আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩৮৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৮৮। ঈসা ইব্‌ন তাহমান (রাহঃ) বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) দুটি ফিতা বিশিষ্ট দুখানা চপ্পল এনে আমাদের দেখালেন যার চামড়ার ওপর কোন পশম ছিলো না। বর্ণনাকারী বলেন, পরে হযরত সাবিত (রাযিঃ) আমাকে হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে হাদীস বর্ণনা করে শুনিয়েছেন। আনাস (রাযিঃ) বলেন, ঐ দু’টি ছিলো নবী (ﷺ)-এর চপ্পল মুবারক।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
388 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا أَبُو خَيْثَمَةَ، نَا أَبُو أَحْمَدَ، نَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ: أَخْرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ لَيْسَ لَهُمَا قِبَالَانِ، قَالَ: فَحَدَّثَنِي ثَابِتٌ بَعْدَ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: إِنَّهُمَا نَعْلَا النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান