আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩৬৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬৬। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) স্বর্ণের একটি আংটি তৈরী করিয়ে তা পরলেন। তিনি তখন নক্শাকৃত দিকটি হাতের তালুর দিকে রাখতেন। এ দেখে লোকেরাও আংটি তৈরী করে পরতে শুরু করলো। এতে তিনি একদিন মিম্বরে উঠে বসলেন এবং হাত থেকে আংটিটি খুলে বললেন, আমি আংটি পরলে তার নক্শাকরা দিকটি ভেতরের দিকে রাখতাম। এরপর তিনি সেটি ফেলে দিয়ে বললেনঃ আল্লাহর শপথ! আমি আর কখনো এটি পরবো না। এ অবস্থা দেখে লোকজন সবাই তাদের আংটি খুলে ফেললো।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
366 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ شَرِيكٍ، نَا أَحْمَدُ بْنُ يُونُسَ، نَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اصْطَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، وَكَانَ يَجْعَلُ فَصَّهُ فِي بَاطِنِ كَفِّهِ إِذَا لَبِسَهُ، فَصَنَعَ النَّاسُ، ثُمَّ إِنَّهُ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَنَزَعَهُ، فَقَالَ: إِنَّى كُنْتُ أَلْبَسُ هَذَا الْخَاتَمَ فَأَجْعَلُ فَصَّهُ مِنْ دَاخِلٍ، فَرَمَى بِهِ، ثُمَّ قَالَ: وَاللَّهِ لَا أَلْبَسُهُ أَبَدًا، فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ

হাদীসের ব্যাখ্যা:

এটা ইসলামের প্রাথমিক যুগের ঘটনা। সে সময় পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার জায়েয ছিলো। পরে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম হয়ে যায়। তাছাড়া এ হাদীস থেকে এ ইঙ্গিতও পাওয়া যায় যে, আংটি পরার সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটির নক্শা করা দিকটি ভেতরের দিকে রাখতেন। কিন্তু সাহাবাগণ তা বাইরের দিকে রাখতে শুরু করলেন। তাই তিনি আংটি খুলে ফেললেন যাতে প্রদর্শনীর লেশমাত্র সম্ভাবনা না থাকে। তাছাড়া সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কত অনুগত ছিলেন তাও এ হাদীস থেকে উপলব্ধি করা যায়। আংটি খুলে ফেলামাত্র তাঁরাও খুলে ফেলেছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান