আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪৩৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর ছড়ির বর্ণনা
৪৩৩। হযরত আবূ সাঈদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) গাছের ডাল পছন্দ করতেন। তাঁর হাতে সব সময় গাছের কোনো না কোনো ডাল থাকতো। একদিন তিনি মসজিদে প্রবেশ করলেন। সেই সময় তাঁর হাতে একটি ডাল ছিল। তিনি মসজিদে কিবলার দিকে শিকনি পড়ে থাকতে দেখে ঐ ডাল দ্বারা ঘষে ঘষে তুলে ফেললেন।
أبواب الكتاب
ذِكْرُ قَضِيبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
433 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، عَنِ ابْنِ أَبِي أُوَيْسٍ، نَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، نَا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنْ عِيَاضٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَحِبُّ الْعَرَاجِينَ، وَلَا يَزَالُ فِي يَدِهِ مِنْهَا شَيْءٌ، فَدَخَلَ يَوْمًا الْمَسْجِدَ وَفِي يَدِهِ الْعُرْجُونُ، فَرَأَى نُخَامَةً فِي الْقِبْلَةِ فَحَكَّهَا بِالْعُرْجُونِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে, ছড়ি বা গাছের ডাল ইত্যাদি হাতে রাখা সুন্নত। এর দ্বারা অনেক উপকারও লাভ করা যায়। আরো একটি কথা জানা যায় যে, মসজিদকে নোংরা করে ফেলা অনুচিত। কেউ তা করে ফেললে সাথে সাথে তা পরিষ্কার করা কর্তব্য।
বর্ণনাকারী: