আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪০৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪০৪। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর তরবারি ছিলো হানফিয়া গোত্রের তৈরী এবং তার বাঁট ছিল রৌপ্যের।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
404 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الصَّوَّافُ. ح. وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ الدَّسْتُوَائِيُّ، نَا أَبُو قِلَابَةَ، نَا يَحْيَى بْنُ كَثِيرٍ الْعَنْبَرِيُّ، نَا عُثْمَانُ بْنُ سَعْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ سَيْفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ حَنَفِيًّا، وَكَانَ قَبِيعَتُهُ مِنْ فِضَّةٍ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে হানফিয়া গোত্রের তৈরি একটি তরবারি ছিলো। হানফিয়া গোত্র উত্তম তরবারি তৈরি করার জন্য তৎকালে বিখ্যাত ছিলো। এই তরবারির বাঁটের কান দু’টি ছিলো রৌপ্যের তৈরি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান