আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪২০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পতাকার বর্ণনা
৪২০। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ছোট পতাকা ছিলো সাদা এবং বড় পতাকা ছিলো কালো। সেটি হযরত আয়েশা (রা)-এর চাদর দিয়ে তৈরী ছিলো এবং তার ওপর উটের পালান বা খাটনির নকশা ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ لِوَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
420 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا سَعِيدُ بْنُ عَنْبَسَةَ، نَا ابْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، أَظُنُّهُ عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ لِوَاءُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْيَضَ، وَكَانَتْ رَايَتُهُ سَوْدَاءُ مِنْ مِرْطٍ لِعَائِشَةَ مُرَحَّلٍ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায়, জীবজন্তু ছাড়া অন্যান্য জিনিসের নক্শা অংকন ও তার ব্যবহারে কোন ক্ষতি নেই।