আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩৬৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬৪। হযরত যিয়াদ ইব্‌ন সা’দ (রাযিঃ) ইব্‌ন শিহাবের সূত্রে আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একদিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাতে রৌপ্যের একটি আংটি দেখেছেন। তারপর লোকেরা আংটি তৈরী করে পরতে শুরু করলে নবী (ﷺ) তাঁর হাতের আংটি খুলে ফেললেন। এ দেখে লোকেরাও তাদের হাতের আংটিসমূহ খুলে ফেললো।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
364 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا صَالِحُ بْنُ مِسْمَارٍ، نَا هِشَامُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي زِيَادُ بْنُ سَعْدٍ، أَنَّ ابْنَ شِهَابٍ أَخْبَرَهُ: أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ أَخْبَرَهُ: أَنَّهُ رَأَى فِي يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا، ثُمَّ إِنَّ النَّاسَ اصْطَنَعُوا الْخَوَاتِيمَ فَلَبِسُوهَا، فَطَرَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمَهُ، وَطَرَحَ النَّاسُ خَوَاتِيمَهُمْ

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় হাতে আংটি পরতেন না, শুধু মোহর করার প্রয়োজনে তা কাছে রাখতেন। কিন্তু এক সময় তিনি তা পরিধান করলে তাঁর অনুসরণে লোকেরাও আংটি তৈরি করিয়ে পরিধান করতে শুরু করলো। এ অবস্থা দেখে তিনি তাঁর হাতের আংটি খুলে ফেললেন যাতে লোকেরা আংটি পরিধান অত্যাবশ্যকীয় মনে না করেন। কোন কোন হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আংটি অধিকাংশ সময় হযরত মুআইকিবের কাছে থাকতো ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান