আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪০৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪০৬। হযরত মারযূক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুলফিকার নামক তরবারি শান দিয়েছি। এর বাঁটের কান দু’টি, মাঝের রিং এবং বেল্টের দুই প্রান্তের রিং ছিলো রৌপ্যের।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
406 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الْجَمَّالُ، نَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، عَنْ أَبِي الْحَكَمِ الصَّيْقَلِ، عَنْ مَرْزُوقٍ، قَالَ: صَقَلْتُ سَيْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَا الْفَقَارِ قَبِيعَتُهُ مِنْ فِضَّةٍ، وَفِي وَسَطِهِ بَكَرَةٌ أَوْ بَكَرَاتٌ فِضَّةٌ وَفِي قَيْدِهِ حِلَقٌ فِضَّةٌ
হাদীসের ব্যাখ্যা:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তরবারির তিনটি জিনিস ছিলো রৌপ্যের । বাঁটের কান, খাপের মাঝের রিং (এর সাথে বেল্ট লাগানো হতো) এবং বেল্টের দুই প্রান্তের রিং।