আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪১৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পতাকার বর্ণনা
৪১৯। হযরত আবূ হুরায়রা (রা) নবী (ﷺ) থেকে ওপরে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ لِوَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
419 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ زَنْجُوَيهِ الْمُخَرِّمِيُّ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي السَّرِيِّ الْعَسْقَلَانِيُّ، نَا ابْنُ وَهْبٍ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، عَنِ الزُهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ

হাদীসের ব্যাখ্যা:

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুদ্ধ পতাকা দুই রকম ছিলো, একটি বড় এবং আরেকটি ছোট । বড় পতাকাকে راية (রায়াহ) বলা হতো এবং ছোট পতাকাকে لواء (লেওয়াহ)। ‘লেওয়াহ’ হতো সেনাবাহিনীর একটি অংশ বা গোত্রভিত্তিক অংশের জন্য। এটি প্রত্যেকটি অংশের জন্য ভিন্ন ভিন্ন হতো। সেনাবাহিনীর ঐ অংশের অধিপতি যেদিকে যেতেন ঐ পতাকাও সেদিকে যেতো। এভাবে উক্ত পতাকা পরিচিত হতো। ‘লেওয়াহ’ ‘রায়াহ’-এর চেয়ে আকারেও ছোট হতো।
tahqiqতাহকীক:তাহকীক চলমান