আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩৯১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৯১। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, চপ্পল পরার সময় রাসূলুল্লাহ্ (ﷺ) ডান পা থেকে শুরু করতেন এবং খোলার সময় বাঁ পা থেকে শুরু করতেন।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
391 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عَمْرُو بْنُ حُصَيْنٍ، نَا يَحْيَى بْنُ الْعَلَاءِ، عَنْ صَفْوَانَ بْنِ سَليْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَبِسَ نَعْلَهُ بَدَأَ بِالْيُمْنَى، وَإِذَا خَلَعَ خَلَعَ الْيُسْرَى

হাদীসের ব্যাখ্যা:

এ দু’টি হাদীস থেকে জানা যায় যে, চপ্পল বা জুতা পরার সময় প্রথমে ডান পায়ে ও পরে বাঁ পায়ে এবং খোলার সময় প্রথমে বাঁ পা থেকে এবং পরে ডান পা থেকে খুলতে হবে। প্রতিটি ভাল কাজে ডান দিকটাকে আগে রাখতে হবে। এটা ইসলামী আচার ও সুন্নতের অন্তর্ভুক্ত। তাই জামা, পায়জামা ও আচকান প্রতিটি পোশাক পরার সময় ডান দিক থেকে শুরু করা উচিত এবং খোলার সময় প্রথমে বাঁ দিক থেকে শুরু করে ডান দিকে শেষ করা কর্তব্য। কোন ভাল জায়গায় গেলেও প্রথমে ডান পা এবং পরে বাঁ পা বাড়ানো উচিত। আর বের হওয়ার সময় এর বিপরীত করা উচিত। পক্ষান্তরে পায়খানা-পেসাবখানায় প্রবেশ করার সময় বাঁ পাকে ডান পায়ের ওপর অগ্রাধিকার দেয়া এবং বের হওয়ার সময় ডান পাকে অগ্রধিকার দেয়া উচিত।
একটি হাদীসে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল চিরুনি করা, জুতা বা চপ্পল পরা এবং ওযূ করার ক্ষেত্রে যথাসম্ভব ডান দিককে অগ্রাধিকার দিতেন। (শামাইলে তিরমিযী)