আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪০০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ধনুকের বর্ণনা
৪০০। ইয়াযীদ ইব্‌ন বারআ তার পিতা বারাআ (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) একটি ধনুক অথবা লাঠির উপর ভর দিয়ে ঈদের দিন তাদের সামনে খুত্‌বা দিতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَوْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
400 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا نَصْرُ بْنُ عَلِيٍّ، نَا وَكِيعٌ، وَعَبْدُ اللَّهِ بْنُ دَاودَ، عَنْ أَبِي جَنَابٍ، عَنْ يَزِيدَ بْنِ الْبَرَاءِ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَهُمْ يَوْمَ الْعِيدِ وَهُوَ مُعْتَمِدٌ عَلَى قَوْسٍ، أَوْ عَصًا

হাদীসের ব্যাখ্যা:

এ দু’টি হাদীস থেকে জানা যায় যে, কোন জিনিসে ভর দিয়ে খুত্‌বা দেয়া সুন্নত। যুদ্ধের সময়ে হলে যে সব জিনিসে ইসলামের শান-শওকত ও গৌরব প্রকাশ পায় সেসব জিনিস হাতে নিয়ে খুত্‌বা দেয়া উচিত। যেমন তরবারি, ধনুক, রাইফেল, বন্দুক ইত্যাদি। আর যুদ্ধের সময় না হলে লাঠি ইত্যাদির ওপর ভর দিয়ে খুতবা দেয়া সুন্নত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান