আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪০৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪০৫। হূদ আল-আসরী তার দাদা মাযীদা (রা) থেকে বর্ণনা করেন যে, মক্কা বিজয়ের দিন নবী (ﷺ) যখন মক্কায় প্রবেশ করলেন তখন তাঁর তরবারিতে স্বর্ণ ও রৌপ্য ছিলো। হাদীস বর্ণনাকারী তালিব বলেন, আমি হূদকে রৌপ্য সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, নবী (ﷺ)-এর তরবারির বাঁটের কান দু’টি ছিলো রৌপ্যের।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
405 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا مُحَمَّدُ بْنُ صُدْرَانَ، نَا طَالِبُ بْنُ حُجَيْرٍ، نَا هُودٌ الْعَصَرِيُّ، عَنْ جَدِّهِ مَزِيدَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ، وَعَلَى سَيْفِهِ ذَهَبٌ وَفِضَّةٌ. قَالَ طَالِبٌ: فَسَأَلْتُهُ عَنِ الْفِضَّةِ؟ فَقَالَ: كَانَتْ قَبِيعَةُ السَّيْفِ فِضَّةٌ
হাদীসের ব্যাখ্যা:
তরবারি ইত্যাদিতে রৌপ্যের ব্যবহার জায়েয। কিন্তু অধিকাংশ আলিমের মতে স্বর্ণের ব্যবহার জায়েয নয়। এ হাদীসটিতে স্বর্ণ ব্যবহারের কথা উল্লেখিত হওয়ায় তা থেকে স্বর্ণ ব্যবহারের পক্ষে যুক্তি দাঁড় করানো ঠিক নয়। কারণ মুহাদ্দিসগণ হাদীসটির সনদকে দুর্বল বলে চিহ্নিত করেছেন।