আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৯৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৯৩। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে খালি পায়ে এবং জুতা পায়ে উভয় অবস্থায়ই সালাত পড়তে এবং সালাত শেষে ডান ও বাম উভয় দিকে ফিরে বসতে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
393 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَحْمَدَ الصُّوفِيُّ، وَصَالِحُ بْنُ مُحَمَّدٍ، قَالَا: نَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنُ النَّطَّاحِ، نَا أَبُو سَلَمَةَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ، نَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي الْأَوْبَرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي حَافِيًا وَمُنْتَعِلًا، وَيَنْصَرِفُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জুতা পায়ে এবং কখনো খালি পায়ে সালাত পড়েছেন। চপ্পল বা জুতা পায়ে সালাত পড়েছেন তার বৈধতা অবগত করানোর জন্য। এ হাদীস থেকে আরো একটি বিষয় জানা যায়। তা হচ্ছে, সালাত শেষে ডান বা বাম যে কোন দিকে মুখ ফিরিয়ে বসা যায়। এক্ষেত্রে কোনো দিক নির্দিষ্ট নেই।