আখলাকুন্নবী (ﷺ)
أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮৬৭ টি
হাদীস নং: ৩৯৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৯৫। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে চপ্পল পরে সালাত পড়তে দেখেছি। তাই আমিও তাঁর মত চপ্পল পরে সালাত পড়ি।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
395 - حَدَّثَنَا حَاجِبٌ، نَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خَلِيٍّ، نَا أَبِي، عَنْ بَقِيَّةَ، عَنْ يَزِيدَ بْنِ ذِي حِمَايَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الْحَمِيدِ، حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي الْأَوْبَرِ الْكَعْبِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مُنْتَعِلًا، وَإِنِّي أُصَلِّي مُنْتَعِلًا كَمَا رَأَيْتُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
তাহকীক:
হাদীস নং: ৩৯৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৯৬। হযরত বারাআ (ইব্ন আযিব) (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিয়ে কা’বার পাশে জুতা পরে এবং জুতা ছাড়া সালাত পড়েছেন।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
396 - حَدَّثَنَا الْبَغَوِيُّ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، نَا سَوَّارُ بْنُ مُصْعَبٍ، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِي الْجَهْمِ، عَنِ الْبَرَاءِ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ الْكَعْبَةِ مُنَتَعِلًا وَحَافِيًا
তাহকীক:
হাদীস নং: ৩৯৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৯৭। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) জুতা পায়ে এবং জুতা ছাড়াও সালাত পড়েছেন।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
397 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ، نَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ، نَا مُحَمَّدُ بْنُ مَرْوَانَ الْعُقَيْلِيُّ، عَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى حَافِيًا، وَمُنْتَعِلًا
তাহকীক:
হাদীস নং: ৩৯৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৯৮। হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) জুতা পরেই সালাত পড়তেন ।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
398 - حَدَّثَنَا عُمَرُ بْنُ الْحَسَنِ الْحَلَبِيُّ، نَا ابْنُ أَبِي سَمِينَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو نُعَيْمٍ، نَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي فِي نَعْلَيْهِ
তাহকীক:
হাদীস নং: ৩৯৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ধনুকের বর্ণনা
৩৯৯। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সফরে জুমু’আর দিনে ধনুকের উপর ভর দিয়ে দাঁড়িয়ে খুত্বা দিতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَوْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
399 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا مُحَمَّدُ بْنُ هَارُونَ، نَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، نَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُهُمْ يَوْمَ الْجُمُعَةِ فِي السَّفَرِ مُتَوَكِّئًا عَلَى قَوْسٍ قَائِمًا
তাহকীক:
হাদীস নং: ৪০০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ধনুকের বর্ণনা
৪০০। ইয়াযীদ ইব্ন বারআ তার পিতা বারাআ (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) একটি ধনুক অথবা লাঠির উপর ভর দিয়ে ঈদের দিন তাদের সামনে খুত্বা দিতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَوْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
400 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا نَصْرُ بْنُ عَلِيٍّ، نَا وَكِيعٌ، وَعَبْدُ اللَّهِ بْنُ دَاودَ، عَنْ أَبِي جَنَابٍ، عَنْ يَزِيدَ بْنِ الْبَرَاءِ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَهُمْ يَوْمَ الْعِيدِ وَهُوَ مُعْتَمِدٌ عَلَى قَوْسٍ، أَوْ عَصًا
তাহকীক:
হাদীস নং: ৪০১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বর্শার বর্ণনা
৪০১। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর একটি বর্শা অথবা লাঠি ছিলো। সেটি মাটিতে গেড়ে দেয়া হতো এবং তিনি সেদিকে মুখ করে সালাত পড়তেন।
أبواب الكتاب
ذِكْرُ رُمْحِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
401 - حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْقَافِلَانِيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ شَبِيبٍ، حَدَّثَنِي يَحْيَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ أَبِي قُتَيْلَةَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رُمْحٌ أَوْ عَصًا يُرْكَزُ لَهُ، فَيُصَلِّي إِلَيْهَا
হাদীস নং: ৪০২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪০২। হযরত আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর তরবারির নাম ছিল যুলফিকার।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
402 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ تَمِيمٍ، نَا ابْنُ حُمَيْدٍ، نَا سَلَمَةُ بْنُ الْفَضْلِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُرَيْرٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: كَانَ اسْمَ سَيْفِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذُو الْفَقَارِ
হাদীস নং: ৪০৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪০৩। আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর যুলফিকার নামক তলোয়ারটি বদর যুদ্ধের দিন গনীমতের মাল থেকে লাভ করেছিলেন এবং উহুদ যুদ্ধের দিন ঐ তলোয়ার সম্পর্কে স্বপ্ন দেখেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
403 - أَخْبَرَنَا مَحْمُودٌ الْوَاسِطِيُّ، نَا زَكَرِيَّا بْنُ يَحْيَى زَحْمَوَيْهُ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَنَفَّلَ سَيْفَهُ ذَا الْفَقَارِ يَوْمَ بَدْرٍ، وَهُوَ الَّذِي رَأَى فِيهِ الرُّؤْيَا يَوْمَ أُحُدٍ
হাদীস নং: ৪০৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪০৪। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর তরবারি ছিলো হানফিয়া গোত্রের তৈরী এবং তার বাঁট ছিল রৌপ্যের।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
404 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الصَّوَّافُ. ح. وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ الدَّسْتُوَائِيُّ، نَا أَبُو قِلَابَةَ، نَا يَحْيَى بْنُ كَثِيرٍ الْعَنْبَرِيُّ، نَا عُثْمَانُ بْنُ سَعْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ سَيْفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ حَنَفِيًّا، وَكَانَ قَبِيعَتُهُ مِنْ فِضَّةٍ
হাদীস নং: ৪০৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪০৫। হূদ আল-আসরী তার দাদা মাযীদা (রা) থেকে বর্ণনা করেন যে, মক্কা বিজয়ের দিন নবী (ﷺ) যখন মক্কায় প্রবেশ করলেন তখন তাঁর তরবারিতে স্বর্ণ ও রৌপ্য ছিলো। হাদীস বর্ণনাকারী তালিব বলেন, আমি হূদকে রৌপ্য সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, নবী (ﷺ)-এর তরবারির বাঁটের কান দু’টি ছিলো রৌপ্যের।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
405 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا مُحَمَّدُ بْنُ صُدْرَانَ، نَا طَالِبُ بْنُ حُجَيْرٍ، نَا هُودٌ الْعَصَرِيُّ، عَنْ جَدِّهِ مَزِيدَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ، وَعَلَى سَيْفِهِ ذَهَبٌ وَفِضَّةٌ. قَالَ طَالِبٌ: فَسَأَلْتُهُ عَنِ الْفِضَّةِ؟ فَقَالَ: كَانَتْ قَبِيعَةُ السَّيْفِ فِضَّةٌ
তাহকীক:
হাদীস নং: ৪০৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪০৬। হযরত মারযূক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুলফিকার নামক তরবারি শান দিয়েছি। এর বাঁটের কান দু’টি, মাঝের রিং এবং বেল্টের দুই প্রান্তের রিং ছিলো রৌপ্যের।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
406 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الْجَمَّالُ، نَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، عَنْ أَبِي الْحَكَمِ الصَّيْقَلِ، عَنْ مَرْزُوقٍ، قَالَ: صَقَلْتُ سَيْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَا الْفَقَارِ قَبِيعَتُهُ مِنْ فِضَّةٍ، وَفِي وَسَطِهِ بَكَرَةٌ أَوْ بَكَرَاتٌ فِضَّةٌ وَفِي قَيْدِهِ حِلَقٌ فِضَّةٌ
তাহকীক:
হাদীস নং: ৪০৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪০৭। ইকরামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর তরবারি যুলফিকার মূলত আবুল আস ইব্ন মুনাব্বিহের ছিলো। রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বদর যুদ্ধে হত্যা করেন।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
407 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا عَلِيُّ، نَا سُفْيَانُ، قَالَ: قَالَ عَمْرٌو، عَنْ عِكْرِمَةَ، قَالَ: كَانَ سَيْفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذُو الْفَقَارِ لِأَبِي الْعَاصِ بْنِ مُنَبِّهٍ، فَقَتَلَهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ بَدْرٍ
তাহকীক:
হাদীস নং: ৪০৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪০৮। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর তরবারির বাঁটের কান দু’টি ছিলো রৌপ্যের তৈরী।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
408 - حَدَّثَنَا أَبُو بَكْرُ بْنُ أَبِي الشَّيْخِ الْوَاسِطِيُّ، نَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، نَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَتْ قَبِيعَةُ سَيْفِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِضَّةً
তাহকীক:
হাদীস নং: ৪০৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪০৯। জা’ফর ইব্ন মুহাম্মাদ তাঁর পিতা মুহাম্মাদ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, নবী (ﷺ)-এর তরবারির সমস্ত অলঙ্কার ছিলো রৌপ্যের। অর্থাৎ তার খাপ, বাঁট এবং বাঁটের কান ও রিং সবই ছিলো রৌপ্যের তৈরী।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
409 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، نَا ابْنُ أَبِي أُوَيْسٍ، نَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ حِلْيَةَ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ كُلَّهَا فِضَّةٌ قَائِمُهُ وَحِلَقُهُ وَقِبَاعُهُ مِنْ فِضَّةٍ
তাহকীক:
হাদীস নং: ৪১০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪১০। খাসীফ (র) মুজাহিদ ও যিয়াদ ইব্ন আবূ মারিয়াম (র) সূত্রে বর্ণনা করেন। তাঁরা বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর তরবারি হানীফিয়া গোত্রের তৈরী ছিলো এবং তার খাপ ছিল শিঙের তৈরী।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
410 - حَدَّثَنَا أَحْمَدُ، نَا إِسْمَاعِيلُ، نَا عَارِمٌ، نَا عَبْدُ الْوَاحِدِ، عَنْ خُصَيْفٍ، نَا مُجَاهِدٌ، وَزِيَادُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَا: كَانَ سَيْفُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَنَفِيًّا قَائِمُهُ مِنْ قَرْنٍ
তাহকীক:
হাদীস নং: ৪১১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪১১। হযরত আমির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আলী ইব্ন হুসাইন (রা) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর তরবারি বের করে আমাদের কাছে আনলে আমরা দেখলাম তার খাপ ও বাঁটের পাশের দু’টি কান এবং ঝুলানোর রিং রৌপ্যের তৈরী। বর্ণনাকারী বলেন, আমি খাপ থেকে বের করলে দেখলাম তা হাল্কা হয়ে গেছে। তরবারিটি ছিলো মুনাব্বিহ ইব্ন হাজ্জাজ সাহ্মীর। বদর যুদ্ধে নবী (ﷺ) এ তরবারি নিজের জন্য বেছে নিয়েছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
411 - حَدَّثَنَا أَحْمَدُ، نَا إِسْمَاعِيلُ، نَا أَبُو بَكْرٍ، نَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ جَابِرٍ، عَنْ عَامِرٍ، قَالَ: أَخْرَجَ إِلَيْنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ سَيْفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا قَبِيعَتُهُ وَالْحَلْقَتَانِ اللَّتَانِ فِيهِمَا الْحَمَائِلُ فِضَّةٌ، قَالَ: فَسَلَلْتُهُ فَإِذَا هُوَ قَدْ نَحُلَ، كَانَ سَيْفًا لِمُنَبِّهِ بْنِ الْحَجَّاجِ السَّهْمِيِّ اتَّخَذَهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَفْسِهِ يَوْمَ بَدْرٍ
তাহকীক:
হাদীস নং: ৪১২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) - এর লৌহ বর্মের বর্ণনা
৪১২। হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর বর্মের নাম ছিলো ‘যাতুল ফুযূল’।
أبواب الكتاب
ذِكْرُ دِرْعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
412 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ تَمِيمٍ، نَا ابْنُ حُمَيْدٍ، نَا سَلَمَةُ بْنُ الْفَضْلِ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُرَيْرٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: كَانَ اسْمُ دِرْعِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ الْفُضُولِ
হাদীস নং: ৪১৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) - এর লৌহ বর্মের বর্ণনা
৪১৩। হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর ঘোড়ার নাম ছিলো ‘মুরতাজিয’, খচ্চরের নাম ছিলো ‘দুলদুল’, গাধার নাম ছিলো আফীর’, তরবারির নাম ছিলো ‘যুলফিকার’, বর্মের নাম ছিলো ‘যাতুল ফুযূল’ এবং উট্নীর নাম ছিলো আল-কাওয়া’।
أبواب الكتاب
ذِكْرُ دِرْعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
413 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ، نَا عَبَّاسٌ الدُّورِيُّ، نَا عَبْدُ الْحَمِيدِ بْنُ صَالِحٍ، نَا حِبَّانُ بْنُ عَلِيٍّ، عَنْ إِدْرِيسَ، عَنِ الْحَكَمِ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنْ عَلِيٍّ، عَلَيْهِ السَّلَامُ قَالَ: كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسٌ يُقَالُ لَهُ الْمُرْتَجِزُ، وَبَغْلَةٌ يُقَالُ لَهَا: دُلْدُلٌ، وَحِمَارٌ يُقَالُ لَهُ عُفَيْرٌ، وَسَيْفُهُ ذُو الْفَقَارِ، وَدِرْعُهُ ذَاتُ الْفُضُولِ، وَنَاقَتُهُ الْقَصْوَاءُ
হাদীস নং: ৪১৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) - এর লৌহ বর্মের বর্ণনা
৪১৪। সায়িব ইব্ন ইয়াযীদ (রা) থেকে বর্ণিত যে, উহুদ যুদ্ধের দিন নবী (ﷺ) দু’টি বর্মে সজ্জিত হয়েছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ دِرْعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
414 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، نَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ظَاهَرَ يَوْمَ أُحُدٍ بَيْنَ دِرْعَيْنِ
তাহকীক: