আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪৫১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর ঘোড়ার বর্ণনা
৪৫১। (আব্দুল্লাহ্) ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে একশ’ উট ও দু’টি ঘোড়া ছিলো। দু’টি ঘোড়ার একটিতে মিকদাদ ইবনুল আসওয়াদ (রা) এবং অন্যটিতে মুসআব ইব্ন উমায়র ও সাহল ইব্ন হুনায়ফ (রা) সওয়ার হতেন। নবী (ﷺ)-এর সাহাবাগণ রাস্তায় পালাক্রমে উটগুলির পিঠে আরোহণ করতেন। রাসূলুল্লাহ্ (ﷺ) মারছাদ নিজে এবং আলী (রা) ও হযরত হামযা (রা)-এর মিত্র মারছাদ ইব্ন আবূ মারছাদ (রা) পালাক্রমে একই উটের পিঠে আরোহণ করতেন।
أبواب الكتاب
ذِكْرُ خَيْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
451 - حَدَّثَنَا بُهْلُولٌ الْأَنْبَارِيُّ، نَا أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي شَيْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ كَانَ مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ بَدْرٍ مِائَةُ نَاضِحٍ، وَكَانَ مَعَهُ فُرْسَانِ، يَرْكَبُ أَحَدَهُمَا الْمِقْدَادُ بْنُ الْأَسْوَدِ، وَيَرْتَدِفُ الْآخَرَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَسَهْلُ بْنُ حُنَيْفٍ، وَكَانَ أَصْحَابُهُ يَعْتَقِبُونَ فِي الطَّرِيقِ النَّوَاضِحَ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَمَرْثَدُ بْنُ أَبِي مَرْثَدٍ حَلِيفُ حَمْزَةَ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ يَعْتَقِبُونَ نَاضِحًا