আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩৯২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৯২। হযরত ইমরান ইব্‌ন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) খালি পায়ে ও জুতা পায়ে পথ চলতেন, দাঁড়িয়ে ও বসে উভয় অবস্থায় পান করতেন, (নামায) শেষে ডান বা বাঁ দিকে মুখ ফিরিয়ে বসতেন এবং সফরে কখনো রোযা রাখতেন এবং কখনো আবার রাখতেন না।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا سَلْمُ بْنُ عِصَامٍ، نَا الْحَسَنُ بْنُ يَحْيَى بْنِ هِشَامٍ الرُّزِّيُّ، نَا أَبُو سَلَمَةَ مُوسَى، نَا هَارُونُ بْنُ مُوسَى، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْشِي حَافِيًا وَنَاعِلًا، وَيَشْرَبُ قَائِمًا وَقَاعِدًا، وَيَنْفَتِلُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ، وَيَصُومُ فِي السَّفَرِ وَيُفْطِرُ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় খালি পায়ে এবং কোন কোন সময় জুতা পরে হাঁটতেন। দু’ভাবে চলারই প্রমাণ আছে। অনুরূপ পানি পান করার ব্যাপারেও দু’ধরনের কথারই প্রমাণ আছে। তবে বসে পানি পান করা উত্তম। বাধ্য হয়ে কোন কোন সময় তিনি দাঁড়িয়েও পানি পান করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান