আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪০৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর তরবারির বর্ণনা
৪০৩। আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর যুলফিকার নামক তলোয়ারটি বদর যুদ্ধের দিন গনীমতের মাল থেকে লাভ করেছিলেন এবং উহুদ যুদ্ধের দিন ঐ তলোয়ার সম্পর্কে স্বপ্ন দেখেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ سَيْفِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
403 - أَخْبَرَنَا مَحْمُودٌ الْوَاسِطِيُّ، نَا زَكَرِيَّا بْنُ يَحْيَى زَحْمَوَيْهُ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَنَفَّلَ سَيْفَهُ ذَا الْفَقَارِ يَوْمَ بَدْرٍ، وَهُوَ الَّذِي رَأَى فِيهِ الرُّؤْيَا يَوْمَ أُحُدٍ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলফিকার নামক এই তলোয়ারটি বদর যুদ্ধের গনীমতের মাল হিসেবে লাভ করেছিলেন। উহুদ যুদ্ধের পূর্বে তিনি স্বপ্নে দেখলেন যে, তার এই তলোয়ার ভোঁতা হয়ে গেছে। তিনি স্বপ্নের ব্যাখ্যা করলেন এভাবে যে, এ যুদ্ধে তাঁর নিজ পরিবারের কেউ শাহাদত লাভ করবে। তাঁর চাচা ‘সাইয়্যেদুশ্ শুহাদা’ হযরত হামযা (রা) এ যুদ্ধে শাহাদত লাভ করেন।