আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৬৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬৫। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) একটি আংটি তৈরী করিয়ে পরলেন। পরে তিনি বললেনঃ আজ এই আংটি আমাকে তোমাদের প্রতি মনোযোগ দিতে দেয়নি। কারণ, আমি একবার আংটির প্রতি দৃষ্টি দিচ্ছিলাম এবং একবার তোমাদের প্রতি দৃষ্টি দিচ্ছিলাম। তারপর তিনি সেটি খুলে রাখলেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
365 - حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ سُلَيْمَانَ الثَّقَفِيُّ، نَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، نَا عُثْمَانُ بْنُ عُمَرَ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا فَلَبِسَهُ، ثُمَّ قَالَ: شَغَلَنِي هَذَا عَنْكُمْ مُنْذُ الْيَوْمَ، إِلَيْهِ نَظْرَةٌ، وَإِلَيْكُمْ نَظْرَةٌ. ثُمَّ رَمَى بِهِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে, উদ্দেশ্যহীনভাবে কোন জিনিস পরিধান করা শুধু অনুপকারীই নয়, বরং অনেক সময় তা অধিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একটি হাদীসে বর্ণিত হয়েছে যে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় অবস্থায় ছিলেন। তাঁর ডান হাতে একটি আংটি ছিল । সালাতরত অবস্থায়ই তার ওপর দৃষ্টি পড়লে পর তিনি তা পরা বন্ধ করে দিলেন। আরো একটি হাদীসে নক্শা করা কাপড় সম্পর্কেও এ ধরনের ঘটনা উল্লেখিত হয়েছে। অর্থাৎ সালাতের মধ্যে সেদিকে দৃষ্টি আকৃষ্ট হলে তিনি তা খুলে ফেললেন এবং তার পরিবর্তে মামুলি ধরনের কাপড় পরিধান করলেন। যেহেতু আংটি তাঁর জন্য প্রয়োজনীয় ছিল তাই তিনি তা একেবারে বর্জন করেননি বরং বেশি মাত্রায় পরিধান করা ছেড়ে দিয়েছিলেন।