আখলাকুন্নবী (ﷺ)
أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني
কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮৬৭ টি
হাদীস নং: ৩৭৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মোজার বর্ণনা
৩৭৫। ইব্ন বুরায়দা তাঁর পিতা বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাজাশী (হাব্শার বাদশাহ্) নবী (ﷺ)-কে কালো রংের দু’টি সাদামাঠা চামড়ার মোজা উপহার হিসেবে পাঠিয়েছিলেন। নবী (ﷺ) মোজা দু’টি পরেছেন এবং তার ওপর ‘মাসেহ্’ করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ خُفِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
375 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْبَزَّارُ الْمَدِينِيُّ، نَا إِبْرَاهِيمُ بْنُ عَوْنٍ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، نَا دَلْهَمُ بْنُ صَالِحٍ، عَنْ حُجَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّجَاشِيَّ أَهْدَى إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُفَّيْنِ أَسْوَدَيْنِ سَاذَجَيْنٍ، فَلَبِسَهُمَا وَمَسَحَ عَلَيْهِمَا
তাহকীক:
হাদীস নং: ৩৭৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মোজার বর্ণনা
৩৭৬। আব্দুল্লাহ্ ইব্ন বুরায়দ (রাযিঃ) তাঁর পিতা বুরায়দা (রাযিঃ) থেকে ওপরে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ خُفِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
376 [ص:323] حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْبَزَّارُ، نَا مُحَمَّدُ بْنُ مِرْدَاسٍ الْأَنْصَارِيُّ، نَا يَحْيَى بْنُ كَثِيرٍ، نَا الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৩৭৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৭৭। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলূল্লাহ্ (ﷺ)-এর ফিতাওয়ালা এক জোড়া চপ্পল ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
377 - حَدَّثَنَا هَيْثَمٌ الدُّورِيُّ، نَا الرَّبِيعُ بْنُ ثَعْلَبٍ، نَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعْلَانِ لَهُمَا زِمَامَانِ
তাহকীক:
হাদীস নং: ৩৭৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৭৮। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চপ্পলের দুটি ফিতা ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
378 - حَدَّثَنَا عَبْدَانُ، نَا هُدْبَةُ، نَا هَمَّامٌ. ح. وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِسْمَاعِيلَ الْبَغْدَادِيُّ، نَا عَفَّانُ، نَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ نَعْلُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُ قِبَالَانِ.
তাহকীক:
হাদীস নং: ৩৭৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৭৯। হাম্মাম (রাহঃ) অনুরূপ হাদীস বর্ণনা করেছেন ।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
379 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زَكَرِيَّا، نَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، نَا هَمَّامٌ، مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৩৮০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৮০। হযরত আওস ইব্ন আওস আস-সাকাফী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে পনের দিন ছিলাম। আমি তাঁর চপ্পলে পাশাপাশি দু’টি ফিতা দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ، نَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ بْنِ صَالِحٍ، نَا أَبُو دَاوُدَ، نَا قَيْسٌ، نَا عُمَيْرُ بْنُ عَبْدِ اللَّهِ الْخَثْعَمِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ الْمُغِيرَةِ الطَّائِفِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، قَالَ: أَقَمْتُ عِنْدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِصْفَ شَهْرٍ، فَرَأَيْتُ لِنَعْلِهِ قِبَالَانِ وَرَأَيْتُهُمَا مُقَابِلَتاْنِ
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৮১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৮১। তায়েমী (রাহঃ) বর্ণিত, তিনি বলেন, এমন ব্যক্তি আমার কাছে হাদীস বর্ণনা করেছেন যিনি নবী (ﷺ)-এর চপ্পল দেখেছেন যার দুটি ফিতা ছিলো এবং বাঁধার পর উক্ত ফিতার কিছুটা অবশিষ্ট থাকতো।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
381 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ، عَنْ ثَابِتِ بْنِ يَزِيدَ، عَنِ التَّيْمِيِّ، قَالَ: أَخْبَرَنِي مَنْ أَبْصَرَ نَعْلَيِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ لَهُ قِبَالَيْنِ مُعَقَّبَيْنِ
তাহকীক:
হাদীস নং: ৩৮২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৮২। আবু ইসহাক (রাহঃ) এমন এক ব্যক্তি থেকে হাদীস বর্ণনা করেন যিনি আমর ইব্ন হুরাইস (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, আম্র ইব্ন হুরাইস (রাযিঃ) বলেন, আমি নবী (ﷺ)-কে এমন একজোড়া চপ্পল পায়ে সালাত পড়তে দেখেছি যাতে ডবল চামড়া লাগিয়ে সেলাই করা ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
382 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، نَا أَبُو أَحْمَدَ، نَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَمَّنْ سَمِعَ عَمْرَو بْنَ حُرَيْثٍ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْنِ مَخْصُوفَتَيْنِ
তাহকীক:
হাদীস নং: ৩৮৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৮৩। হুমায়দ ইব্ন হিলাল (রাহঃ) এক ব্যক্তির সূত্রে এক বেদুঈন থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে গরুর চামড়ার চপ্পল পায়ে দিয়ে সালাত পড়তে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
383 - أَخْبَرَنَا الْمَرْوَزِيُّ، نَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، نَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، نَا حُمَيْدُ بْنُ هِلَالٍ، حَدَّثَنِي مَنْ، سَمِعَ الْأَعْرَابِيَّ، يَقُولُ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، وَعَلَيْهِ نَعْلَانِ مِنْ بَقَرٍ
তাহকীক:
হাদীস নং: ৩৮৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৮৪। হযরত আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে গরুর চামড়ার তৈরী ডবল সেলাই যুক্ত চপ্পল পরে সালাত পড়তে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
384 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ، نَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ الْقَزَّازُ، نَا أَبُو غَسَّانَ الْعَنْبَرِيُّ، نَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْنِ مَخْصُوفَتَيْنِ مِنْ جُلُودِ الْبَقَرِ
তাহকীক:
হাদীস নং: ৩৮৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৮৫। মুতারিফ ইব্ন আব্দুল্লাহ্ (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসুলুল্লাহ্-কে ডবল সেলাই বা তালিযুক্ত চপ্পল পরে নামায পড়তে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
385 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَعْدَانَ، نَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، نَا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، نَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ عَلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعْلَيْنِ مَخْصُوفَتَيْنِ
তাহকীক:
হাদীস নং: ৩৮৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৮৬। ইয়াযীদ ইব্ন আবু যিয়াদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখেছি নবী (ﷺ) -এর চপ্পল, তলার দিকে মধ্যখানে পাতলা ও জিহবার পার্শ্বদেশের মত সরু ছিল এবং গোড়ালির পেছনের দিকের অংশ কিছুটা বেরিয়ে থাকতো।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
386 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، نَا يَحْيَى بْنُ آدَمَ، نَا الْحَسَنُ بْنُ صَالِحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، قَالَ: رَأَيْتُ نَعْلَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُخَصَّرَةً، مُلَسَّنَةً، لَهَا عَقِبٌ خَارِجٌ
তাহকীক:
হাদীস নং: ৩৮৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৮৭। উবাইদ ইব্ন জুরাইয (রাহঃ) থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ)-কে বললেন, আমি আপনাকে লোমবিহীন পাকা চামড়ার চপ্পল পরতে দেখি ( এর কারণ কি )? তিনি বললেন, আমি অধিকাংশ সময় নবী (ﷺ) -কে লোমহীন পাকা চামড়ার চপ্পল পরতে দেখেছি। ঐ ধরনের চপ্পল পরে তিনি ওযূও করতেন। তাই আমি এটি পরা পছন্দ করি।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
387 - حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ، نَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بُكَيْرٍ، نَا مَالِكٌ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: رَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ، وَيَتَوَضَّأُ فِيهَا، فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا
তাহকীক:
হাদীস নং: ৩৮৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৮৮। ঈসা ইব্ন তাহমান (রাহঃ) বর্ণনা করেন যে, আনাস ইব্ন মালিক (রাযিঃ) দুটি ফিতা বিশিষ্ট দুখানা চপ্পল এনে আমাদের দেখালেন যার চামড়ার ওপর কোন পশম ছিলো না। বর্ণনাকারী বলেন, পরে হযরত সাবিত (রাযিঃ) আমাকে হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে হাদীস বর্ণনা করে শুনিয়েছেন। আনাস (রাযিঃ) বলেন, ঐ দু’টি ছিলো নবী (ﷺ)-এর চপ্পল মুবারক।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
388 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا أَبُو خَيْثَمَةَ، نَا أَبُو أَحْمَدَ، نَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ: أَخْرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ لَيْسَ لَهُمَا قِبَالَانِ، قَالَ: فَحَدَّثَنِي ثَابِتٌ بَعْدَ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: إِنَّهُمَا نَعْلَا النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
তাহকীক:
হাদীস নং: ৩৮৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৮৯। হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর চপ্পলের দু’টি ফিতা ছিলো এবং আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ)-এর চপ্পলেরও দু’টি ফিতা ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
389 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الْعُطَارِدِيُّ، نَا وَهْبُ بْنُ حَفْصٍ، نَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ، نَا عَاصِمُ بْنُ عُمَرَ الْعُمْرِيُّ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: كَانَ لِنَعْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَالَيْنِ، وَكَانَ لِنَعْلِ ابْنِ عُمَرَ قِبَالَيْنِ
তাহকীক:
হাদীস নং: ৩৯০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৯০। হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) সব সময় ডান পায়ে আগে চপ্পল পরতেন এবং খোলার সময় বাঁ পায়ের চপ্পল আগে খুলতেন।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
390 - حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ، نَا ابْنُ بُكَيْرٍ، نَا مُسْلِمُ بْنُ خَالِدٍ، عَنْ حَرَامِ بْنِ عُثْمَانَ، عَنْ أَبِي عَتِيقٍ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبَسُ نَعْلَهُ الْيُمْنَى قَبْلَ الْيُسْرَى، وَيَنْزِعُ الْيُسْرَى قَبْلَ الْيُمْنَى
তাহকীক:
হাদীস নং: ৩৯১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৯১। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, চপ্পল পরার সময় রাসূলুল্লাহ্ (ﷺ) ডান পা থেকে শুরু করতেন এবং খোলার সময় বাঁ পা থেকে শুরু করতেন।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
391 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عَمْرُو بْنُ حُصَيْنٍ، نَا يَحْيَى بْنُ الْعَلَاءِ، عَنْ صَفْوَانَ بْنِ سَليْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَبِسَ نَعْلَهُ بَدَأَ بِالْيُمْنَى، وَإِذَا خَلَعَ خَلَعَ الْيُسْرَى
হাদীস নং: ৩৯২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৯২। হযরত ইমরান ইব্ন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) খালি পায়ে ও জুতা পায়ে পথ চলতেন, দাঁড়িয়ে ও বসে উভয় অবস্থায় পান করতেন, (নামায) শেষে ডান বা বাঁ দিকে মুখ ফিরিয়ে বসতেন এবং সফরে কখনো রোযা রাখতেন এবং কখনো আবার রাখতেন না।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا سَلْمُ بْنُ عِصَامٍ، نَا الْحَسَنُ بْنُ يَحْيَى بْنِ هِشَامٍ الرُّزِّيُّ، نَا أَبُو سَلَمَةَ مُوسَى، نَا هَارُونُ بْنُ مُوسَى، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْشِي حَافِيًا وَنَاعِلًا، وَيَشْرَبُ قَائِمًا وَقَاعِدًا، وَيَنْفَتِلُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ، وَيَصُومُ فِي السَّفَرِ وَيُفْطِرُ
হাদীস নং: ৩৯৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৯৩। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে খালি পায়ে এবং জুতা পায়ে উভয় অবস্থায়ই সালাত পড়তে এবং সালাত শেষে ডান ও বাম উভয় দিকে ফিরে বসতে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
393 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَحْمَدَ الصُّوفِيُّ، وَصَالِحُ بْنُ مُحَمَّدٍ، قَالَا: نَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنُ النَّطَّاحِ، نَا أَبُو سَلَمَةَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ، نَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي الْأَوْبَرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي حَافِيًا وَمُنْتَعِلًا، وَيَنْصَرِفُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ
হাদীস নং: ৩৯৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৯৪। আবু মাসলামা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জুতা পরে সালাত পড়া সম্পর্কে আমি আনাস ইব্ন মালিক (রাযিঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, নবী (ﷺ)ও চপ্পল পরে সালাত পড়তেন।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
394 - حَدَّثَنَا عُمَرُ بْنُ الْحَسَنِ الْحَلَبِيُّ ابْنُ سَمِينَةَ، نَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ أَبِي مَسْلَمَةَ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ الصَّلَاةِ فِي النَّعْلَيْنِ، فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْهِ
তাহকীক: