আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪৮২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৮২। ইসমাঈল ইব্‌ন আব্দুল্লাহ্ ইব্‌ন জাফর (রা) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী (ﷺ)-কে দুইখানা জাফরানী রংের কাপড় পরিহিত অবস্থায় দেখেছি । কাপড় দুইখানার একখানা ছিলো চাদর এবং অন্যখানা পাগড়ি।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
482 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا مُصْعَبُ بْنُ الزُّبَيْرِ، نَا أَبِي، نَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ مَصْبُوغَانِ بِالزَّعْفَرَانِ، رِدَاءٌ وَعِمَامَةٌ

হাদীসের ব্যাখ্যা:

এ অনুচ্ছেদে এ হাদীসটির বর্ণনা বাহ্যত অসঙ্গতিপূর্ণ বলে মনে হলেও প্রকৃতপক্ষে অসঙ্গতিপূর্ণ নয়। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ চাদরখানাই রাতের বেলা গায়ে দিয়ে ঘুমাতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আখলাকুন্নবী (ﷺ) - হাদীস নং ৪৮২ | মুসলিম বাংলা