আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪৩১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর বল্লমের বর্ণনা
৪৩১। হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রা) থেকে বর্ণিত যে, সফরকালীন সময়ে নবী (ﷺ)-এর জন্য তাঁর ঠিক সামনে সুতরা বা আড়াল হিসেবে বল্লম পুঁতে দেয়া হতো। তিনি সে দিকে সালাত পড়তেন এবং লোকজন তাঁর পেছনে দাঁড়াতো। (পরবর্তীতে) এ ব্যবস্থা দেখে আমীর-ওমরা ও নেতারা বল্লম রাখতে শুরু করেন।
أبواب الكتاب
ذِكْرُ حَرْبَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
431 - حَدَّثَنَا عَبْدَانُ، نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، نَا أَبُو خَالِدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُرْكَزُ لَهُ الْحَرْبَةُ، فَتُوضَعُ بَيْنَ يُدَيْهِ، فَيُصَلِّي إِلَيْهَا، وَالنَّاسُ وَرَاءَهُ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الْأُمَرَاءُ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে একটি ফিকহী মাসয়ালা জানা যায়। অর্থাৎ সফরকালে মানুষ যদি এমন কোন জায়গায় অবস্থান করে যেখানে সুতরা নেই তাহলে ইমাম তাঁর সামনে বল্লম বা লাঠি ইত্যাদি পুঁতে নিলেই তা সুতরার প্রয়োজন পূরণ করবে। এবং শুধু ইমাম সুতরা দাঁড় করলেই তা সমস্ত মুসল্লীর পক্ষ থেকে যথেষ্ট হবে। সুতরা দাঁড় করানোর নিয়ম হলো, ইমাম তার সামনে তার একটি চোখ বরাবর সেটি খাড়া করবেন।