আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪৩৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর কুরসীর বর্ণনা
৪৩৮। ইসহাক ইব্‌ন সুওয়ায়দ আদাবী (র) আবূ রিফাআা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর খিদমতে হাযির হয়ে তাঁকে একটি আসনে (কুরসী) উপবিষ্ট দেখলাম। আমার ধারণা, ঐ আসনের পাগুলো ছিল লৌহ নির্মিত।
أبواب الكتاب
ذِكْرُ كُرْسِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
438 - حَدَّثَنَا أَبُو حَفْصٍ السُّلَمِيُّ، نَا حَوْثَرَةُ بْنُ أَشْرَسَ، نَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ، عَنْ إِسْحَاقَ بْنِ سُوَيْدٍ الْعَدَوِيِّ، أَنَّ أَبَا رِفَاعَةَ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى كُرْسِيٍّ خَلَتْ قَوَائِمَهُ مِنْ حَدِيدٍ

হাদীসের ব্যাখ্যা:

এসব হাদীস থেকে প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে (কুরসীতে) বসেছেন। তবে সাধারণত তিনি চেয়ার ব্যবহার করতেন না। শুধু খুত্‌বা দানের প্রয়োজনে তিনি চেয়ার ব্যবহার করেছেন। তাই প্রয়োজনে মিম্বারের পরিবর্তে চেয়ার ব্যবহারে কোন ক্ষতি নেই। কিন্তু সাধারণত বসার জন্য চেয়ার ব্যবহারের নিয়ম সুন্নত দ্বারা প্রমাণিত নয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান