আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪৭৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৭৬। আবূ কিলাবা (র) উম্মুল মু’মিনীন উম্মে সালামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, কবরে একজন মানুষের জন্য যতটুকু জায়গা রাখা হয় নবী (ﷺ)-এর বিছানা ততটুকু চওড়া ছিলো । এবং তাঁর মাথার কাছেই তাঁর সালাতের স্থান ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
476 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، نَا مُسَدَّدٌ، نَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ بَعْضِ آلِ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: كَانَ فِرَاشُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ مَا يُوضَعُ لِلْإِنْسَانِ فِي قَبْرِهِ. كَانَ الْمَسْجِدُ عِنْدَ رَأْسِهِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিছানা ছিলো অত্যন্ত সাধারণ এবং প্রয়োজন মাফিক। কারণ এর মাধ্যমে তাঁর প্রাচুর্য প্রদর্শনী কিংবা আয়েশে গা-ভাসিয়ে দেয়া উদ্দেশ্য ছিলো না। বরং নিতান্ত প্রয়োজনীয় আরামই উদ্দেশ্য ছিলো। তাছাড়া মাথার কাছেই ছিলো তাঁর রাতের সালাত পড়ার জায়গা। যাতে যখনই নিদ্রা ভঙ্গ হবে তখনই উঠে যেন তিনি সালাত পড়তে পারেন। এ জন্য উঠে কোথাও যাওয়ার প্রয়োজন যেন না পড়ে।