আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৭৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মোজার বর্ণনা
৩৭৪। হযরত আমির (রাহঃ) থেকে বর্ণিত, (তিনি বলেন) মুগীরা ইব্ন শুবা (রাযিঃ)-কে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মোজা কোথা থেকে এসেছিলো ? তিনি বললেন, দেহ্ইয়া কালবী (রাযিঃ) মোজা দু’টি তাঁকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন এবং তিনি তা ব্যবহারও করেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ خُفِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
374 - حَدَّثَنَا عَبْدَانُ الْعَسْكَرِيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، عَنِ الْحَسَنِ بْنِ عَيَّاشٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَامِرٍ، قَالَ: قِيلَ لِلْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ: مِنْ أَيْنَ كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُفَّيْنِ؟ قَالَ: أَهْدَاهُمَا لَهُ دِحْيَةُ الْكَلْبِيُّ فَلَبِسَهُمَا
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা ব্যবহার করেছেন। এ হাদীস থেকে আরো যে বিষয়টি জানা যায়, তাহলো তিনি উপহার গ্রহণ করতেন। হযরত দেহ্ইয়া কালবী (রা) ছিলেন বিখ্যাত সাহাবী। তিনি অত্যন্ত সুন্দর ও সুদর্শন ছিলেন। হযরত জিব্রাঈল (আ) অধিকাংশ সময় দেহ্ইয়া কালবীর আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে তাশরীফ আনতেন।