আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৮৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৮৭। উবাইদ ইব্ন জুরাইয (রাহঃ) থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ)-কে বললেন, আমি আপনাকে লোমবিহীন পাকা চামড়ার চপ্পল পরতে দেখি ( এর কারণ কি )? তিনি বললেন, আমি অধিকাংশ সময় নবী (ﷺ) -কে লোমহীন পাকা চামড়ার চপ্পল পরতে দেখেছি। ঐ ধরনের চপ্পল পরে তিনি ওযূও করতেন। তাই আমি এটি পরা পছন্দ করি।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
387 - حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ، نَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بُكَيْرٍ، نَا مَالِكٌ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: رَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ، وَيَتَوَضَّأُ فِيهَا، فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা চামড়ার চপ্পলও পরেছিলেন। তাঁর অনুসরণে আবদুল্লাহ্ ইব্ন উমর (রা)-ও অনুরূপ চপ্পল পরতেন। সে সময় আরব দেশ তত উন্নত ছিলো না। লোকজন সহজ-সরল জীবন যাপন করতেন। তাই প্রধানত লোমসহ চামড়ার চপ্পল তৈরি করে নিতো। এ কারণে উবাইদ ইব্ন জুরাইয (র) আবদুল্লাহ্ ইব্ন উমর (রা)-কে প্রশ্ন করেছেন। এ হাদীসে চপ্পল পরে ওযূ করার কথাও উল্লেখিত হয়েছে। চপ্পল পরিহিত অবস্থায় ওযূ করা কোন কঠিন ব্যাপার নয়। চপ্পলের মুখ বন্ধ করা থাকতো না। নিচে শুধু তলা এবং ফিতা থাকতো। সুতরাং এ ধরনের খোলা চপ্পল পরে ওযূ এবং পা ধোয়া ভালভাবেই হতে পারে। তাই বৈধতা প্রকাশ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এভাবে ওযু করেছেন।