আখলাকুন্নবী (ﷺ)

أخلاق النبي وآدابه لأبي الشيخ الأصبهاني

কিতাবের পরিচ্ছেদ সমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৮৬৭ টি

হাদীস নং: ৩৫৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৫৫। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর আংটির খোদাইকৃত দিকটি হাতের তালুর দিকে রাখতেন। একই সনদে এ কথাও বর্ণিত হয়েছে যে, নবী (ﷺ)-এর আংটির খোদাইকৃত অংশ ছিল হাব্‌শার তৈরী এবং তাতে লেখা ছিল لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ (আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নেই,মুহাম্মাদ আল্লাহ্‌র রাসূল)। لَا إِلَهَ إِلَّا اللَّهُ ছিল একটি লাইনে, مُحَمَّدٌ ছিল একটি লাইনে এবং رَسُولُ اللَّهِ একটি লাইনে।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
355 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، نَا أَبِي، نَا عَرْعَرَةُ بْنُ الْبِرِنْدِ، عَنْ عَزْرَةَ بْنِ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْعَلُ فَصَّ خَاتَمِهِ فِي بَطْنِ كَفِّهِ وَبِإِسْنَادِهِ قَالَ: كَانَ فَصُّ خَاتَمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَبَشِيًّا، وَكَانَ مَكْتُوبًا عَلَيْهِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ سَطْرٌ، وَمُحَمَّدٌ سَطْرٌ، وَرَسُولُ اللَّهِ سَطْرٌ
হাদীস নং: ৩৫৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৫৬। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলূল্লাহ্ (ﷺ) ডান হাতে আংটি পরতেন এবং আংটির নক্শার দিকটি হাতের তালুর দিকে রাখতেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
356 - حَدَّثَنَا أَبُو الْفَضْلِ ابْنُ الشَّيْخِ أَبِي الْعَبَّاسِ الْسَّقَانِيُّ رَحِمَهُ اللَّهُ، قَالَ: أَخْبَرَنَا الْإِمَامُ أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ التَّمِيمِيُّ، قِرَاءَةً عَلَيْهِ قَالَ: نا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ حَيَّانٍ أَبُو الشَّيْخِ، نَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الرَّازِيُّ، نَا سَعِيدُ بْنُ حُمَيْدٍ الْخَثْعَمِيُّ، نَا مُعَلَّى بْنُ مَهْدِيٍّ، نَا ابْنُ الْمُبَارَكِ، عَنِ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، وَأُسَامَةَ بْنِ زَيْدٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ وَيَجْعَلُ فَصَّهُ مِمَّا يَلِي كَفَّهُ
হাদীস নং: ৩৫৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৫৭। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তাঁর আংটির খোদাইকৃত দিকটি হাতের তালুর দিকে রাখতেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
357 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زَكَرِيَّا، نَا فَضْلُ بْنُ زِيَادٍ الْوَاسِطِيُّ، نَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: كَانَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْعَلُ فَصَّ خَاتَمِهِ فِي بَاطِنِ كَفِّهِ
হাদীস নং: ৩৫৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৫৮। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর রৌপ্যের একটি আংটি ছিলো যার নক্শা ছিলো হাব্‌শার তৈরী।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
358 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَا: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، نَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمٌ مِنْ وَرِقٍ، وَكَانَ فَصُّهُ حَبَشِيًّا
হাদীস নং: ৩৫৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৫৯। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) তাঁর ডান হাতে একটি আংটি পরেছেন যার নক্শা ছিল হাব্‌শার তৈরী এবং সেটি ছিল তাঁর হাতের তালুর দিকে।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
359 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، نَا طَلْحَةُ بْنُ يَحْيَى، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ خَاتَمًا فِي يَمِينِهِ، فِيهِ فَصٌّ حَبَشِيُّ، وَكَانَ فَصُّهُ مِمَّا يَلِي كَفَّهُ
হাদীস নং: ৩৬০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬০। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর আংটি ও তার নক্শা ছিল রৌপ্যের।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
360 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا أَبُو زُرْعَةَ، نَا إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ، نَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، عَنْ حَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فِضَّةٍ، وَفَصُّهُ مِنْهُ
হাদীস নং: ৩৬১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬১। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আংটি ও তার খোদাইকৃত অংশ ছিলো রৌপ্যের। আমি হুমায়দকে তার নক্শা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, সেটি কেমন ছিলো তা আমি জানি না।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
361 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ شَرِيكٍ، نَا أَحْمَدُ بْنُ يُونُسَ، نَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ خَاتَمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فِضَّةٍ كُلُّهُ، وَفَصُّهُ مِنْهُ. وَسَأَلْتُ حُمَيْدًا عَنِ الْفَصِّ؟ فَحَدَّثَنِي أَنَّهُ لَا يَدْرِي كَيْفَ هُوَ؟
হাদীস নং: ৩৬২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬২। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) একটি আংটি পরলেন। তিনি তার খোদাইকৃত অংশ হাতের তালুর দিকে রাখতেন। পরে তিনি তা খুলে ফেললে অন্যরাও তাদের আংটি খুলে ফেললো। এরপর তিনি আরেকটি আংটি তৈরী করে নিলেন যা দ্বারা তিনি মোহর করতেন কিন্তু হাতে পরতেন না।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
362 - أَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ عَمْرٍو الْبَزَّارُ، نَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، نَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ جَعْفَرِ بْنِ أَبِي وَحْشِيَّةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا، فَكَانَ يَجْعَلُ فَصَّهُ فِي بَطْنِ يَدِهِ، فَطَرَحَهُ فَطَرَحَ النَّاسُ خَوَاتِيمَهُمْ، فَاتَّخَذَ بَعْدَ ذَلِكَ خَاتَمًا، وَكَانَ يُخَتَّمُ بِهِ وَلَا يَلْبَسُهُ
হাদীস নং: ৩৬৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬৩। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একদিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাতের আঙুলে একটি রূপার আংটি দেখেছেন। এরপর লোকেরাও আংটি তৈরী করে পরতে থাকলে তিনি তা খুলে ফেললেন। অতপর লোকেরাও তাদের আংটি খুলে ফেললো।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
363 - أَخْبَرَنَا بُهْلُولٌ الْأَنْبَارِيُّ، نَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، نَا عَبْدُ الْعَزِيزِ، عَنِ ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، عَنْ أَنَسٍ، أَنَّهُ رَأَى فِي أُصْبُعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا، ثُمَّ إِنَّ النَّاسَ اصْطَنَعُوا خَوَاتِيمًا مِنْ وَرِقٍ، فَلَبِسُوهَا، فَطَرَحَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمَهُ، وَطَرَحَ النَّاسُ خَوَاتِيمَهُمْ
হাদীস নং: ৩৬৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬৪। হযরত যিয়াদ ইব্‌ন সা’দ (রাযিঃ) ইব্‌ন শিহাবের সূত্রে আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একদিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাতে রৌপ্যের একটি আংটি দেখেছেন। তারপর লোকেরা আংটি তৈরী করে পরতে শুরু করলে নবী (ﷺ) তাঁর হাতের আংটি খুলে ফেললেন। এ দেখে লোকেরাও তাদের হাতের আংটিসমূহ খুলে ফেললো।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
364 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا صَالِحُ بْنُ مِسْمَارٍ، نَا هِشَامُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي زِيَادُ بْنُ سَعْدٍ، أَنَّ ابْنَ شِهَابٍ أَخْبَرَهُ: أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ أَخْبَرَهُ: أَنَّهُ رَأَى فِي يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا، ثُمَّ إِنَّ النَّاسَ اصْطَنَعُوا الْخَوَاتِيمَ فَلَبِسُوهَا، فَطَرَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمَهُ، وَطَرَحَ النَّاسُ خَوَاتِيمَهُمْ
হাদীস নং: ৩৬৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬৫। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) একটি আংটি তৈরী করিয়ে পরলেন। পরে তিনি বললেনঃ আজ এই আংটি আমাকে তোমাদের প্রতি মনোযোগ দিতে দেয়নি। কারণ, আমি একবার আংটির প্রতি দৃষ্টি দিচ্ছিলাম এবং একবার তোমাদের প্রতি দৃষ্টি দিচ্ছিলাম। তারপর তিনি সেটি খুলে রাখলেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
365 - حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ سُلَيْمَانَ الثَّقَفِيُّ، نَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، نَا عُثْمَانُ بْنُ عُمَرَ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا فَلَبِسَهُ، ثُمَّ قَالَ: شَغَلَنِي هَذَا عَنْكُمْ مُنْذُ الْيَوْمَ، إِلَيْهِ نَظْرَةٌ، وَإِلَيْكُمْ نَظْرَةٌ. ثُمَّ رَمَى بِهِ
হাদীস নং: ৩৬৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬৬। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) স্বর্ণের একটি আংটি তৈরী করিয়ে তা পরলেন। তিনি তখন নক্শাকৃত দিকটি হাতের তালুর দিকে রাখতেন। এ দেখে লোকেরাও আংটি তৈরী করে পরতে শুরু করলো। এতে তিনি একদিন মিম্বরে উঠে বসলেন এবং হাত থেকে আংটিটি খুলে বললেন, আমি আংটি পরলে তার নক্শাকরা দিকটি ভেতরের দিকে রাখতাম। এরপর তিনি সেটি ফেলে দিয়ে বললেনঃ আল্লাহর শপথ! আমি আর কখনো এটি পরবো না। এ অবস্থা দেখে লোকজন সবাই তাদের আংটি খুলে ফেললো।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
366 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ شَرِيكٍ، نَا أَحْمَدُ بْنُ يُونُسَ، نَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اصْطَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، وَكَانَ يَجْعَلُ فَصَّهُ فِي بَاطِنِ كَفِّهِ إِذَا لَبِسَهُ، فَصَنَعَ النَّاسُ، ثُمَّ إِنَّهُ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَنَزَعَهُ، فَقَالَ: إِنَّى كُنْتُ أَلْبَسُ هَذَا الْخَاتَمَ فَأَجْعَلُ فَصَّهُ مِنْ دَاخِلٍ، فَرَمَى بِهِ، ثُمَّ قَالَ: وَاللَّهِ لَا أَلْبَسُهُ أَبَدًا، فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ
হাদীস নং: ৩৬৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬৭। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আরবের বাইরে রাজা-বাদশাহদের কাছে পত্র প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করলে রৌপ্যের আংটি তৈরীর নির্দেশ দিলেন এবং উক্ত আংটির ওপর مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদাই করিয়ে নিলেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
367 - حَدَّثَنَا ابْنُ مَنِيعٍ، نَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، نَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ إِلَى الْأَعَاجِمِ فَأَمَرَ بِخَاتَمِ فِضَّةٍ، فَنُقِشَ فِيهِ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ
হাদীস নং: ৩৬৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬৮। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) রৌপ্যের একটি আংটি তৈরী করালেন এবং তাতে مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদাই করে লোকদের বললেনঃ আমি একটি আংটি বানিয়ে তার ওপর مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদাই করেছি। সুতরাং অন্য কেউ যেন এ কথাটি (তার আংটির ওপরে) খোদাই না করে।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
368 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ، نَا حَمَّادٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، وَنَقَشَ فِيهِ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، وَقَالَ لِلنَّاسِ: إِنِّي اتَّخَذْتُ خَاتَمًا، وَنَقَشْتُ فِيهِ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَلَا يَنْقُشُ أَحَدٌ عَلَى نَقْشِهِ
হাদীস নং: ৩৬৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬৯। আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আংটিটির নক্শায় مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদিত ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
369 - حَدَّثَنَا عَبْدَانُ، نَا أَبُو بَكْرٍ، وَعُثْمَانُ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، نَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: كَانَ نَقْشُ خَاتَمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ
হাদীস নং: ৩৭০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৭০। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) রৌপ্যের একটি আংটি তৈরী করিয়ে তার ওপর مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদাই করালেন এবং বললেনঃ তোমরা তোমাদের আংটিতে (অনুরূপ) খোদাই করাবে না ।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
370 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ، نَا نُوحُ بْنُ حَبِيبٍ الْقُومَسِيُّ، نَا عَبْدُ الرَّزَّاقِ، نَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: اتَّخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ وَرِقٍ، نَقَشَ فِيهِ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، وَقَالَ: لَا تَنْقُشُوا عَلَيْهِ
হাদীস নং: ৩৭১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৭১। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আংটি তিন লাইনে খোদিত ছিলো। এক লাইনে مُحَمَّدٌ এক লাইনে رَسُولٌ এবং আরেক লাইনে اللَّهُ খোদিত ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
371 - حَدَّثَنِي خَالِي، نَا أَبُو حَاتِمٍ، نَا الْأَنْصَارِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ نَقْشُ خَاتَمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةَ أَسْطُرٍ: سَطْرٌ مُحَمَّدٌ، وَسَطْرٌ رَسُولٌ، وَسَطْرٌ اللَّهُ
হাদীস নং: ৩৭২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৭২। ইয়াস ইবনুল হারিস ইব্‌ন মুআইকিব তার দাদা মুআইকিব (রাযিঃ) থেকে বর্ণিত, বর্ণনাকারীকে তিনি বলেন, নবী (ﷺ)-এর আংটি ছিলো লোহার তৈরী এবং তার ওপর রৌপ্যের আস্তরণ দেওয়া ছিলো। বেশীর ভাগ সময় তা আমার হাতে থাকতো। আংটির সংরক্ষণকারী ছিলেন মুআইকিব।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
372 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ بَحْرٍ، نَا زِيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانَيُّ، نَا أَبُو عَتَّابٍ، عَنْ أَبِي مَكِينٍ. ح. وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا أَبُو مُوسَى، نَا سَهْلُ بْنُ حَمَّادٍ، نَا أَبُو مَكِينٍ، نَا إِيَاسُ بْنُ الْحَارِثِ بْنِ مُعَيْقِيبٍ، عَنْ جَدِّهِ مُعَيْقِيبٍ، أَنَّهُ قَالَ: كَانَ خَاتَمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حَدِيدٍ مَلْوِيٍّ بِفِضَّةٍ، وَرُبَّمَا كَانَ فِي يَدَيَّ. وَكَانَ الْمُعَيْقِيبُ عَلَى خَاتَمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৭৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৭৩। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী (ﷺ) এর সম্পূর্ণ আংটিটি ছিলো রৌপ্যের তৈরী।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
373 - حَدَّثَنَا هَيْثَمُ بْنُ خَلَفٍ الدُّورِيُّ، نَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى، نَا شَرِيكٌ، عَنْ بَيَانٍ، أَوْ غَيْرِهِ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُ مِنْ وَرِقٍ
হাদীস নং: ৩৭৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মোজার বর্ণনা
৩৭৪। হযরত আমির (রাহঃ) থেকে বর্ণিত, (তিনি বলেন) মুগীরা ইব্‌ন শুবা (রাযিঃ)-কে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মোজা কোথা থেকে এসেছিলো ? তিনি বললেন, দেহ্‌ইয়া কালবী (রাযিঃ) মোজা দু’টি তাঁকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন এবং তিনি তা ব্যবহারও করেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ خُفِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
374 - حَدَّثَنَا عَبْدَانُ الْعَسْكَرِيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، عَنِ الْحَسَنِ بْنِ عَيَّاشٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَامِرٍ، قَالَ: قِيلَ لِلْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ: مِنْ أَيْنَ كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُفَّيْنِ؟ قَالَ: أَهْدَاهُمَا لَهُ دِحْيَةُ الْكَلْبِيُّ فَلَبِسَهُمَا