আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪৫২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর ঘোড়ার জিনের বর্ণনা
৪৫২। আবূ আব্দুর রহমান আলী-ফাহরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বার যুদ্ধের সময় প্রচণ্ড এক গরমের দিনে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে ছিলাম। তিনি বললেনঃ হে বেলাল! আমার ঘোড়ার জিন প্রস্তুত করে দাও। বেলাল (রা) পশমবিহীন একটি পাতলা জিন বের করে আনলেন। তা গর্ব বা অহংকার করার মত ছিলো না।
أبواب الكتاب
ذِكْرُ سَرْجِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
452 - حَدَّثَنَا جُبَيْرُ بْنُ هَارُونَ بْنِ عَبْدِ اللَّهِ، نَا عَلِيُّ الطَّنَافِسِيُّ، نَا النُّعْمَانُ بْنُ مُحَمَّدٍ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ أَبِي هَمَّامٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْفِهْرِيِّ، قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ فِي يَوْمٍ صَائِفٍ شَدِيدِ الْحَرِّ، فَقَالَ: يَا بِلَالُ أَسْرِجْ لِي فَرَسِي، فَأَخْرَجَ سَرْجًا رَقِيقًا مِنْ لِبَدٍ، لَيْسَ فِيهَا أَشَرٌ وَلَا بَطَرٌ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘোড়ার জিন হতো অত্যন্ত মামুলি ধরনের। তাতে কোন কৃত্রিমতা বা সাজ-সজ্জা থাকতো না। তিনি সব কিছুতেই সরলতা পছন্দ করতেন। তাঁর মধ্যে কখনো বাদশাহী ঠাঁট দেখা যেতো না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান