍ، نَا أَبِي، نَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: لَمْ يَكُنْ شَيْءٌ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ النِّسَاءِ مِنَ الْخَيْلِ
হাদীস নং: ৪৪৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘোড়ার বর্ণনা
৪৪৬। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ঘোড়ার পেছনের অংশ এবং লেজ লাল-হলুদে মিশ্রিত রংের এবং কপালের ডান পাশ সাদা এটি নবী (ﷺ)-এর কাছে সব চাইতে প্রিয় ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ خَيْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا إِبْرَاهِيمُ بْنُ عِيسَى بْنِ أَيُّوبَ، بِمِصْرَ، نَا يَحْيَى بْنُ حَسَّانَ، نَا سُلَيْمَانُ بْنُ مُوسَى، نَا إِبْرَاهِيمُ بْنُ الْفَضْلِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ أَحَبَّ الْخَيْلِ إِلَى رَسُولِ اللَّهِ الْأَشْقَرُ، الْأَرْثَمُ، الْأَقْرَحُ الْمُحَجَّلُ فِي الشِّقِّ الْأَيْمَنِ
হাদীস নং: ৪৪৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘোড়ার বর্ণনা
৪৪৭। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, লেজ ও পশ্চাত ভাগ লাল-হলুদ মিশ্রিত রংের এবং কপাল ও ডান দিকের পা সাদা এরূপ ঘোড়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে সর্বাধিক প্রিয় ছিল।
أبواب الكتاب
ذِكْرُ خَيْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
447 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الرَّازِيُّ، نَا مُوسَى بْنُ نَصْرٍ، نَا عَفَّانُ بْنُ سَيَّارٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْفَضْلِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ أَحَبَّ الْخَيْلِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَشْقَرُ الْأَغَرُّ الْأَرْثَمُ الْمُحَجَّلُ فِي الشِّقِّ الْأَيْمَنِ
হাদীস নং: ৪৪৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘোড়ার বর্ণনা
৪৪৮। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একটি ঘোড়া ছিলো। তার নাম ছিল মুরতাজিয (সুকণ্ঠি)।
أبواب الكتاب
ذِكْرُ خَيْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
448 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا أَبُو أَيُّوبَ، نَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِدْرِيسَ الْأَوْدِيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسٌ يُقَالُ لَهُ الْمُرْتَجِزُ
হাদীস নং: ৪৪৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘোড়ার বর্ণনা
৪৪৯। হযরত আলী (রা) থেকে উপরে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত রয়েছে।
أبواب الكتاب
ذِكْرُ خَيْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
449 [ص:454] حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ، نَا عَبَّاسٌ الدُّورِيُّ، نَا عَبْدُ الْحَمِيدِ بْنُ صَالِحٍ، نَا حَبَّانُ بْنُ عَلِيٍّ، عَنْ إِدْرِيسَ، عَنِ الْحَكَمِ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ، بِمِثْلِهِ
হাদীস নং: ৪৫০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘোড়ার বর্ণনা
৪৫০। হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর ঘোড়ার নাম ছিলো মুরতাজিয এবং তাঁর সাদা খচ্চরটির নাম ছিলো ‘দুলদুল’।
أبواب الكتاب
ذِكْرُ خَيْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
450 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ تَمِيمٍ، نَا ابْنُ حُمَيْدٍ، نَا سَلَمَةُ بْنُ الْفَضْلِ، عَنْ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُرَيْرٍ الْغَافِقِيِّ، عَنْ عَلِيٍّ، قَالَ: كَانَ اسْمُ فَرَسِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُرْتَجِزُ، وَاسْمُ بَغْلَتِهِ الْبَيْضَاءِ، الدُّلْدُلُ
হাদীস নং: ৪৫১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘোড়ার বর্ণনা
৪৫১। (আব্দুল্লাহ্) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে একশ’ উট ও দু’টি ঘোড়া ছিলো। দু’টি ঘোড়ার একটিতে মিকদাদ ইবনুল আসওয়াদ (রা) এবং অন্যটিতে মুসআব ইব্‌ন উমায়র ও সাহল ইব্‌ন হুনায়ফ (রা) সওয়ার হতেন। নবী (ﷺ)-এর সাহাবাগণ রাস্তায় পালাক্রমে উটগুলির পিঠে আরোহণ করতেন। রাসূলুল্লাহ্ (ﷺ) মারছাদ নিজে এবং আলী (রা) ও হযরত হামযা (রা)-এর মিত্র মারছাদ ইব্‌ন আবূ মারছাদ (রা) পালাক্রমে একই উটের পিঠে আরোহণ করতেন।
أبواب الكتاب
ذِكْرُ خَيْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
451 - حَدَّثَنَا بُهْلُولٌ الْأَنْبَارِيُّ، نَا أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي شَيْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ كَانَ مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ بَدْرٍ مِائَةُ نَاضِحٍ، وَكَانَ مَعَهُ فُرْسَانِ، يَرْكَبُ أَحَدَهُمَا الْمِقْدَادُ بْنُ الْأَسْوَدِ، وَيَرْتَدِفُ الْآخَرَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَسَهْلُ بْنُ حُنَيْفٍ، وَكَانَ أَصْحَابُهُ يَعْتَقِبُونَ فِي الطَّرِيقِ النَّوَاضِحَ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَمَرْثَدُ بْنُ أَبِي مَرْثَدٍ حَلِيفُ حَمْزَةَ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ يَعْتَقِبُونَ نَاضِحًا
হাদীস নং: ৪৫২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ঘোড়ার জিনের বর্ণনা
৪৫২। আবূ আব্দুর রহমান আলী-ফাহরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বার যুদ্ধের সময় প্রচণ্ড এক গরমের দিনে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে ছিলাম। তিনি বললেনঃ হে বেলাল! আমার ঘোড়ার জিন প্রস্তুত করে দাও। বেলাল (রা) পশমবিহীন একটি পাতলা জিন বের করে আনলেন। তা গর্ব বা অহংকার করার মত ছিলো না।
أبواب الكتاب
ذِكْرُ سَرْجِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
452 - حَدَّثَنَا جُبَيْرُ بْنُ هَارُونَ بْنِ عَبْدِ اللَّهِ، نَا عَلِيُّ الطَّنَافِسِيُّ، نَا النُّعْمَانُ بْنُ مُحَمَّدٍ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ أَبِي هَمَّامٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْفِهْرِيِّ، قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ فِي يَوْمٍ صَائِفٍ شَدِيدِ الْحَرِّ، فَقَالَ: يَا بِلَالُ أَسْرِجْ لِي فَرَسِي، فَأَخْرَجَ سَرْجًا رَقِيقًا مِنْ لِبَدٍ، لَيْسَ فِيهَا أَشَرٌ وَلَا بَطَرٌ
হাদীস নং: ৪৫৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর খচ্চরের বর্ণনা
৪৫৩। কাসীর ইব্‌ন আব্বাস ইব্‌ন আব্দুল মুত্তালিব সূত্রে তাঁর পিতা আব্বাস ইব্‌ন আব্দুল মুত্তালিব (রা) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে হুনায়েন যুদ্ধে অংশ নিয়েছি। যুদ্ধের এক পর্যায়ে তাঁর কাছে আমি এবং আবূ সুফিয়ান ইব্‌ন হারিস ইব্‌ন আব্দুল মুত্তালিব (রা) ছাড়া আর কেউ ছিলো না। আমরা তাঁর সঙ্গ ত্যাগ করিনি। সেই সময় রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর সাদা খচ্চরটির পিঠে সওয়ার ছিলেন। ফারওয়া ইব্‌ন নাফাসা তাঁকে এ খচ্চরটি উপহার দিয়েছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ بَغْلَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
453 - أَخْبَرَنَا بُهْلُولُ بْنُ إِسْحَاقَ بْنِ بَهْلُولٍ، نَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، نَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، عَنْ كَثِيرِ بْنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ حُنَيْنٍ، فَلَمْ يَلْبَثْ مَعَهُ إِلَّا أَنَا وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَلَمْ نُفَارِقْهُ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَغْلَةٍ لَهُ بَيْضَاءَ، أَهْدَاهَا لَهُ فَرْوَةُ بْنُ نُفَاثَةَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর খচ্চরের বর্ণনা
৪৫৪। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, হুনায়ন যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ (ﷺ) আনসারদের ডাকলেন। হে আনসারগণ! তারা জবাব দিলেন লাব্বায়ক, ইয়া রাসূলাল্লাহ্! আমরা উপস্থিত, আমরা আপনার সাথে আছি। বর্ণনাকারী আনাস (রা) বলেন, সে সময় তিনি সাদা খচ্চরের পিঠে সওয়ার ছিলেন। বর্ণনাকারী বলেন, এরপর তিনি খচ্চরের পিঠ থেকে নেমে বললেন, আমি আল্লাহ্‌র বান্দা ও রাসূল। পরে মুশরিকরা পরাজিত হলো।
أبواب الكتاب
ذِكْرُ بَغْلَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
454 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ بْنِ يَزِيدَ، نَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، نَا ابْنُ عَوْنٍ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا مَعْشَرَ الْأَنْصَارِ، قَالُوا: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، نَحْنُ مَعَكَ، قَالَ وَهُوَ عَلَى بَغْلَةٍ بَيْضَاءَ قَالَ: وَنَزَلَ، فَقَالَ: أَنَا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، فَانْهَزَمَ الْمُشْرِكَوْنِ