আখলাকুন্নবী (ﷺ)
أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮৬৭ টি
হাদীস নং: ৪১৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) - এর লৌহ বর্মের বর্ণনা
৪১৫। আমির (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আলী ইব্ন হুসাইন (রা) আমাদের সামনে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একটি বর্ম বের করে আনলেন। সেটি ছিলো ইয়ামানে তৈরী হাল্কা শিকলের বর্ম। তা শিকলে লটকিয়ে দেয়া হলে সংকুচিত হতো এবং স্বাভাবিকভাবে ছেড়ে দিলে মাটি স্পর্শ করতো।
أبواب الكتاب
ذِكْرُ دِرْعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
415 - نَا أَحْمَدُ، نَا إِسْمَاعِيلُ، نَا أَبُو بَكْرٍ، نَا وَكِيعٌ، نَا إِسْرَائِيلُ، عَنْ جَابِرٍ، عَنْ عَامِرٍ، قَالَ: أَخْرَجَ لَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ دِرْعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هِيَ يَمَانِيَةٌ، رَقِيقَةٌ، ذَاتُ زَرَافِينَ، فَإِذَا عُلِّقَتْ بِزَرَافِينِهَا شُمِّرَتْ، وَإِذَا أُرْسِلَتْ مَسَّتِ الْأَرْضَ
তাহকীক:
হাদীস নং: ৪১৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) - এর লৌহ বর্মের বর্ণনা
৪১৬। জাফর ইব্ন মুহাম্মাদ তার পিতা মুহাম্মাদ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বর্মের বুকের ওপর এবং পিঠের ওপর দু’টি করে রৌপ্যের রিং ছিলো। বর্ণনাকারী বলেন, আমি বর্মটি পরিধান করলে তা মাটি স্পর্শ করে দাগের সৃষ্টি করলো।
أبواب الكتاب
ذِكْرُ دِرْعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا أَحْمَدُ، نَا إِسْمَاعِيلُ، نَا ابْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَتْ فِي دِرْعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَلْقَتَانِ مِنْ فِضَّةٍ عِنْدَ مَوْضِعِ الثَّنْيِ وَفِي ظَهْرِهِ حَلْقَتَانِ أَيْضًا، وَقَالَ لَبِستَهَا فَخَطَّتِ الْأَرْضَ "
তাহকীক:
হাদীস নং: ৪১৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর শিরস্ত্রাণের বর্ণনা
৪১৭। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মক্কায় প্রবেশ করলেন তখন তাঁর মাথায় লৌহ শিরস্ত্রাণ ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ مَغْفِرَهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
417 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ حَمَّادٍ، نَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَسْرُوقِيُّ، نَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ الزُهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ، وَعَلَى رَأْسِهِ مِغْفَرٌ مِنْ حَدِيدٍ
হাদীস নং: ৪১৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পতাকার বর্ণনা
৪১৮। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, আব্দুল্লাহ্ ইব্ন বুরায়দা তাঁর পিতা বুরায়দা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বড় পতাকা ছিলো কালো রংঙের এবং ছোট পতাকা ছিলো সাদা রংের।
أبواب الكتاب
ذِكْرُ لِوَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
418 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى الْمَوْصِلِيُّ، نَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ الشَّامِيُّ، نَا حَيَّانُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ حَيَّانَ أَبُو زُهَيْرٍ الْعَدَوِيُّ، نَا أَبُو مِجْلَزٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ. قَالَ: وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَايَةَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ سَوْدَاءُ وَلِوَاؤُهُ أَبْيَضُ.
তাহকীক:
হাদীস নং: ৪১৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পতাকার বর্ণনা
৪১৯। হযরত আবূ হুরায়রা (রা) নবী (ﷺ) থেকে ওপরে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ لِوَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
419 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ زَنْجُوَيهِ الْمُخَرِّمِيُّ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي السَّرِيِّ الْعَسْقَلَانِيُّ، نَا ابْنُ وَهْبٍ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، عَنِ الزُهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ
হাদীস নং: ৪২০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পতাকার বর্ণনা
৪২০। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ছোট পতাকা ছিলো সাদা এবং বড় পতাকা ছিলো কালো। সেটি হযরত আয়েশা (রা)-এর চাদর দিয়ে তৈরী ছিলো এবং তার ওপর উটের পালান বা খাটনির নকশা ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ لِوَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
420 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا سَعِيدُ بْنُ عَنْبَسَةَ، نَا ابْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، أَظُنُّهُ عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ لِوَاءُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْيَضَ، وَكَانَتْ رَايَتُهُ سَوْدَاءُ مِنْ مِرْطٍ لِعَائِشَةَ مُرَحَّلٍ
হাদীস নং: ৪২১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পতাকার বর্ণনা
৪২১। আব্দুল্লাহ্ ইব্ন উমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ছোট পতাকা বাঁধার সময় তা সাদা রংের বাঁধতেন। এবং তাঁর নিজের ছোট পতাকাও ছিলো সাদা রংের।
أبواب الكتاب
ذِكْرُ لِوَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
421 - حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى بْنِ حَاتِمٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنِ الْمُعَلَّى بْنِ هِلِالٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا عَقَدَ لِوَاءً عُقَدُهُ أَبْيَضَ، وَكَانَ لِوَاءُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْيَضَ
তাহকীক:
হাদীস নং: ৪২২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পতাকার বর্ণনা
৪২২। আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ছোট পতাকা ছিলো সাদা এবং বড় পতাকা ছিলো কালো।
أبواب الكتاب
ذِكْرُ لِوَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
422 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ حَفْصٍ، نَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، نَا سَعْدٌ، عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ لِوَاءُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْيَضَ، وَرَايَتُهُ سَوْدَاءَ
তাহকীক:
হাদীস নং: ৪২৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বড় পতাকার বর্ণনা
৪২৩। মুহাম্মাদ ইব্ন কাসিমের আযাদকৃত দাস ইউনুস ইব্ন উবাইদ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মাদ ইব্ন কাসিম (র) আমাকে বারাআ ইব্ন আযিব (রা)-এর কাছে পাঠালেন যেন আমি তাঁকে জিজ্ঞেস করে জেনে নেই রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পতাকা কিসের ছিলো ? বারাআ ইব্ন আযিব (রা) বললেন, তাঁর বড় পতাকা ছিলো বর্গাকৃতির এবং কালো রংের ডোরাবিশিষ্ট।
أبواب الكتاب
ذِكْرُ رَايَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
423 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زَكَرِيَّا، نَا مُحَمَّدُ بْنُ بُكَيْرٍ، نَا يَحْيَى بْنُ أَبِي زَائِدَةَ، حَدَّثَنِي أَبُو يَعْقُوبَ الثَّقَفِيُّ، حَدَّثَنِي يُونُسُ بْنُ عُبَيْدٍ، مَوْلَى مُحَمَّدِ بْنِ الْقَاسِمِ، قَالَ: بَعَثَنِي مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ إِلَى الْبَرَاءِ بْنِ عَازِبٍ أَسْأَلُهُ عَنْ رَايَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كَانَتْ؟ قَالَ: كَانَتْ رَايَتُهُ سَوْدَاءَ مُرَبَّعَةً مِنْ نَمِرَةَ
তাহকীক:
হাদীস নং: ৪২৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বড় পতাকার বর্ণনা
৪২৪। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বড় পতাকা ছিলো কালো রংের এবং ছোট পতাকা ছিলো সাদা রংের। এতে لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ লেখা ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ رَايَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
424 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ زَنْجُوَيْهِ الْمُخَرِّمِيُّ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي السَّرِيِّ الْعَسْقَلَانِيُّ، نَا عَبَّاسُ بْنُ طَالِبٍ، عَنْ حَيَّانَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَتْ رَايَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَوْدَاءَ وَلِوَاءُهُ أَبْيَضَ، مَكْتُوبٌ فِيهِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ
তাহকীক:
হাদীস নং: ৪২৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বড় পতাকার বর্ণনা
৪২৫। হযরত আবূ হুরায়রা (রা) নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ رَايَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
425 [ص:417] حَدَّثَنَا أَحْمَدُ بْنُ زَنْجُوَيهِ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي السَّرِيِّ، نَا ابْنُ وَهْبٍ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، عَنِ الزُهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৪২৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বড় পতাকার বর্ণনা
৪২৬। আরা বিন্ত আব্দুর রহমান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ছোট পতাকা ছিলো সাদা রংের এবং বড় পতাকা ছিলো কালো রংের সেটি আয়েশা (রা)-এর চাদর দিয়ে তৈরী ছিলো এবং তার ওপর উটের পালানের নক্শা ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ رَايَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
426 - حَدَّثَنَا جُبَيْرُ بْنُ هَارُونَ بْنِ عَبْدِ اللَّهِ، نَا عَلِيُّ الطَّنَافِسِيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَتْ: كَانَ لِوَاءُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْيَضَ، وَكَانَتْ رَايَتُهُ سَوْادَاءَ مِنْ مِرْطٍ لِعَائِشَةَ مُرَحَّلٌ
তাহকীক:
হাদীস নং: ৪২৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বড় পতাকার বর্ণনা
৪২৭। হাসান (র) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বড় পতাকার নাম ছিলো উকাব’।
أبواب الكتاب
ذِكْرُ رَايَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
427 - حَدَّثَنَا جُبَيْرٌ، نَا عَلِيُّ، نَا وَكِيعٌ، نَا سُفْيَانُ، عَنْ أَبِي الْفَضْلِ، عَنِ الْحَسَنِ، قَالَ: كَانَتْ رَايَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُسَمَّى الْعُقَابُ
তাহকীক:
হাদীস নং: ৪২৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বড় পতাকার বর্ণনা
৪২৮। সিমাক ইব্ন হারব (র) তার কাওমের এক ব্যক্তির সূত্রে অপর এক ব্যক্তি থেকে বর্ণনা করেছেন যে, উক্ত ব্যক্তি বলেছেন, আমি নবী (ﷺ)-এর পতাকা দেখেছি। তার রং ছিলো হলুদ।
أبواب الكتاب
ذِكْرُ رَايَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
428 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا سَلَمَةُ بْنُ حَيَّانَ، نَا أَبُو قُتَيْبَةَ، نَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ رَجُلٍ، مِنْ قَوْمِهِ، عَنْ آخِرَ، مِنْهُمْ، قَالَ: رَأَيْتُ رَايَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَفْرَاءَ
তাহকীক:
হাদীস নং: ৪২৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বড় পতাকার বর্ণনা
৪২৯। ইব্ন আবূ জারীর (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এর বড় পতাকা আয়েশা (রা)-এর চাদরের একটি অংশ দিয়ে তৈরী ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ رَايَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
429 - حَدَّثَنَا جُبَيْرٌ، نَا الطَّنَافِسِيُّ، نَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ ابْنِ أَبِي جَرِيرٍ، أَنَّ رَايَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ قِطْعَةً مِنْ مِرْطٍ كَانَ لِعَائِشَةَ
তাহকীক:
হাদীস নং: ৪৩০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বড় পতাকার বর্ণনা
৪৩০। আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, হযরত আলী (রা) ছিলেন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পতাকাবাহী। সর্বক্ষেত্রেই মুহাজিরদের পতাকাবাহী ছিলেন আলী (রা) এবং আনসারদের পতাকাবাহী ছিলেন সা’দ ইব্ন উবাদা (রা)।
أبواب الكتاب
ذِكْرُ رَايَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
430 - أَخْبَرَنَا بُهْلُولٌ الَأَنْبَارِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي شَيْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عَلِيًّا، رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ صَاحِبَ رَايَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ بَدْرٍ، وَفِي الْمَوَاطِنِ كُلِّهَا كَانَ صَاحِبُ رَايَةِ الْمُهَاجِرِينَ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، وَصَاحِبُ رَايَةِ الْأَنْصَارِ سَعْدَ بْنَ عُبَادَةَ
তাহকীক:
হাদীস নং: ৪৩১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বল্লমের বর্ণনা
৪৩১। হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রা) থেকে বর্ণিত যে, সফরকালীন সময়ে নবী (ﷺ)-এর জন্য তাঁর ঠিক সামনে সুতরা বা আড়াল হিসেবে বল্লম পুঁতে দেয়া হতো। তিনি সে দিকে সালাত পড়তেন এবং লোকজন তাঁর পেছনে দাঁড়াতো। (পরবর্তীতে) এ ব্যবস্থা দেখে আমীর-ওমরা ও নেতারা বল্লম রাখতে শুরু করেন।
أبواب الكتاب
ذِكْرُ حَرْبَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
431 - حَدَّثَنَا عَبْدَانُ، نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، نَا أَبُو خَالِدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُرْكَزُ لَهُ الْحَرْبَةُ، فَتُوضَعُ بَيْنَ يُدَيْهِ، فَيُصَلِّي إِلَيْهَا، وَالنَّاسُ وَرَاءَهُ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الْأُمَرَاءُ
হাদীস নং: ৪৩২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বড় পতাকার বর্ণনা
৪৩২। সুদাই ইব্ন যায়িদ (র) থেকে বর্ণিত, তিনি বলেন, নাজদাতুল হারূরী আমাকে আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা)-এর কাছে এ কথা জিজ্ঞেস করতে পাঠালেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সফরের সময় বল্লম সঙ্গে নিয়ে যাওয়া হতো কিনা ? তিনি বললেন, হ্যাঁ। তিনি যখন খায়বার যুদ্ধ থেকে ফিরে আসছিলেন তখন তাঁর কাছে বল্লম ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ حَرْبَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
432 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا سَلَمَةُ بْنُ حَيَّانَ، نَا الْمُنْذِرُ بْنُ زِيَادٍ الطَّائِيُّ، نَا الصُّدَيُّ بْنُ زَيْدٍ، قَالَ: بَعَثَنِي نَجْدَةُ الْحَرُورِيُّ إِلَى ابْنِ عَبَّاسٍ أَسْأَلُهُ: هَلْ سِيرَ بَيْنَ يَدَيْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَرْبَةٍ؟ قَالَ: نَعَمْ، مَرْجِعُهُ مِنْ خَيْبَرَ
তাহকীক:
হাদীস নং: ৪৩৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর ছড়ির বর্ণনা
৪৩৩। হযরত আবূ সাঈদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) গাছের ডাল পছন্দ করতেন। তাঁর হাতে সব সময় গাছের কোনো না কোনো ডাল থাকতো। একদিন তিনি মসজিদে প্রবেশ করলেন। সেই সময় তাঁর হাতে একটি ডাল ছিল। তিনি মসজিদে কিবলার দিকে শিকনি পড়ে থাকতে দেখে ঐ ডাল দ্বারা ঘষে ঘষে তুলে ফেললেন।
أبواب الكتاب
ذِكْرُ قَضِيبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
433 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، عَنِ ابْنِ أَبِي أُوَيْسٍ، نَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، نَا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنْ عِيَاضٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَحِبُّ الْعَرَاجِينَ، وَلَا يَزَالُ فِي يَدِهِ مِنْهَا شَيْءٌ، فَدَخَلَ يَوْمًا الْمَسْجِدَ وَفِي يَدِهِ الْعُرْجُونُ، فَرَأَى نُخَامَةً فِي الْقِبْلَةِ فَحَكَّهَا بِالْعُرْجُونِ
হাদীস নং: ৪৩৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বড় পতাকার বর্ণনা
৪৩৪। হযরত আব্দুল্লাহ্ ইব্ন যুবায়র (রা) থেকে বর্ণিত যে, খুতবা দানের সময় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাতে একখানা ছড়ি থাকতো।
أبواب الكتاب
ذِكْرُ قَضِيبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
434 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا كَامِلُ بْنُ طَلْحَةَ، نَا ابْنُ لَهِيعَةَ، نَا أَبُو الْأَسْوَدِ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَخْطُبُ وَمَعَهُ مِخْصَرَةٌ
তাহকীক: