আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩৭৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মোজার বর্ণনা
৩৭৫। ইব্ন বুরায়দা তাঁর পিতা বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নাজাশী (হাব্‌শার বাদশাহ্) নবী (ﷺ)-কে কালো রংের দু’টি সাদামাঠা চামড়ার মোজা উপহার হিসেবে পাঠিয়েছিলেন। নবী (ﷺ) মোজা দু’টি পরেছেন এবং তার ওপর ‘মাসেহ্’ করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ خُفِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
375 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْبَزَّارُ الْمَدِينِيُّ، نَا إِبْرَاهِيمُ بْنُ عَوْنٍ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، نَا دَلْهَمُ بْنُ صَالِحٍ، عَنْ حُجَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّجَاشِيَّ أَهْدَى إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُفَّيْنِ أَسْوَدَيْنِ سَاذَجَيْنٍ، فَلَبِسَهُمَا وَمَسَحَ عَلَيْهِمَا

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী (হাব্‌শার বাদশাহ্) কর্তৃক উপহার হিসেবে প্রেরিত কালো রঙের দু’টি চামড়ার মোজা ব্যবহার করেছেন। আরেকটি কথা জানা যায় যে, তিনি বাদশাহর উপহারও গ্রহণ করতেন। হাব্‌শার আসহামা নামক এই বাদশাহ্ ইসলাম গ্রহণ করেছিলেন। এ হাদীস থেকে আরো জানা যায় যে, মোজার ওপর ‘মাসেহ্’ করা জায়েয। ওযূ করে চামড়ার মোজা পরার পর যদি ওযূ নষ্ট হয়ে যায় তাহলে পুনরায় ওযূ করার সময় মোজার ওপর মাসেহ্ করলেই ওযূ হয়ে যাবে। এ ক্ষেত্রে পা ধোয়া জরুরী নয়। কিন্তু মুকীম অর্থাৎ নিজ বাড়িতে অবস্থানকারী ব্যক্তি শুধু একদিন ও এক রাতের জন্য তা করতে পারবেন এবং মুসাফির পারবেন তিনদিন তিনরাত পর্যন্ত। জানাবাত অর্থাৎ নাপাকি থেকে পবিত্রতার জন্য পায়ের মোজা খোলা জরুরী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই চামড়ার মোজা পরে ওযূ করেছেন তখন চামড়ার মোজার ওপর ‘মাসেহ্’ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান