আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৫৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৫৪। হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বাঁ হাতে আংটি পরতেন এবং আংটির নক্শার দিকটি হাতের তালুর দিকে রাখতেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
354 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ، نَا نَصْرٌ، نَا أَبِي، نَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَتَّمُ فِي يَسَارِهِ، وَيَجْعَلُ فَصَّهُ فِي بَاطِنِ كَفِّهِ
হাদীসের ব্যাখ্যা:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাঁ হাতে আংটি পরা এ দু’টি হাদীস থেকেও প্রমাণিত হয়। কতিপয় আলিম এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে, সৌন্দর্যের জন্য ডান হাতে আংটি পরা উত্তম এবং মোহর লাগানোর জন্য বাঁ হাতে পরা সুবিধাজনক। কারণ বাঁ হাত থেকে আংটি খুলে সহজেই মোহর করা যায়। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটির নক্শা করা বা পাথর লাগানো দিক হাতের তালুর দিকে রাখতেন। বাহ্যত এর দুটি কারণ। এক. এভাবে পাথর বসানো দিকটি সুরক্ষিত থাকে। দুই. এতে অহংকার থেকে রক্ষা পাওয়া যায়। তবে মেয়েদের জন্য পাথর বসানো দিকটি বাইরে রাখার অনুমতি রয়েছে। কারণ মেয়েরা কেবল সৌন্দর্যের জন্যই আংটি পরিধান করে থাকে।