আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৫৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৫৫। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর আংটির খোদাইকৃত দিকটি হাতের তালুর দিকে রাখতেন। একই সনদে এ কথাও বর্ণিত হয়েছে যে, নবী (ﷺ)-এর আংটির খোদাইকৃত অংশ ছিল হাব্শার তৈরী এবং তাতে লেখা ছিল لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ (আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নেই,মুহাম্মাদ আল্লাহ্র রাসূল)। لَا إِلَهَ إِلَّا اللَّهُ ছিল একটি লাইনে, مُحَمَّدٌ ছিল একটি লাইনে এবং رَسُولُ اللَّهِ একটি লাইনে।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
355 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، نَا أَبِي، نَا عَرْعَرَةُ بْنُ الْبِرِنْدِ، عَنْ عَزْرَةَ بْنِ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْعَلُ فَصَّ خَاتَمِهِ فِي بَطْنِ كَفِّهِ وَبِإِسْنَادِهِ قَالَ: كَانَ فَصُّ خَاتَمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَبَشِيًّا، وَكَانَ مَكْتُوبًا عَلَيْهِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ سَطْرٌ، وَمُحَمَّدٌ سَطْرٌ، وَرَسُولُ اللَّهِ سَطْرٌ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায়, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আংটিতে কালিমা তাইয়্যেবা খোদিত ছিল। অন্য একটি হাদীসে হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আংটির একটি লাইনে لَا إِلَهَ إِلَّا اللَّهُ দ্বিতীয় লাইনে مُحَمَّدٌ এবং তৃতীয় লাইনে رَسُولُ اللَّهِ খোদিত ছিল (তিরমিযী)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর গুরুত্বপূর্ণ পত্র সমূহে এই পবিত্র নক্শা খোদিত মোহরটি ব্যবহার করতেন।